মোট ইলেকট্রন সংখ্যা 5.
এখন 5 এর সাথে 10 যোগ করলে যোগফল 15 হয়।
তাই N এর গ্রুপ হবে 15.
নিয়ম – ৩ ঃ
কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে যদি S অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তিস্তরে যদি d – অরবিটাল থাকে তকে তবে S ও d -অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই ঐ মৌলের গ্রুপ পাওয়া যাবে।
যেমন – Fe এর ইলেকট্রন বিন্যাস
Fe (26)—> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s² 3d⁶
Fe এর ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তিস্তরে S – অরবিটাল এবং তার আগের শক্তিস্তরে d – অরবিটাল আছে।
এখানে S -অরবিটাল এবং
d-অরবিটাল মোট ইলেকট্রন সংখ্যা 8.
তাই Fe এর গ্রুপ হবে 8.
Copyright © 2024 PathokBD.com