একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক (প্রোটন) সংখ্যা এক; কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা আলাদা, এ কারণে ভরসংখ্যাও আলাদা, তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়। গ্রিক ‘iso’ শব্দের অর্থ সমান এবং ‘topes’ অর্থ অবস্থান। আইসোটোপগুলি পর্যায় সারণিতে একই ঘরে অবস্থান করে বলে এদের সমস্থানিক বলে।