Home/Question/ডেবিট ও ক্রেডিট কার্ডের পার্থক্য কি?
ডেবিট কার্ড হলো কেনাকাটার সময় ক্যাশ টাকার বিকল্প মাধ্যম হিসেবে কাজ করে। ডেবিট কার্ড সাধারণত ক্যাশের মত কাজ করে।
ক্রেডিট কার্ড হল– যে কার্ডের বিপরীতে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান তার গ্রাহকদেরকে নির্দিষ্ট পরিমাণে ঋণ মঞ্জুর করে থাকে এবং গ্রাহক সেই মঞ্জুরকৃত ঋণের টাকা তার চাহিদা মত যে কোন সময় পণ্য এবং সেবা ক্রয় করতে পারে অথবা ক্যাশ টাকা উত্তোলন করতে পারে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা আবার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ফেরত দিতে বাধ্য থাকে।