নামাজে ২য় রাকাতের পর ভুলে দাঁড়িয়ে গেলে করণীয়?

Home / Question / নামাজে ২য় রাকাতের পর ভুলে দাঁড়িয়ে গেলে করণীয়?

দ্বিতীয় রাকাআতে আত্তাহিয়্যাতু এর জন্য না বসে ভুলক্রমে দাঁড়াতে থাকলে যদি দাঁড়ানোর কাছাকাছি হয়ে যায়, তাহলে ফিরে এসে বসার প্রয়োজন নেই। বরং নামাজ চালিয়ে যাবে নামাজ শেষে সাজদাহ সাহূ করে নেবে।

আর যদি তার অবস্থান এমন হয় যে, তিনি বসার কাছাকাছি, সে ক্ষেত্রে বসে আত্তাহিয়্যাতু পড়ে নিলে সাজদাহ সাহূ লাগবে না।

জমিন থেকে হাঁটু পৃথক হওয়া অথবা পৃথক না হওয়া এই দিয়ে মূল্যায়ন করা মুশকিল। কেননা অনেক মুসল্লী বসার কাছাকাছি থাকতেই জমিন থেকে হাঁটু পৃথক হয়ে যায়।

Copyright © 2024 PathokBD.com