Home/Question/মূর্তি ও ভাস্কর্যের মধ্যে পার্থক্য কী?
মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে গঠনগত পার্থক্য না থাকলেও উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে।
মূর্তি প্রতিমা শব্দের আক্ষরিক অর্থ “আকৃতি”। মূর্তি তৈরি করা হয় পূজা বা আরাধনা করার উদ্দেশ্য। হিন্দু সম্প্রদায়ের লোকেরা ঐশ্বরিক শক্তির প্রতিভূ হিসেবে প্রতিমা তৈরি করে তা উপাস্য মনে করে পূজা করে থাকে।
ভাস্কর্য তৈরি করা হয় আর্কিটেকচার, বিল্ডিং, রাস্তার পাশের সৌন্দর্যবর্ধনের জন্য। ভাস্কর্যের উদাহরণগুলি হল পুতুল, মুখোশ, মাটির পাত্র ইত্যাদি।
এখন যে উদ্দেশ্যে তৈরি করা হোক না কেন, মানুষ বা অন্য যে কোনো প্রাণীর (ভাস্কর্য অথবা মূর্তি নির্মাণ, স্থাপন ও সংরক্ষণ পূজার উদ্দেশ্যে না হলেও) ইসলামে স্পষ্ট হারাম এবং কঠোরতম আজাবযোগ্য গুনাহ। আর যদি পূজার উদ্দেশ্যে হয়, তাহলে তা স্পষ্ট শিরক।