স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর কেন?

Home / Question / স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর কেন?

স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর। কেননা স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ পোড়ালে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন মনোক্সাইড মানুষের শ্বাসের সাথে শরীরে পৌঁছালে রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বক্সিহিমোগ্লোবিন নামক জটিল যৌগ সৃষ্টি করে, যা রক্তে অক্সিজেন শোষিত হওয়া বন্ধ করে। যে ব্যক্তি শ্বাসের সাথে কার্বন-মনোক্সাইড গ্রহণ করে সে শীঘ্রই অসুস্থ হয়ে পড়ে।এমনকি মৃত্যুমুখে পতিত হয়। 

Copyright © 2024 PathokBD.com