বডি স্প্রে ব্যাপন বা নিঃসরণের কোনটি আগে ঘটে? ব্যাখ্যা করো।

Home / Question / বডি স্প্রে ব্যাপন বা নিঃসরণের কোনটি আগে ঘটে? ব্যাখ্যা করো।

বডি স্প্রে তে আগে নিঃসরণ ঘটে।বডি স্প্রেতে সুগন্ধি দ্রব্যসমূহ (দ্রাবকসহ) উচ্চ চাপে তরলীকৃত  অবস্থায় থাকে। অর্থাৎ বডি স্প্রের ভেতরের চাপ বাইরের চাপের তুলনায় অনেক বেশি হয়। বডি স্প্রে এর স্প্রে বাটনে  চাপ দিলে সূক্ষ্ম ছিদ্রপথে সুগন্ধি দ্রব্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসে। তারপর ছড়িয়ে পড়ে।অর্থাৎ  সম্পূর্ণ চাপমুক্ত হলে তখন ব্যাপনে রূপান্তরিত হয়। অতএব বডি স্প্রেতে আগে নিঃসরণ ও পরে ব্যাপন ঘটে। 

Copyright © 2024 PathokBD.com