Then এবং than এর মধ্যে পার্থক্য কি?

Home / Question / Then এবং than এর মধ্যে পার্থক্য কি?

Than ( দ্যান) :
এটা ব্যবহৃত হয় ” তুলনা” অর্থে। হতে পারে সাধারণ “তুলনা”, “সময়ের তুলনা”, “দুরত্ব”, “পরিমাণ “ইত্যাদি। আবার হতে পারে একটার পর একটা ঘটনা বোঝাতে। উদাহরণ দেখলে বুঝবেন।

  • যেমন-
    He is taller than me. (সে আমার থেকে লম্বা)
  • It will not take more than 3 hours to do it. (এটা করতে আমাদের তিনঘন্টার বেশি লাগবে) 

Then ( দেন) :
অর্থ হলো “এরপর”, বা ভবিষ্যতে কোন সময় নির্দেশ করা, ইত্যাদি। Then” শব্দটি পূর্বকালের একটি সময়সূচি নির্দেশ করতে বা কোনও ঘটনা বা ঘটনার অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়।

  • যেমন –
    First go straight and then turn left. (প্রথমে সোজা যাও এবং তারপর বামে ঘোর।)
  • I will go to office and then I will come to meet you. (আমি অফিসে যাব এবং তারপর আমি তোমার সাথে দেখা করতে আসবো।)

Copyright © 2024 PathokBD.com