কাঁচা অবস্থায় আমে বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে। যেমন- এসকরবিক অ্যাসিড,সাইট্রিক এসিড, ম্যালিক এসিড,অক্সালিক এসিড। এসিড গুলো স্বাদে টক তাই কাঁচা আম খেতে টক লাগে।কিন্তু, আম যখন পাকে তখন আমে বিদ্যমান এই এসিড গুলো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়।গ্লুকোজ ও ফ্রুক্টোজ স্বাদে মিষ্টি, ফলে পাকা আম মিষ্টি হয়।