“সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে”— কথাটির অর্থ হলো এই সুন্দর ও বৈচিত্র্যময় বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে আমাদের জীবন ধন্য হয়েছে। এদেশের প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি অত্যন্ত সহজ-সরল ও মায়াময়। বিদেশের অনেক দেশ হয়তো অনেক উন্নত, কিন্তু নিজ দেশের মমতা আর কোথাও পাওয়া যায় না। মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা থেকেই কবি এই উক্তিটি করেছেন।