জুলাই বিক্রি করলে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে

জুলাই কোনো দলের সম্পত্তি নয়—এটা ২০ কোটি মানুষের রক্ত, ঘাম, কান্না আর ত্যাগের গল্প। বিএনপি-জামায়াত হোক কিংবা এনসিপির কেউ—যদি কেউ ‘জুলাই’ নিয়ে রাজনীতি করতে চায় বা জুলাইকে বিক্রি করে দেয়, তাহলে তাকেও জনগণের আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।

জুলাইয়ের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি নয়, দল নয়—এর মাস্টারমাইন্ড গোটা দেশের জনগণ। যারা গুলি খেয়েছে, যারা শহীদ হয়েছে, যারা রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে বুক পেতে দিয়েছে তারাই মাস্টারমাইন্ড। আর সবচেয়ে বড় মাস্টারমাইন্ড হচ্ছেন আল্লাহ তায়ালা, যিনি স্বয়ং অন্যায় ও জুলুম থেকে দেশকে রক্ষা করছেন।

জুলাইয়ের খু’নিদের বিরুদ্ধে মুখ খুলতে যাদের এখনও হাঁটু কাপে, তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। যারা খু’নিদের রক্ষা করে, তাদের জায়গা রাজনীতিতে নয়—বিচারের কাঠগড়ায়।

ভারতের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ চলবে না। ভারত প্রতিবেশী দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশকে চালানোর ক্ষমতা তাদের নেই এবং থাকবে না। ভারতের দালালদের দিয়ে দেশ চলতে পারে না।

হাসিনার মতো স্বৈরাচার হওয়ার স্বপ্ন যারা দেখে, তারা কখনো এই দেশের সরকার হতে পারবে না। এই দেশ স্বাধীনতা চায়, শোষণ নয়। এই দেশ চায় জনগণের সরকার, কারো ইশারায় চলা সরকার নয়।

জুলাই নিয়ে রাজনীতি নয়—জুলাইয়ের দাবি পূরণ হোক, শহীদের রক্তের যথার্থ মূল্যায়ন হোক!

Join Community Banner

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন

Copyright © 2024 PathokBD.com