মেসেঞ্জারে কাওকে মেসেজ দিয়ে তো Unsent করা যায়, Gmail এ কাওকে মেইল পাঠিয়ে কি তা Unsent করা যায়?
উত্তর – যায়!!!
কিভাবে?
কাওকে কোনো মেইল পাঠানোর পরে মনে হয়না, আয়হায় এই মেইল গেলে তো ঝামেলা!! এখানে ভুল হয়ে গেছে?
এই মেইলটা কোনোভাবে ক্যান্সেল করতে পারলে ভালো হতো!!
আপনাদের জন্য-ই Gmail এর Mail Unsend ফিচার আছে! হয়তো অনেকেই এটা জানেন না!
এটা চালু করলে যে টাইমার সেট করবেন (৫-৩০ সেকেন্ড), মেইল পাঠানোর পরে সেই টাইমের মধ্যে আপনি মেইল ক্যান্সেল করতে পারবেন!
কিভাবে এই সেটিং চালু করবেন!
– ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে Gmail এর setting এ যান!
– Undo Send অপশনে ক্লিক করে ক্যান্সেলেশন টাইম ৫-৩০ সেকেন্ড (আমি বলবো ৩০ সেকেন্ড-ই) করে নিন
– নিচের দিকে save changes এ ক্লিক করুন!
এরপর Gmail-এ পাঠানো মেইল Unsend করবেন যেভাবে,
১. আপনি যখন মেইল পাঠাবেন (Send বাটনে ক্লিক করবেন), তখন নিচে বাঁ পাশে (bottom-left) একটা ছোট অপশন আসবে।
🟨 “Message sent – Undo | View message”
২. এখানেই আপনি যদি “Undo” তে ক্লিক করেন, আপনার মেইল পাঠানো বন্ধ হয়ে যাবে!
(মানে, এটা তখনো Gmail সার্ভার থেকে বাইরে যায়নি।)