বাবার ‘রক্তের’ প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন তার ছেলে ও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বাবাসহ সাম্প্রতিক যুদ্ধে নিহতদের হত্যার প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বার্তায় মোজতবা খামেনি বলেন, শহীদ নেতা ও যুদ্ধে নিহত সব ব্যক্তির রক্তের বিচার অবশ্যই হবে এবং হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তার ভাষায়, এটি কোনো ব্যক্তি বা কর্মকর্তার সিদ্ধান্ত নয়; বরং সমগ্র ইরানি জাতির দাবি, যা বাস্তবায়িত হবেই।

তিনি আরও বলেন, বাবার জানাজা ও দাফানে লাখো মানুষের অংশগ্রহণ শত্রুদের জন্য একটি শক্ত বার্তা এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র: রয়টার্স

Join Community Banner

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন

Copyright © 2024 PathokBD.com