Noindex ট্যাগ কখন এবং কীভাবে ব্যবহার করবেন?

Home | Academy | Noindex ট্যাগ কখন এবং কীভাবে ব্যবহার করবেন?

Noindex ট্যাগ হলো একটি নির্দেশনা, যা সার্চ ইঞ্জিনকে বলে দেয় একটি নির্দিষ্ট পেজ সার্চ ফলাফলে অন্তর্ভুক্ত করা উচিত নয়। এটি সাধারণত এমন পেজে ব্যবহার করা হয়, যেগুলো ব্যবহারকারীর জন্য কার্যকরী হলেও সার্চ ফলাফলে দেখানোর প্রয়োজন নেই। যেমন লগইন পেজ, থ্যাংক ইউ পেজ, প্রাইভেসি পলিসি পেজের কিছু সংস্করণ, ইন্টারনাল সার্চ রেজাল্ট পেজ, টেস্ট বা স্টেজিং পেজ এবং ট্যাগ বা আর্কাইভ পেজ যেগুলোতে থিন কনটেন্ট থাকে।

Noindex ট্যাগ ব্যবহার করা যায় দুইভাবে- HTML মেটা ট্যাগের মাধ্যমে () অথবা HTTP হেডারে X-Robots-Tag ব্যবহার করে, যা বিশেষভাবে নন-HTML ফাইল যেমন PDF-এর জন্য উপযোগী। নো ইনডেক্স ট্যাগ ব্যবহারের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত- যদি পেজটি robots.txt দিয়ে ব্লক করা থাকে, তাহলে সার্চ ইঞ্জিন সেই পেজে থাকা নো ইনডেক্স ট্যাগ পড়তেই পারবে না, কারণ ক্রলিং প্রথমেই বাধাগ্রস্ত হয়ে যায়। তাই noindex কার্যকর করতে হলে পেজটি অবশ্যই ক্রলযোগ্য রাখতে হবে।

ভুলভাবে গুরুত্বপূর্ণ পেজে noindex যোগ করে ফেলা একটি সাধারণ ও বিপজ্জনক SEO ভুল, যা ওয়েবসাইটের ট্রাফিক ব্যাপকভাবে কমিয়ে দিতে পারে, তাই যেকোনো noindex পরিবর্তনের পর তা সঠিকভাবে যাচাই করা অত্যন্ত জরুরি।

Pathokbd-logo-png

আমরা পড়াশোনা, ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, ধর্ম, এবং জীবনকে সহজতর করতে নানা টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ক শিক্ষামূলক আর্টিকেল ও তথ্য প্রকাশ করি। 

Join Community Banner

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন

Copyright © 2024 PathokBD.com