অনুভবে তুমি – অর্পিতা সরকার। আমি মনে করি উপন্যাসের কোনো তথাকথিত ভূমিকা হয় না। উপন্যাসের চরিত্রগুলো নিজেরাই আলাপ করবে পাঠকবন্ধুদের সঙ্গে। প্রতিটা কালো অক্ষর বলবে নিজেদের কথা। এটি একটি মনস্তাত্ত্বিক সামাজিক উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে অহনা নামের একজন টিভি রিপোর্টার। নামী সংবাদপত্রের সাংবাদিক অনিরুদ্ধ পালের কন্যা। অহনার জীবনের লড়াই-ই ”অনুভবে তুমি”র বিষয়বস্তু।
আরো পড়ুন- পদ্মজা (PDF)
নৈঋত বসু ইঞ্জিনিয়ারিং কলেজের লেকচারার। যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন অহনার জীবনের সঙ্গে, যিনি বারবার অহনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু এ লড়াই শুধু অহনার। রক্তপাত নেই এ যুদ্ধে, নেই ক্ষেপণাস্ত্র, শুধু একটাই অস্ত্র নিয়ে এগোচ্ছে অহনা, সেটা হলো অসীম মানসিক শক্তি।
তাই লক্ষ্যে স্থির থেকে অহনা এগিয়ে যেতে পারবে কিনা জানার জন্যই সামিল হতে হবে ”অনুভবে তুমি” উপন্যাসটির সঙ্গে। অহনা, নৈঋত, কাবেরী, অনিরুদ্ধ, অনিক, প্রিয়াঙ্কাদের হয়তো আপনি চেনেন, হয়তো এরাই রয়েছে আপনার পরিচিত গন্ডির মধ্যে! জীবন থেকে উঠে আসা চরিত্র নিয়েই লেখা এই উপন্যাস।