একজন লেখক হতে হলে প্রথমে নিজেকে একটি বই হতে হয়। নিজের মধ্যে থাকতে হয় অসংখ্য জ্ঞান ও নতুন শব্দের ছড়াছড়ি। যা আয়ত্ত হয়, বিভিন্ন বই পড়ার মাধ্যমে। সাথে জানতে হয় নানান সমার্থক শব্দ, যার মাধ্যমে লেখায় ফুটে উঠে প্রাণ। প্রথমে একটি গল্পের খসড়া তৈরি করুন।
মাঝে থেকে লেখা শুরু করুন, পাঠকেরা তাহলে পড়তে আগ্রহী হবে। গল্পের মধ্যে টুইস্ট রাখুন, যা দ্বারা পাঠকেরা শেষ পর্যন্ত আপনার উপন্যাস পড়তে ইচ্ছুক হবে। সহজ শব্দ ব্যবহার করুন কারণ মানুষ জটিল কিছু এড়িয়ে চলে। এছাড়া গল্পের মাঝে সংলাপ ব্যবহার করুন। নিজের লেখার মাধ্যমে গড়ে তুলুন আপনার কবি পরিচিতি।