ইসরায়েলের ১০ রকেটও আটকাতে পারছে না ইরানি ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের ১০ রকেটও আটকাতে পারছে না ইরানি ক্ষেপণাস্ত্র। একটি-দুটি নয়, ইসরায়েলের ১০টিরও বেশি ইন্টারসেপ্টর রকেট ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে পারছে না। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে এমন দৃশ্য দেখা গেছে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, জেরুজালেমে রাতের আকাশে উড়ে আসছে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র। বিপরীত দিক থেকে ইসরায়েলে ইন্টারসেপ্টর রকেটেগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য ছুটে যাচ্ছে। তবে কোনো কাজে আসেনি।

ইসরায়েলের সব রকেটের বাধাই সফলভাবে এড়িয়ে লক্ষবস্তুতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানি ক্ষেপণাস্ত্রের দিকে এগিয়ে যাওয়া ইন্টারসেপ্টর রকেটের ভিডিও ধারণ করার সময় মানুষের চিৎকারও শোনা গেছে। মাঝ আকাশে আতশবাজির মতো পর পর রকেটগুলোকে উড়ে যেতেও দেখা যায়। তখন আকাশ জুড়ে শুধুই স্ফুলিঙ্গ।

রকেটের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে ক্ষেপণাস্ত্রটি দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এদিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরা নামের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এতে কারখানাটিতে আগুন ধরে যায়। হামলার পর রাস তানুরা নামের সেই শোধনাগারটি বন্ধ করা হয়েছে।

Join Community Banner

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন

Copyright © 2024 PathokBD.com