তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই

তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন— এমন গুঞ্জন ছড়ালেও এর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হয়ে থাকতে পারেন। তবে এ দাবির পক্ষে তারা কোনো স্পষ্ট প্রমাণ বা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি।

তবে তিনটি কারণে মনে করা হচ্ছে নেতানিয়াহু আর বেঁচে নেই। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কয়েকটি কূটনৈতিক সফর স্থগিত হওয়াকে ঘিরে এই জল্পনা তৈরি হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সিকে সাধারণত ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ বা সংশ্লিষ্ট বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও এই গণমাধ্যমকে আইআরজিসি-সংশ্লিষ্ট হিসেবে তালিকাভুক্ত করেছে।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, এসব দাবি নিশ্চিত করার মতো কোনো তথ্য নেই। তাদের মতে, যুদ্ধের সময় নিরাপত্তার কারণে অনেক সময় শীর্ষ নেতাদের প্রকাশ্যে কম দেখা যায়।

এদিকে সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৭ মার্চ নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়া ৬ মার্চ তাকে বিয়ারশেবার একটি এলাকা পরিদর্শনের সময়ও দেখা গেছে।

Join Community Banner

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন

Copyright © 2024 PathokBD.com