শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল কি?

Home / Question / শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল কি?
শারীরিক ফিটনেস ঠিক রাখার প্রধান কৌশল হলো ব্যায়াম। ১৮ থেকে ৬৪ বছর বয়স্ক সুস্থ ও শারীরিকভাবে ফিট মানুষের সপ্তাহে ১৫০ মিনিট মাঝারি গতিতে বা ৭৫ মিনিট দ্রুত গতিতে অ্যারোবিক ব্যায়াম করা দরকার। এক্ষেত্রে সপ্তাহে ২-৩ দিন করতে হবে পেশীশক্তি বাড়ানোর ব্যায়াম। অ্যারোবিক ব্যায়ামের মধ্যে রয়েছে হাঁটা, জগিং, সাইকেল চালানো, স্কিপিং, সাঁতার কাটা ইত্যাদি। পার্কে বা রাস্তায় যেতে না পারলে ট্রেডমিল বা ছাদে হাঁটুন, স্পট জগিং করুন, স্পট স্কিপিং করুন বা স্ট্যাটিক সাইকেল চালান।

Copyright © 2024 PathokBD.com