শরীফ ওসমান হাদিকে নিয়ে বিদ্রোহী কবিতা – রাসেল মাহমুদ
শরীফ ওসমান হাদি তুমি জুলাইয়ের সেই বীর,
দেশের তরে বিলিয়ে দিলে তোমার আপন শির।
ইনসাফ কায়েমের পথে তুমি ছিলে এক প্রাণ,
বুকের রক্তে লিখে গেলে মুক্তির জয়গান।
ভারতীয় আধিপত্যের মূলে করলে তুমি আঘাত,
শত্রু সেনার কালো ছায়া করতে তুমি নিপাত।
দেশপ্রেমের অগ্নিশিখা জ্বলত তোমার চিতে,
চেয়েছিলে এই দেশটাকে ইনসাফ দিয়ে নিতে।
মুক্তি পাগল মানুষ তুমি, স্বপ্ন চোখে আঁকা,
তোমার নামে ধন্য হলো এই বাংলার শাখা।
ভয় করোনি কোনোদিনও শোষকের ওই চোখ,
তোমার সাহসে শক্তি পাক আজ নিগৃহীত লোক।
হাদি তুমি অমর রবে প্রতিটি মুক্ত মনে,
বিপ্লবীদের সাহসের নাম বাজবে ক্ষণে ক্ষণে।
শহীদী এই মিছিলে তুমি এক উজ্জ্বল বাতি,
তোমার পথেই কাটবে এবার অমানিশা রাতি।
(শরীফ ওসমান হাদিকে নিয়ে লিখে শেষ করা যাবেনা। আল্লাহ আমার ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।)