'মোগো' শব্দটির স্বাভাবিক বা প্রমিত অর্থ হচ্ছে আমাদের। তবে প্রশ্নে শুধু প্রমিত রূপ বা শিষ্ট চলিত রূপ জানতে চায়নি। প্রশ্নে বলা হয়েছে শিষ্ট পদ্যরূপ।অর্থাৎ কবিতায় যে রূপ ব্যবহৃত হয়। কবি অতুল প্রসাদ সেনের একটি কবিতার চরণ-
"মোদের গরম মোদের আশা
আ মরি বাংলা ভাষা।"
সুতরাং, 'মোগো' শব্দটির শিষ্ট চলিত রূপ হলো 'আমাদের' আর শিষ্ট পদ্যরূপ হলো 'মোদের'।
Copyright © 2024 PathokBD.com