ব্যাখা:
কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয় তার সঠিক উত্তর হলো মাইটোসিসের শেষ ধাপ বা টেলোফেজ পর্যায়ে। এই ধাপে অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছানোর পর তাদের চারদিকে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে। এর ফলে একটি কোষের ভেতরে দুটি নতুন নিউক্লিয়াস তৈরি হয়। মূলত এটি কোষ বিভাজনের ক্যারাইওকাইনেসিস অংশের সমাপ্তি নির্দেশ করে।