আজকের এই ডিজিটাল যুগে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ঘরে বসে ফেসবুকে থেকে টাকা আয় করা যায় কিন্তু তার জন্য ফেসবুক সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে। এখন ছোট থেকে বড় বয়সী অনেকেই তাদের আর্থিক উন্নতির জন্য ফেসবুক কে কাজে লাগাচ্ছে। ফেসবুক থেকে অর্থ উপার্জনের প্রধান মাধ্যম গুলো হল: ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং, মেসেঞ্জারে বিজ্ঞাপন ও মার্কেটপ্লেসে পণ্য বিক্রি ইত্যাদি।
তবে ফেসবুক থেকে অর্থ ইনকাম সামগ্রিকভাবে এখন বেশ কঠিন। কারণ এখানে অর্গানিক পোস্টের গড় রিচ বর্তমানে ৫ শতাংশ। কিন্তু কয়েক বছর আগেও ফেসবুকের অর্গানিক পোস্টের গড় রিচ ছিল ৫ শতাংশ। আপনার যদি ফেসবুকে একটি বড় পেজ থেকে থাকে এবং সেখান থেকে আরো ফলোয়ার পেতে চান এবং অর্থ উপার্জন করতে চান তাহলে আপনার জন্য রয়েছে কয়েকটি উপায়। নিচে আমরা ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
১) ফেসবুক মনিটাইজেশন
ফেসবুক মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্তাবলী দেয়। আপনার ফেসবুক পেজ থাকলে সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে ফেসবুকের শর্তাবলী পূরণ হলেই তারা আপনাকে মনিটাইজেশন দেবে পেজের জন্য। এতে করে আপনি আপনার পেইজে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখিয়ে অর্থ ইনকাম করতে পারবেন। এছাড়া পেজ থাকলে লাইভ ভিডিও এর মাধ্যমে দর্শকদের কাছ থেকে ডোনেশন নিয়ে বা বিজ্ঞাপন দেখিয়েও অর্থ রোজগার করা যায়। আপনার ফেসবুক পেজের মাধ্যমে অন্য কোন কোম্পানির প্রচার এবং প্রসার করে সেখান থেকে অর্থ ইনকাম করতে পারবেন। এছাড়া ফেসবুক পেজে স্পন্সর পোস্ট করেও টাকা রোজগার করা সম্ভব।
২) অনলাইন কোচিং
বর্তমানে অনেক শিক্ষিত যুবক ঘরে বসে ফেসবুকের মাধ্যমে অনলাইন কোচিং খুলে টাকা রোজগার করছে। নিজের ভেতরে থাকা জ্ঞান এবং দক্ষতাকে কাজে লাগিয়ে নির্দিষ্ট টাকার বিনিময়ে ফেসবুক পেজ খুলে অনলাইন কোচিং এর মাধ্যমে পরামর্শ প্রদান করা এখন বেশ জনপ্রিয়। এখানে শুধুমাত্র পড়াশোনা বিষয়ক অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে এমন নয়, আপনার ভেতরে থাকা যে কোন দক্ষতা যেমন: রান্না, ছবি আঁকা, ফিটনেস বিষয়ক জ্ঞান, রূপচর্চা বিষয়ক জ্ঞান ইত্যাদি সবকিছুই একটা পেজ খুলে সেখানে ফ্রিতে ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন। দর্শকের চাহিদার উপর ভিত্তি করে ভিডিও বানাতে থাকলে ফেসবুকের শর্ত পূরণ হলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে। এতে করে আপনার অর্থও রোজগার হবে এবং আপনার ভেতরে থাকা জ্ঞান অন্যকে দান করতে পারবেন।
৩) ফেসবুক গ্রুপ
আপনার যে বিষয়ে আগ্রহ রয়েছে এবং যে বিষয়টি সম্পর্কে আপনি সবার সাথে যোগাযোগ করতে চান সেই বিষয়টির কথা মাথায় রেখে ফেসবুকে একটি গ্রুপ তৈরি করুন। আপনার গ্রুপটি যদি ইনফরমেটিভ থাকে তাহলে এমনিতেই কিছুদিনের ভিতরে গ্রুপের মেম্বার সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। পরবর্তীতে যখন গ্রুপে ভালো সংখ্যক মেম্বার থাকবে এবং প্রতিনিয়ত সেখানে আপনি আপনার দক্ষতা দেখাতে পারবেন ঠিক তখনই এই গ্রুপে বিজ্ঞাপন দিয়ে অর্থ রোজগার করতে পারবেন। এক্ষেত্র মনে রাখতে হবে, যেকোনো গ্রুপ পরিচালনার জন্য সৎ এবং নিষ্ঠাবান হতে হয়। এবং গ্রুপে সর্বদা সত্য এবং সঠিক খবর প্রচার করতে হবে। এতে করেই আপনার গ্রুপের রিচ দিন দিন বৃদ্ধি পাবে, এবং অর্থ রোজগারের পরিমাণ বাড়বে।
৪) কনটেন্ট ক্রিয়েশন
আপনার পেজের ফ্যান ফলোয়ারদের আকৃষ্ট করার জন্য মানসম্মত কনটেন্ট ক্রিয়েট করা একান্ত জরুরী। ছবি এবং আর্টিকেল পাবলিশ করার চেয়েও বেশি টাকা রোজগার করতে পারবেন ভিডিও তৈরির মাধ্যমে। আপনার কনটেন্টের ভিউ এবং রিচের উপর ভিত্তি করে ফেসবুক অর্থ প্রদান করে থাকে। ফেসবুকে একটি পেজ খুলে নিয়মিত সেখানে ভালো মানের কনটেন্ট আপলোড করতে থাকলে ৫ থেকে ৬ মাসের মধ্যেই মনিটাইজেশন পাওয়া সম্ভব। আপনার ভিডিওতে যখন বিজ্ঞাপন আসবে তখন সেই বিজ্ঞাপনের মাধ্যমেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তবে টাকা রোজগারের জন্য কোনরকম ভুল এবং অসত্য ভিডিও প্রকাশ করা উচিত নয়।
৫) ইভেন্ট প্রোমোশন
ফেসবুকে পেইড ইভেন্ট তৈরি করে টাকা ইনকাম করা যায়। বর্তমানে নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে অনেকেই ফেসবুকে workshop করে থাকে, যেখান থেকে ভালো মানের অর্থ তারা রোজগার করছে। এছাড়া যে কোন কোম্পানি এবং ব্যক্তি পর্যায়ে থেকে আপনার পেজে ইভেন্ট স্পন্সর করতে পারে। সাধারণত পেজের ভিউয়ার সংখ্যা বেশি না হলে এ ধরনের ইভেন্ট স্পন্সর করা হয় না। তবে আপনার পেজে যখন লক্ষাধিক ফলোয়ার থাকবে তখন আপনার ইভেন্টে তাদের পণ্য বা সেবা প্রচার করে সরাসরি সেখান থেকে আয় করতে পারবেন।
৬) ইনফ্লুয়েন্সার মার্কেটিং
ফেসবুকে যদি আপনি একজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন তাহলে আপনি একটি ব্যক্তিগত ব্রান্ড তৈরি করে ফেলতে পারেন। ফেসবুকে যখন আপনি মোটামুটি পরিচিত থাকবেন তখন আপনার পছন্দমত কোম্পানির প্রোডাক্ট এর বিজ্ঞাপন করে টাকা ইনকাম করতে পারবেন। এই কাজের জন্য অবশ্যই বিভিন্ন ব্র্যান্ডের সাথে পরিচয় থাকতে হবে। ফলোয়ারদের কাছে পণ্য বা সেবা প্রচার এবং প্রসার করার জন্য বিভিন্ন ব্রান্ডের সাথে সুসম্পর্ক তৈরি করে পার্টনারশিপ গড়ে তুলতে হবে।
৭) ফেসবুক মার্কেটপ্লেস
লোকাল প্রোডাক্ট বিক্রির জন্য ফেসবুক মার্কেটপ্লেস সব থেকে ভালো প্ল্যাটফর্ম। আপনি যে এলাকায় বসবাস করেন সে স্থানের ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, আকর্ষণীয় যে কোন দ্রব্য অল্প দামে সেখান থেকে ক্রয় করে ফেসবুক মার্কেটপ্লেসে চড়া দামে বিক্রি করা যেতে পারে। শহরের মানুষ সব সময় গ্রামের খাটি খাবারের প্রতি দুর্বল। এই ঐতিহ্যবাহী খাবারগুলোকে পুঁজি হিসেবে ব্যবহার করে ফেসবুক মার্কেটপ্লে তে আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠা করতে পারেন। এসব কাজ করে অনেকেই ইতোমধ্যে ফেসবুক মার্কেটপ্লেস নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দাঁড় করিয়েছে।
৮) এফিলিয়েট মার্কেটিং
আপনার রেফারেন্সের উপর ভিত্তি করে যখন অন্য কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস বিজ্ঞাপনের মাধ্যমে দেখানো হয় এবং প্রতি বিক্রয়ের উপর যদি আপনি একটি নির্দিষ্ট হারে কমিশন পান তখন তা এফিলিয়েট মার্কেটিং হিসেবে ধরে নেওয়া হয়। নামিদামি কোম্পানি গুলোর প্রোডাক্ট এবং সার্ভিস প্রচার করা অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রধান কাজ। এই বড় কোম্পানি গুলোর প্রোডাক্ট এবং সার্ভিস লিংক আপনার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। যদি আপনার পেজের ফ্যান ফলোয়ার এই লিংকে ঢুকে পণ্য ক্রয় করে তাহলে এখান থেকে আপনি নির্দিষ্ট হারে কমিশন পাবেন। ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম এখন বেশ জনপ্রিয়।
সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১) ফেসবুক রিল কত টাকা দেয়?
উঃ ফেসবুক রিলস থেকে প্রতি হাজার ভিউয়ের জন্য পাবেন $0.01 থেকে $0.02, তবে ভিউ যদি লক্ষাধিক হয় তাহলে পরিমাণের উপর ভিত্তি করে ইনকামের পরিমাণ বাড়বে।
২) ফেসবুক পেজে কত ফলোয়ার হলে টাকা ইনকাম হয়?
উঃ ফেসবুক পেজে ফলোয়ার বাড়লে টাকা ইনকাম হয় না কিন্তু আপনি ভিডিও শেয়ার করলে ১ হাজার ভিউয়ের জন্য এক থেকে তিন ডলার প্রদান করা হয়ে থাকে। তবে ফেসবুক পেজের কনটেন্টের ধরন এবং বিষয়বস্তুর ওপর নির্ভর করে ইনকাম বাড়ে।
৩) ফেসবুক থেকে কি কি উপায়ে টাকা ইনকাম করা যায়?
উঃ কনটেন্ট ক্রিয়েশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটপ্লেস, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়।
পরিশেষে,
ফেসবুক থেকে প্রতিমাসের মোট অংকের টাকা ইনকাম করার জন্য ফেসবুকে মোটামুটি জনপ্রিয় হতে হয়। ফেসবুকে জনপ্রিয় হতে চাইলে আপনি আজই পেজ খুলে কনটেন্ট আপলোড করা শুরু করতে পারেন। আজকের পোস্টে আমরা ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়েছেন তারা উপকৃত হয়েছেন বলে আশা করি। আর্টিকেলটি সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Lun opson
Lun opson