Pathok BD / MCQ / আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে?

আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে?

ক. সাধু

খ. চলিত

গ. ইংরেজি

ঘ. সংস্কৃত

সঠিক উত্তর: চলিত

ব্যাখা:

আলালি ও হুতোমি ভাষা বলা হয় 'চলিত' ভাষাকে। চলিত ভাষায় লেখা প্যারীচাঁদ মিত্রের (টেকচাঁদ ঠাকুর) 'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৫৮ সালে।সেখান থেকে 'আলালি ভাষা' প্রচলিত হয়। আবার কালীপ্রসন্ন সিংহ 'হুতোম পেঁচা' ছদ্মনামে একই ভাষা রীতিতে রচনা করেন 'হুতোম প্যাঁচার নকশা' উপন্যাসটি (১৮৬২)। সেখান থেকে 'হুতোমি ভাষা' প্রচলিত। 

তবে 'হুতোমি ভাষা' প্যারীচাঁদ মিত্রের 'আলালি ভাষা' থেকে মার্জিততর ও বিশুদ্ধতর। এতে কথ্য ও সাধু ক্রিয়াপদের মিশ্রণ নেই।প্যারীচাঁদ মিত্রের ভাষাকে কালীপ্রসন্ন সিংহ কথ্যে এবং আরও সমকালীন করে তুলেছিলেন। 

Copyright © 2024 PathokBD.com