কুইজ প্রতিযোগিতা : জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ – জেনে নিন ইতিহাস, জিতুন পুরস্কার!
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই মাস চিরস্মরণীয় হয়ে থাকবে এক বীরত্বপূর্ণ গণজাগরণের মাস হিসেবে। বছরের পর বছর ধরে চলা দুঃশাসন, দলীয় করণ, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা। একদলীয় শাসনের নামে দেশকে পরিণত করা হয়েছিল এক নিপীড়ন রাষ্ট্রে, যেখানে ভিন্নমত মানেই ছিল নির্যাতন, গুম, গ্রেপ্তার ও হত্যা।
ঠিক সেই দমবন্ধ সময়েই উত্তাল হয়ে উঠেছিল গোটা জাতি। জুলাই ২০২৪-এ ফেটে পড়ে নিপীড়িত জনতার সঞ্চিত ক্ষোভ, রাজপথে নেমে আসে হাজারো তরুণ-তরুণী, শ্রমজীবী মানুষ ও দেশের সাধারণ জনগণ। তাঁরা কণ্ঠে ধারণ করেছিল মুক্তির স্লোগান, হাতে ছিল শহীদদের রক্তের অঙ্গীকার। শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধর মতো অনেকেই জীবন বিলিয়ে দিয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নে।
এই গণঅভ্যূত্থান কেবল একটি রাজনৈতিক প্রতিবাদ ছিল না, এটি ছিল একটি স্বৈরাচারী আমলের বিরুদ্ধে জনগণের গণফায়সালা। দীর্ঘ ১৬ বছর ধরে চলা একনায়কতন্ত্রের বিরুদ্ধে গড়ে উঠা এই গণঅভ্যূত্থানই অবসান ঘটায় স্বৈরাচার হাসিনার যুগের।
“জুলাই গণঅভ্যুত্থান ২০২৪” তাই আজ শুধু ইতিহাস নয়, একটি বীজ – যা গণতন্ত্র, মানবাধিকার ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনি কি জানেন জুলাই ২০২৪-এর শহীদদের ইতিহাস?
তাহলে প্রস্তুত হোন একটি জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে — যেখানে ইতিহাসকে জানাও যাবে, আবার পুরস্কারও জেতা যাবে!
🔰 কুইজ প্রতিযোগিতা এর বিস্তারিত:
📅 তারিখ: আজ ১০ মে ২০২৫ ইং
⏰ সময়: রাত ৯:৩০ মিনিট থেকে ৯:৪০ মিনিট
⏳ সময়সীমা: মাত্র ৫ মিনিট (উক্ত সময়ের মধ্যে একবার কুইজের সুযোগ)
🔁 অংশগ্রহণের সুযোগ: একজন মাত্র একবার কুইজ দিতে পারবেন
🚫 ৫ মিনিটের মধ্যে সাবমিট না করলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে
🧠 কুইজের বিষয়বস্তু:
কুইজটি সম্পূর্ণভাবে “জুলাই গণঅভ্যুত্থান ২০২৪” এর কারণ, আহত, শহীদ ও ঘটনাবলিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। যারা এই ঐতিহাসিক অধ্যায়ের সাথে পরিচিত অথবা জানতে আগ্রহী, তাদের জন্য এটি এক অনন্য সুযোগ।
🎁 পুরস্কার:
সঠিক ও দ্রুত উত্তরদাতাদের মধ্য থেকে শীর্ষ ৫ জনকে দেওয়া হবে ২,০০০ টাকা মূল্যের বিশেষ পুরস্কার।
🌍 অংশগ্রহণ করতে পারবেন:
এই কুইজে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন – শিক্ষার্থী, কর্মজীবী, সংগঠক কিংবা সাধারণ নাগরিক – সকলেই স্বাগত।
🔗 কুইজ লিংক কোথায় পাবেন?
আজ রাত ৯:৩০ মিনিটে হোয়াটসঅ্যাপ গ্রুপে কুইজ লিংক শেয়ার করা হবে। সেখান থেকে লিংকে ক্লিক করে আপনি অংশ নিতে পারবেন।
📌 ভবিষ্যতের জন্য মনে রাখুন:
👉 কুইজটি হবে গুগল ফর্মের মাধ্যমে
👉 সময় মেনে অংশগ্রহণ করুন
👉 ইতিহাস জানুন, নিজের জ্ঞানকে যাচাই করুন
👉 এবং পুরস্কার জিতে নিন!
📢 তাই দেরি নয় – ইতিহাস জানার ও সম্মান জানাবার এই ব্যতিক্রমী উদ্যোগে অংশ নিন।
“জুলাই ২০২৪ – আমাদের সংগ্রাম, আমাদের শহীদ, আমাদের গর্ব।”
I am a first boy