ঐকতান কবিতার MCQ প্রশ্ন উত্তরসহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য আত্ম-সমালোচনামূলক সৃষ্টি।
‘ঐকতান’ কবিতার গুরুত্বপূর্ণ MCQ
১. ঐকতার শব্দের অর্থ কী?
ক) বিচ্ছিন্নতা খ) একতারা গ) একতার সম্মিলিত সুর ঘ) কবির নিজ চিন্তার কোনো গ্রহ
উত্তর: গ) একতার সম্মিলিত সুর
ব্যাখ্যা: ‘ঐকতান’ বলতে মূলত বিভিন্ন বাদ্যযন্ত্রের বা কণ্ঠের মিলিত সুরকে বোঝায়। কবিতায় এটি বিশ্বের সকল মানুষের বিচিত্র জীবনধারার সমন্বিত সুরকে নির্দেশ করেছে।
২. ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
ক) উহু ছোটাচ্চু খ) জন্মদিনে গ) অগ্নীবীণা ঘ) গীতাঞ্জলি
উত্তর: খ) জন্মদিনে
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বয়সের কাব্যগ্রন্থ ‘জন্মদিনে’ (১৩৪৭ বঙ্গাব্দ) থেকে এই কবিতাটি সংকলিত হয়েছে।
৩. খেতে কে হাল চালায়?
ক) কবি খ) কবির দাদা গ) জেলে ঘ) চাষি
উত্তর: ঘ) চাষি
ব্যাখ্যা: কবি শ্রমজীবী মানুষের গুরুত্ব বোঝাতে চাষি ও তাঁতিদের জীবনসংগ্রামের কথা উল্লেখ করেছেন।
৪. কবি কেন সর্বত্রগামী হতে পারেনি?
ক) শ্রেণিভেদে সীমাবদ্ধতা বা মর্যাদার অহংকার খ) যাতায়াত সমস্যা গ) মানুষের নিষ্ঠুরতা ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) শ্রেণিভেদে সীমাবদ্ধতা বা মর্যাদার অহংকার
ব্যাখ্যা: কবি জমিদার পরিবারে জন্মগ্রহণ করায় আভিজাত্যের বেড়াজালে আবদ্ধ ছিলেন, ফলে সাধারণ মানুষের একেবারে কাছাকাছি পৌঁছাতে পারেননি।
৫. জ্ঞানের দীনতা কবি কী দিয়ে পূরণ করেন?
ক) যুদ্ধের ধন খ) ভিক্ষার ধন গ) পঠন ঘ) ভ্রমণ
উত্তর: খ) ভিক্ষার ধন
ব্যাখ্যা: পৃথিবীর বিশাল জ্ঞানভাণ্ডার একা আহরণ করা সম্ভব নয় বলে কবি অন্যের লেখা বা ভ্রমণকাহিনি থেকে জ্ঞান সংগ্রহ করাকে ‘ভিক্ষার ধন’ বলেছেন।
৬. সুদূরের মহাপ্রাণ কে?
ক) মহাদেশ খ) মহাসাগর গ) প্রচণ্ড নির্ঝর ঘ) কবির হৃদয়
উত্তর: গ) প্রচণ্ড নির্ঝর
ব্যাখ্যা: দূর-দূরান্তের অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষাকে কবি ‘প্রচণ্ড নির্ঝর’ বা শক্তিশালী ঝরনার সাথে তুলনা করেছেন।
৭. কবি কোথায় বসেছে?
ক) চেয়ারে খ) মাটিতে গ) সমাজের উচ্চ মঞ্চে ঘ) মঞ্চের নিচে
উত্তর: গ) সমাজের উচ্চ মঞ্চে
ব্যাখ্যা: এখানে ‘উচ্চ মঞ্চ’ বলতে কবির সামাজিক মর্যাদা ও আভিজাত্যকে বোঝানো হয়েছে, যা তাঁকে সাধারণ মানুষ থেকে দূরে রেখেছে।
৮. ‘সংকীর্ণ বাতায়ন’ বলতে কী বুঝিয়েছে?
ক) ছোট বাতাস খ) ছোট মন গ) জনবিচ্ছিন্নতা ঘ) ছোট ঘর
উত্তর: গ) জনবিচ্ছিন্নতা
ব্যাখ্যা: ‘বাতায়ন’ মানে জানালা। কবি নিজের আভিজাত্যকে একটি ছোট জানালার সাথে তুলনা করেছেন, যেখান দিয়ে বাইরের বিশাল পৃথিবী পুরোপুরি দেখা যায় না।
৯. চিত্রময়ী বর্ণনা বলতে কী বুঝায়?
ক) সুন্দর বর্ণনা খ) ছবির বর্ণনা গ) চিত্রের মাধ্যমে বর্ণণা ঘ) চারু ও কারু কলার বর্ণনা
উত্তর: ক) সুন্দর বর্ণনা
ব্যাখ্যা: যে বর্ণনার মাধ্যমে চোখের সামনে ছবি ভেসে ওঠে বা যা অত্যন্ত প্রাণবন্ত, তাকেই চিত্রময়ী বর্ণনা বলা হয়।
১০. ঐকতান কবিতায় বিপুলা শব্দ দ্বারা কী বুঝানো হয়েছে?
ক) পৃথিবী খ) চাঁদ গ) সূর্য ঘ) রাজার ভাণ্ডার
উত্তর: ক) পৃথিবী
ব্যাখ্যা: ‘বিপুলা এ পৃথিবী’—অর্থাৎ এই বিশাল ও বৈচিত্র্যময় জগতকে কবি বিপুলা বলেছেন।
১১. কবি অক্ষয় উৎসাহে কী পড়েন?
ক) উপন্যাস খ) ভ্রমণবৃত্তান্ত গ) কবিতা ঘ) খবর
উত্তর: খ) ভ্রমণবৃত্তান্ত
ব্যাখ্যা: নিজে সব জায়গায় যেতে না পেরে কবি অন্যের ভ্রমণকাহিনি পড়ে পৃথিবীর অজানাকে জানার চেষ্টা করেন।
১২. কবির মন এই বিশাল পৃথিবীর কোথায় অবস্থান করে?
ক) এক কোণে খ) নিজ দেশের সর্বত্র গ) সমস্ত দুনিয়ায় ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) এক কোণে
ব্যাখ্যা: বিশাল পৃথিবীর তুলনায় কবির বিচরণ ক্ষেত্র ও জ্ঞান অত্যন্ত সীমাবদ্ধ, যা একটি কোণের মতো।
১৩. ঐকতান কবিতায় কত মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে?
ক) ৩ ও ৪ খ) ৪ ও ৫ গ) ৬ ও ৭ ঘ) ৭ ও ৮
উত্তর: ক) ৩ ও ৪
ব্যাখ্যা: কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং এর পর্ব বিন্যাসে এই মাত্রাগত বৈশিষ্ট্য দেখা যায়।
১৪. ঐকতান কবিতাটি জন্মদিনে কাব্যগ্রন্থের কত তম কবিতা?
ক) ৮ খ) ৯ গ) ১০ ঘ) ১১
উত্তর: গ) ১০ম
ব্যাখ্যা: ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের ১০ নম্বর কবিতা হিসেবে এটি প্রকাশিত হয়েছিল।
১৫. কবিতায় কবি কোন শ্রেণির কবিকে আহ্বান করেছে?
ক) উচ্চবিত্ত খ) মধ্যবিত্ত গ) অখ্যাতজনের ঘ) অজ্ঞাতজনের
উত্তর: গ) অখ্যাতজনের
ব্যাখ্যা: যারা মাটির কাছাকাছি থাকে, সেই অখ্যাত ও অবহেলিত মানুষের কবিকে রবীন্দ্রনাথ সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।
১৬. কবি কী কুড়িয়ে আনে?
ক) আনন্দের ভোগ খ) চিত্রময়ী বাণী গ) গান ঘ) সম্পদ
উত্তর: ক) আনন্দের ভোগ
ব্যাখ্যা: বিশ্বের বিচিত্র জ্ঞান ও সৌন্দর্যের স্বাদ গ্রহণ করাকেই কবি আনন্দের ভোগ বলেছেন।
১৭. জাল ফেলা কার কাজ?
ক) কবির খ) জেলের গ) ছোট শিশুর ঘ) নৌকা চালকের
উত্তর: খ) জেলের
ব্যাখ্যা: শ্রমজীবী মানুষের পেশার বৈচিত্র্য বোঝাতে কবি এই উদাহরণটি দিয়েছেন।
১৮. কবি কীভাবে নিজের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করে?
ক) ভ্রমণ করে খ) নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে গ) অন্যের রচনা মুখস্ত করে ঘ) রাজনীতিবীদদের থেকে
উত্তর: খ) নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে
ব্যাখ্যা: বিভিন্ন বই, অন্যের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে কবি তাঁর অপূর্ণ জ্ঞান পূরণ করেন।
১৯. ‘লাভ করি আনন্দের ভোগ’- এখানে ভোগ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) খাওয়া খ) অন্যায় কাজ করা গ) উপভোগ করা ঘ) উপহার পাওয়া
উত্তর: গ) উপভোগ করা
ব্যাখ্যা: এখানে ‘ভোগ’ মানে ইন্দ্রিয় বা মনের তৃপ্তি দিয়ে কোনো কিছু অনুভব বা উপভোগ করা।
২০. মুক শব্দের অর্থ কী?
ক) কালা খ) অন্ধ গ) বোবা ঘ) মৃত
উত্তর: গ) বোবা
ব্যাখ্যা: যারা দীর্ঘকাল ধরে নিগৃহীত হয়ে মুখ ফুটে কিছু বলতে পারে না, কবি তাদের ‘মুক’ বা ভাষাভীষণ বলেছেন।
২১. কবি মাঝে মাঝে কোথায় গিয়েছে?
ক) নদীর কাছে খ) মায়ের কাছে গ) ও পাড়ার প্রাঙ্গনে ঘ) ঝরনার কাছে
উত্তর: গ) ও পাড়ার প্রাঙ্গনে
ব্যাখ্যা: ‘ও পাড়া’ বলতে সাধারণ মানুষের লোকালয়কে বোঝানো হয়েছে, যেখানে কবি মাঝে মাঝে প্রবেশের চেষ্টা করেছেন।
২২. কবি প্রাণহীন বলেছে কাকে?
ক) এদেশকে খ) এদেশের মাটিকে গ) বিদেশকে ঘ) এদেশের নিম্নবিত্তকে
উত্তর: ক) এদেশকে
ব্যাখ্যা: যে দেশে সাধারণ মানুষের শ্রমের মূল্যায়ন হয় না এবং শিল্প-সাহিত্যে প্রাণের স্পন্দন নেই, তাকে কবি প্রাণহীন বলেছেন।
২৩. কবির কোথায় বহুতর ডাক পৌছায়নি?
ক) সুরের ক্ষেত্রে খ) হৃদয়ে গ) আত্মায় ঘ) দেশে
উত্তর: ক) সুরের ক্ষেত্রে
ব্যাখ্যা: কবি স্বীকার করেছেন যে তাঁর কাব্যের সংগীতে সাধারণ মানুষের জীবনের সব সুর বা ডাক পৌঁছাতে পারেনি।
২৪. নতশির স্তব্ধ যারা তার কার সম্মুখে?
ক) মানুষের খ) বিশ্বের গ) মায়ের ঘ) দেশের
উত্তর: খ) বিশ্বের
ব্যাখ্যা: বিশ্বের বিশালতার সামনে সাধারণ মানুষ বা কর্মজীবী মানুষরা অনেক সময় মুখ বুজে তাদের দায়িত্ব পালন করে।
২৫. ঐকতান কবিতাটি কী ধরনের কবিতা?
ক) দেশপ্রেম খ) আত্ম-সমালোচনা গ) বিদ্রোহী ঘ) অন্যের সমালোচনা
উত্তর: খ) আত্ম-সমালোচনা
ব্যাখ্যা: এই কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কাব্য সাধনার অপূর্ণতা ও সীমাবদ্ধতাকে অকপটে স্বীকার করেছেন।