Viggle AI বর্তমানে সোশাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টিকারী একটি জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা। উক্ত এআই ওয়েবসাইট ব্যবহার করে মানুষ প্রতিনিয়ত অসংখ্য ভিডিও তৈরি করছে। যা নিমিষেই ভাইরাল হয়ে যাচ্ছে। আজকের টিউটোরিয়ালে আমরা Viggle AI দিয়ে ছবির মতো ভিডিও তৈরি করা শিখবো। তাহলে চলুন দেরি না করে শিখে নেই কিভাবে ট্রেন্ডিং ভিডিও তৈরি করা যায়।
Viggle AI কি?
সংক্ষেপে Viggle AI হল একটি Android অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের Viggle প্ল্যাটফর্মের AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) বৈশিষ্ট্যগুলি বুঝতে এবং ব্যবহার করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। ক্যারেক্টার-কেন্দ্রিক ভিডিও তৈরির ক্ষেত্রে বিশেষ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) টুল Viggle। এটি সাধারণ মানুষকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আকর্ষণীয় এবং সামঞ্জস্যপূর্ণ চরিত্রের ভিডিও তৈরি করতে সহায়তা করে।
কিভাবে কাজ করে?
আপনার একটি ছবি ব্যবহার করে ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারবেন। আপনার ছবি এবং একটি ভিডিও দিলে এআই ছবি এবং ভিডিওকে সংযুক্ত করে একটি ভিডিও তৈরি করে দিবে। তবে Viggle এআই এর ডেমো ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনার একটি ছবি এবং নাচার একটি ভিডিও ক্লিপ আপলোড করলেন। এরপর Viggle আপনার ছবি এবং ভিডিওকে একসাথে নাচের ভিডিও তৈরি করে দিবে।
ভিডিও তৈরি করার নিয়ম
Viggle AI দিয়ে ট্রেন্ডিং ভিডিও তৈরি করার জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। ধৈর্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন এবং দেখানো পদ্ধতি অবলম্বন করে আপনিও তৈরি করুন ভাইরাল ভিডিও। আসুন এবার জেনে নেই কি করণীয়।
মোবাইলের মাধ্যমে তৈরির নিয়ম
আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে এমন ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটি ওয়েব ব্রাউজারে প্রবেশ করতে হবে। যেমন- গুগল ক্রোম, অপেরা মিনি ইত্যাদি। তারপরে আপনাকে গুগল ক্রমের সেটিংস থেকে আপনাকে Desktop Mode অন করে নিতে হবে। অন্যথায় ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না। এরপর Adress বারে লিখবেন- Viggle Ai তারপরে সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে-

Join the beta লিখাতে ক্লিক করুন। এরপর আপনাকে নতুন একটি ওয়েবসাইট তথা Dicord Server এ নিয়ে যাবে। Discord এ যদি আপনার এ্যাকাউন্ট থাকে তাহলে কোনো সমস্যা হবে না। যদি এ্যাকেউন্ট না থাকে তবে প্রথমে একটি এ্যাকাউন্ট তৈরি করে নিবেন। আপনার মেইল, নাম, জন্মতারিখ ইত্যাদি চাইতে পারে। যাই হোক Join the beta তে ক্লিক করার পর Accept Dicord লিখা আসবে, সেখানে ক্লিক করবেন। তারপর লিখা আসবে Continue to discord সেখানে ক্লিক করে একটু অপেক্ষা করুন। এভাবে কিছু স্টেপ পার করে আপনি Discord Server এ চলে আসবেন। তারপর আপনাকে মূল কাজ গুলো করতে হবে।
ভিডিও তৈরির নিয়ম
ভালো করে খেয়াল করুন। নিচের দিকে লক্ষ্য করুন একটি মেসেজ টাইপ করার বক্স রয়েছে। সেখানে টাইপ করুন ব্রাকেটের মধ্যে থাকা স্যালাশ চিহ্ন (/)। তারপর নিচের ছবির মতো লিখাটিতে ক্লিক করুন।

উপরের ছবিতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি অপশন আসবে। নিচের ছবির মতো দেখতে পাবেন।

ছবিতে থাকা নাম্বার ১ নং এ আপনার ছবিটি আপলোড করুন। তারপর নাম্বার ২ নং এ থাকা motion_prompt এর সেখানে $lil_yachty_stage_entrance লিখাটি পেষ্ট করুন। এরপর ৩ নং অনুযায়ী Background এ ক্লিক করে from template নির্বাচন করুন। সর্বশেষ ৪ নং অনুযায়ী finetune এ ক্লিক করে on নির্বাচন করুন।
সবকিছু ঠিক মতো দেয়ার পর কিবোর্ড থেকে Go অথবা enter প্রেস করুন। এরপর কিছু সময় অপেক্ষা করুন। ১-৬/৭ মিনিটের মতো অপেক্ষা করতে হতে পারে। এরপর আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে।
কম্পিউটার দিয়ে তৈরির নিয়ম
মোবাইল এবং কম্পিউটার একদম একই পদ্ধতি। তবে কম্পিউটারের ক্ষেত্রে কাজটি করতে খুব সহজ হবে। মোবাইলের মেতা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন- Viggle AI তারপর উপরের পদ্ধতি অনুসারে তৈরি করে ফেলুন আপনার কাঙ্খিত ভাইরাল ভিডিওটি।
বিঃদ্রঃ বলে রাখা জরুরি, আপনি চাইলে সাদা বা গ্রিন ভিডিও ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাকে উপরের ছবিতে থাকা ৩ নং এর সেখানে from template নির্বাচন না করে কালার নির্বাচন করে দিতে হবে।
আরেকটি ব্যপার হলো এখানে শুধু মাত্র স্টেজে নাচের ভিডিও এর prompt দেয়া হয়েছে। আপনি চাইলে ভিন্ন আরো prompt ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারেন।
আশা করি আপনিও এখন একটি ভিডিও তৈরি করতে সক্ষম। ভিডিও তৈরি করতে গিয়ে কোনা সমস্যা কিংবা বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অথবা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করবো- ফেসবুক এ্যাকাউন্টে।
পাঠক বিডি’র পাঠক হয়ে সাথে’ই থাকুন। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি পোস্ট, যা থেকে সত্যি ই অনেক উপকৃত হলাম । পাঠক বিডি কে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাইট থেকে
22 ক্যারেট স্বর্ণের দাম কত today লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ
Thanks vai