ব্যাখা:
বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যনাট্য। নাটকটি শুধু জীবপ্রেম ও মানবপ্রেমের শ্রেষ্ঠ নিদর্শনই নয় বরং ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামির ফলে মানবপ্রেমের যে সংকটময় মুহূর্ত রবীন্দ্রনাথ সেটি এখানে কুযুক্তির সঙ্গে যুক্তিবাদিতার চিরন্তন দ্বন্দ্বের মাধ্যমে রূপায়িত করেছেন।