দ্রুততম সময়ে ব্যবসার সকল সীমানা ছাড়িয়ে যেতে জেনে নিন ডিজিটাল মার্কেটিং শেখার উপায়। বর্তমানে বড় ব্যবসা প্রতিষ্ঠান গুলোর পাশাপাশি ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো ও ডিজিটাল মার্কেটিং এর আওতায় ব্যবসা পরিচালনা করছে। যেহেতু ইতিমধ্যে ডিজিটাল মার্কেটিং ব্যবসা-বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তণ এনেছে, সেহেতু এখন সব ধরনের ব্যবসার মূল চালিকাশক্তি হলো ডিজিটাল মার্কেটিং। খুব দ্রুততম সময়ে ব্যক্তিগত পর্যায়ে এবং ব্যবসার ক্ষেত্রে নিজেকে এবং নিজের ব্যবসাকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং অন্যতম একটি খাত। ডিজিটাল মার্কেটিং শুধু একটি ক্যারিয়ার নয় বরং নিজের এবং অন্যের ব্যবসার সহায়ক হতে পারে। আজকের পোস্টে আমরা ডিজিটাল মার্কেটিং শেখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ডিজিটাল মার্কেটিং কাকে বলে?
ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডের প্রচার ও প্রসারের প্রক্রিয়া। এটি অনলাইন মার্কেটিং নামেও পরিচিত। বহুল প্রচলিত মার্কেটিং পদ্ধতির বিপরীতে ডিজিটাল মার্কেটিং গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন, তাদের পছন্দ ও অপছন্দ সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী বিভিন্ন দিকনির্দেশনা তৈরি করতে সাহায্য করে।
Digital Marketing এর মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকদের লক্ষ্য করে প্রচারণা চালানো যায়, যা বিপণন বাজেটকে আরও কার্যকর করে তোলে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন – সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ইমেইল, ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল চ্যানেল ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিজিটাল মার্কেটিং শেখার উপায় সমূহ
Digital Marketing শিখতে চাইলে এখনকার দিনে অনেক পদ্ধতি রয়েছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে ব্যবসার প্রচার এবং প্রসারের পদ্ধতিও পরিবর্তিত হয়েছে। ডিজিটাল মার্কেটিং শেখার অনেক উপায় রয়েছে। তবে ডিজিটাল মার্কেটিং শেখার বিষয় বস্তু নির্ভর করে আপনার আগ্রহ, সময় এবং বাজেট এর উপর। নিচে ডিজিটাল মার্কেটিং শেখার কিছু গুরুত্বপূর্ণ উপায় আলোচনা করা হলো:
অনলাইন কোর্স
বর্তমানে বিভিন্ন অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং-এর ওপর অসংখ্য কোর্স রয়েছে। এইসব অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনি বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলের কোর্স খুঁজে নিতে পারেন। এই কোর্সগুলোতে ভিডিও লেকচার, প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট এবং কুইজের মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং-এর বিভিন্ন দিক যেমন – SEO (Search Engine Optimization), SEM (Search Engine Marketing), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, অ্যানালিটিক্স ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবেন। অনলাইনে মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শেখার সব থেকে বড় সুবিধা হল নিজের সময় অনুযায়ী শেখা যায়। এরা বেশিরভাগ ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যের হয়ে থাকে এবং বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে শেখার সুযোগ পাওয়া যায়।
ইউটিউব টিউটোরিয়াল
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য একটি চমৎকার মাধ্যম হল ইউটিউব টিউটোরিয়াল। এখানে আপনি বিভিন্ন এক্সপার্ট এবং প্রফেশনাল মার্কেটারদের তৈরি করা ফ্রি টিউটোরিয়াল ভিডিও দেখতে পারবেন। SEO, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, কন্টেন্ট তৈরির নিয়ম, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালানো ইত্যাদি বিভিন্ন বিষয়ে অসংখ্য ভিডিও আছে ইউটিউবে।
ইউটিউব থেকে ডিজিটাল মার্কেটিং শেখার অন্যতম সুবিধা হল এখানে বিনামূল্যে শেখা যায়, ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে বিষয়গুলো সহজে বোঝা যায় এবং বিভিন্ন টপিকের ওপর অসংখ্য ভিডিও পাওয়া যায়।
ব্লগ এবং আর্টিকেল
ডিজিটাল মার্কেটিং-এর ওপর বিভিন্ন জনপ্রিয় ব্লগ এবং ওয়েবসাইট নিয়মিতভাবে ইনফরমেটিভ আর্টিকেল প্রকাশ করে। এইসব ওয়েবসাইটগুলোতে আপনি ডিজিটাল মার্কেটিং-এর লেটেস্ট ট্রেন্ডস, স্ট্র্যাটেজি এবং টিপস সম্পর্কে জানতে পারবেন। ব্লগ এবং আর্টিকেল এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শেখার সবথেকে ভালো উপকারিতা হলো এখানে নতুন এবং আপডেট তথ্য পাওয়া যায়। বিভিন্ন এক্সপার্টদের মতামত জানা যায়, এবং আপনি কোন নির্দিষ্ট বিষয়ে জানতে চাইলে গভীরভাবে জানার সুযোগ থাকবে।
বই
ডিজিটাল মার্কেটিং-এর ওপর অনেক ভালো মানের বইও বাজারে পাওয়া যায়। এই বইগুলোতে থিওরি এবং প্র্যাকটিক্যাল উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা থাকে। “Digital Marketing For Dummies”, “The Art of SEO”, “Contagious: Why Things Catch On”-এর মতো বইগুলো আপনাকে ডিজিটাল মার্কেটিং-এর মূল ধারণা এবং কৌশল সম্পর্কে জানতে পারবেন। বই পড়ে ডিজিটাল মার্কেটিং শেখার সুবিধা হল এখানে বিস্তারিত এবং গোছানো তথ্য পাওয়া যায়, বেসিক ধারণা শক্তভাবে তৈরি করা যায়, যেকোনো সময় নিজের সুবিধামতো পড়া যায়।
ইন্টার্নশিপ
কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা কোম্পানির সাথে ইন্টার্নশিপ করার মাধ্যমে আপনি সরাসরি কাজের পরিবেশে ডিজিটাল মার্কেটিং-এর প্রয়োগ দেখতে পারবেন এবং হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তাছাড়া এখানে আরো থাকবে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জনের সুযোগ, ইন্ডাস্ট্রির প্রফেশনালদের সাথে কাজ করার সুযোগ, নেটওয়ার্কিং-এর সুযোগ ইত্যাদি।
অনলাইন কমিউনিটি এবং ফোরাম
বিভিন্ন অনলাইন ফোরাম এবং কমিউনিটিতে ডিজিটাল মার্কেটাররা তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান শেয়ার করে থাকেন। Reddit-এর বিভিন্ন সাবরেডিট, Facebook-এর ডিজিটাল মার্কেটিং গ্রুপগুলোতে যুক্ত হয়ে আপনি অন্যদের প্রশ্ন করতে পারেন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারেন। এর প্রধান সুবিধা হল এখানে অন্যদের সাথে যোগাযোগ এবং জ্ঞান বিনিময়ের সুযোগ থাকে, সমস্যার সমাধান খোঁজার সুযোগ থাকে, নতুন ট্রেন্ডস সম্পর্কে জানার সুযোগ থাকছে।
নিজের প্রজেক্ট তৈরি করা
ডিজিটাল মার্কেটিং শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের একটি প্রজেক্ট তৈরি করা এবং সেখানে অর্জিত জ্ঞান প্রয়োগ করা। নিজের প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন, ব্লগ শুরু করতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে কোনো পেজ তৈরি করে তার প্রচার করতে পারেন। এর মাধ্যমে আপনি থিওরিটিক্যাল জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করতে শিখবেন। নিজের প্রজেক্ট তৈরি করার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখলে হাতে-কলমে শেখার সুযোগ থাকে, নিজের ভুল থেকে শেখার সুযোগ থাকে, পোর্টফোলিও তৈরির জন্য সহায়ক হয়।
ডিজিটাল মার্কেটিং একটি পরিবর্তনশীল ক্ষেত্র। তাই আপনাকে নিয়মিতভাবে নতুন ট্রেন্ডস এবং অ্যালগরিদম সম্পর্কে আপডেট থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন উপায়গুলো অবলম্বন করে আপনি ডিজিটাল মার্কেটিং-এ একটি সফল ক্যারিয়ার গড়তে পারেন। মনে রাখবেন, নিয়মিত অনুশীলন এবং ধৈর্য্যই সফলতার চাবিকাঠি।
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা আপনাদের জন্য ডিজিটাল মার্কেটিং শেখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যারা বৃহৎ থেকে মাঝারি অথবা ছোট ব্যবসা পরিচালনা করছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি কার্যকর হবে বলে আমরা আশা করছি। কারণ বর্তমান যুগে কোন ব্যবসা ডিজিটাল মার্কেটিং ছাড়া খুব বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারে না। সম্পূর্ণ আইডি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার আগে এমন তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১) ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়?
উঃ ডিজিটাল মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এর সকল ধাপগুলো একে একে শেখানো হয়ে থাকে। সেগুলো হলো:
- এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
- এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
- কন্টেন্ট মার্কেটিং
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম
- এফিলিয়েট মার্কেটিং
- ইমেইল মার্কেটিং
- ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
- সিপিএ মার্কেটিং।
২) ১ মাসে ডিজিটাল মার্কেটিং শেখা যাবে কি?
উঃ ডিজিটাল মার্কেটিং এর কোর্সসমূহ সাধারণত ১ থেকে ৩ মাস পর্যন্ত হয়ে থাকে। তবে ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি বিষয়গুলো আয়ত্তে আনতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
৩) ডিজিটাল মার্কেটার হতে কত বছর লাগে?
উঃ ডিজিটাল মার্কেটার হতে কত সময় লাগবে তা নির্ভর করে আপনার দক্ষতা এবং প্র্যাকটিসের উপর। তবে সম্পূর্ণরূপে ডিজিটাল মার্কেট হয়ে উঠতে এক থেকে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে।
৪) ডিজিটাল মার্কেটিং এর ৭টি সি কি কি?
উঃ ডিজিটাল মার্কেটিং এর সাতটি সি হল:
- গ্রাহক,
- বিষয়বস্তু,
- প্রসঙ্গ,
- সম্প্রদায়,
- সুবিধা,
- সংহতি এবং
- রূপান্তর।