ব্যাখা:
মিয়োসিস বিভাজনের গুরুত্ব অপরিসীম কারণ এটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সঠিক রাখতে সাহায্য করে। যদি জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না হতো, তবে প্রতি প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যেত, যা জীবনের ভারসাম্য নষ্ট করতো। এছাড়া মিয়োসিস প্রক্রিয়ার প্রফেজ-১ পর্যায়ে 'ক্রসিং ওভার' ঘটে। এই ক্রসিং ওভারের ফলে জিনের বিনিময় হয়, যার ফলে সন্তানের মধ্যে পিতামাতার চেয়ে নতুন নতুন চারিত্রিক বৈশিষ্ট্য বা বৈচিত্র্য দেখা দেয়।