বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান ২০২৫

আর্টিকেল এর সূচিপত্র

নিজের দেশকে চিনতে এবং জানতে হলে অবশ্যই জেনে নিন বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান ২০২৫ সম্পর্কে। বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার। পাহাড় থেকে সোনালী বীচ, কি নেই বাংলার সৌন্দর্যে! বাংলাদেশের প্রতিটি প্রান্তরে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য এবং সৌন্দর্য। আজকের আর্টিকেলে আমরা ৭ টি বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাদের দেশ ঘুরে দেখার ইচ্ছা রয়েছে তাদের জন্য আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি।

১) কক্সবাজার 

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত, যা প্রায় ১২০ কিলোমিটার লম্বা। এখানে প্রবাহিত হয়ে চলে নীল পানি যা পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট। কক্সবাজারের রাত্রি যাপনের সুবিধা সহ উন্নত মানের হোটেল এবং রেস্তোরাঁ থাকায় বর্তমানে কক্সবাজার ভ্রমণপ্রেমীদের জন্য উৎকৃষ্ট ভ্রমণ স্থান।

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায়

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনি বাস, ট্রেন অথবা ফ্লাইট পছন্দ করতে পারেন। বাসের টিকিট প্রতি ভাড়া লাগবে ১২০০ থেকে ২০০০ টাকা। এবং পৌঁছাতে সময় লাগবে ১২ থেকে ১৩ ঘন্টা। ফ্লাইট এর ক্ষেত্রে পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টা এবং টিকিটের মূল্য থাকবে ৫০০০-৭০০০ টাকা। ট্রেনের ক্ষেত্রে সময় লাগবে ৮ থেকে ১০ ঘণ্টা এবং টিকিটের মূল্য থাকবে ৫০০ থেকে ১০০০ টাকা।

২) সেন্টমার্টিন 

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যা বিশুদ্ধ নীল পানির জন্য বিখ্যাত। এখানের শান্ত পরিবেশ এবং সূর্যাস্ত উপভোগ করার জন্য প্রতিবছর হাজার হাজার মানুষ ঘুরতে আসেন। সেন্ট মার্টিনে রাত্রি যাপন করার জন্য উন্নত মানের হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। 

ঢাকা থেকে সেন্টমার্টিন যাওয়ার উপায়

ঢাকা থেকে সেন্টমার্টিন পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে কক্সবাজার পৌঁছাতে হবে বাসে করে। সে ক্ষেত্রে বাসের টিকিটের ভাড়া পড়বে ১২০০ থেকে ২০০০ টাকা এবং পৌঁছাতে সময় লাগবে ১২ থেকে ১৫ ঘণ্টা। পরবর্তীতে বাস পাল্টে কক্সবাজার থেকে টেকনাফের বাসে উঠতে হবে এবং সেখানে ভাড়া লাগবে ২০০ থেকে ৩০০ টাকা জনপ্রতি। পরবর্তীতে টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার জন্য আপনাকে নৌকা ভাড়া করতে হবে এবার লঞ্চে করেও যেতে পারেন। এক্ষেত্রে জন প্রতি ভাড়া পড়বে ১০০০ থেকে ২০০০ টাকা এবং পৌঁছতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা।

৩) রাঙ্গামাটি 

বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত পাহাড়ি এলাকা রাঙ্গামাটি যেখানে রয়েছে কাপ্তাই হ্রদ এবং সুউচ্চ পাহাড়। বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ হল কাপ্তাই হ্রদ। পিকনিকের জন্য এটি একটি সেরা স্থান। 

ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার উপায়

ঢাকা থেকে রাঙ্গামাটি বাসে যেতে চাইলে খরচ পড়বে ১২০০ থেকে ২০০০ টাকা জনপ্রতি। এবং পৌঁছাতে সময় লাগবে ৮ থেকে ৯ ঘন্টা। ট্রেনে যেতে চাইলে প্রথমে চট্টগ্রাম পর্যন্ত যেতে হবে তারপর চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পর্যন্ত বাস ধরে যেতে হবে। সে ক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম টিকিটের ভাড়া পড়বে ৫০০ থেকে ৭০০ টাকা এবং চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি বাসের টিকিটের ভাড়া পড়বে ৩০০ থেকে ৫০০ টাকা।

৪) বগুড়া মহাস্থানগড় 

বাংলাদেশের প্রাচীনতম শহর এবং প্রথম রাজধানী হল বগুড়ার মহাস্থানগড়। প্রাচীন মন্দির, বৌদ্ধ বিহার এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপনা থাকার কারণে বগুড়ার মহাস্থানগড় এখন ভ্রমণপ্রেমীদের কাছে খুব জনপ্রিয় একটি স্থান। বাংলার ইতিহাস এবং সংস্কৃতির একটি বড় অংশ বগুড়ার মহাস্থানগড়ে লুকিয়ে আছে বলে ভ্রমণ পিপাসুরা প্রতিবছর এখানে আসেন রহস্য উদঘাটন করার জন্য।

ঢাকা থেকে বগুড়ার মহাস্থানগড় যাওয়ার উপায়

ঢাকা থেকে বগুড়ার মহাস্থানগড়ে যাওয়ার জন্য বাস, ট্রেন বা প্রাইভেট কার ভাড়া করতে পারেন। বাসে যাওয়ার ক্ষেত্রে আপনার টিকেট প্রতি খরচ হবে ৭০০ টাকা ৮০০ টাকা এবং পৌঁছতে সময় লাগবে ৭ থেকে ৮ ঘন্টা। ঢাকা থেকে বগুড়া ট্রেনে যাওয়ার ক্ষেত্রে খরচ হতে পারে ৪০০ থেকে ৭০০ টাকা এবং পৌঁছাতে সময় লাগবে ৮-১০ ঘন্টা। একইভাবে প্রাইভেট করে যেতে চাইলে ভাড়া করবে ৮ হাজার থেকে ১২ হাজার টাকা এবং পৌঁছাতে সময় লাগবে ৫ ঘন্টা থেকে সাত ঘন্টা পর্যন্ত।

৫) কুয়াকাটা 

কুয়াকাটা হলো বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব পরিষ্কারভাবে দেখা যায়। প্রতিবছর হাজারো পর্যটক এখানে ঘুরতে আসেন কারণ এখানে থাকে মেঘমুক্ত পরিবেশ এবং বিশুদ্ধ সমুদ্রের প্রাণী। কুয়াকাটায় ভ্রমণ প্রেমীদের থাকা খাওয়ার সুব্যবস্থা থাকার কারণে এটা দিন দিন আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার উপায়

ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার জন্য বাস অথবা প্রাইভেট কার উত্তম পরিবহন ব্যবস্থা হতে পারে। ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার বাস টিকিটের মূল্য ১২৫০ থেকে ২০০০ টাকা হতে পারে। এবং পৌঁছাতে সময় লাগবে ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত। যারা প্রাইভেট কারে ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান তাদের পরিবহন খরচ হতে পারে ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত (গাড়ির ধরনের উপর নির্ভর করে)। এবং এক্ষেত্রে পৌঁছাতে সময় লাগবে ১০ থেকে ১২ ঘন্টা।

৬) সাজেক ভ্যালি 

সাজেক ভ্যালি হল পাহাড়ের রানী। মেঘ, পাহাড় এবং নদী মিলেমিশে একাকার হয়েছে এই সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালির আদিবাসীদের জীবনযাপন চোখে পড়ার মতো। মূলত মেঘ এবং পাহাড়ের সংমিশ্রণ এবং আদিবাসীদের জীবনযাত্রা দেখার জন্য প্রতিবছর হাজার হাজার পর্যটক সাজেক ভ্যালিতে ঘুরতে যান। সাজেক ভ্যালিতে সরাসরি পরিবহন ব্যবস্থা নেই। প্রথমে আপনাকে ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছাতে হবে এবং তারপর অন্য গাড়িতে সাজেক ভ্যালি পৌঁছাতে হবে। 

ঢাকা থেকে সাজেক ভ্যালি যাওয়ার উপায়

ঢাকা থেকে সাজেক ভ্যালি যাওয়ার একমাত্র উপায় হল বাস অথবা প্রাইভেট কার। বাসে যাওয়ার জন্য টিকিট প্রতি খরচ হবে ১২০০ থেকে ২০০০ টাকা এবং পৌঁছাতে সময় লাগবে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা। খাগড়াছড়ি পৌছানোর পর সাজেক ভ্যালিতে যাত্রা করার জন্য আপনাকে জিপ ভাড়া করতে হবে। জীপের ভাড়া পড়বে ২০০০ থেকে ৩ হাজার টাকা যা যাত্রী সংখ্যার উপর নির্ভর করবে। এই ক্ষেত্রে সময় লাগবে প্রায় তিন ঘন্টা।

৭) সুন্দরবন

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত। ১০ হাজার কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবন অবস্থিত। বর্তমানে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার এর সংখ্যা প্রায় ১০০ থেকে ১২০টি। বাঘ ছাড়াও বিভিন্ন প্রজাতির পশুপাখি এখানে বাস করে বলে ভ্রমণপ্রেমীদের জন্য সুন্দরবন একটি আদর্শ স্থান। তবে সুন্দরবন ভ্রমণের আগে অবশ্যই একজন ভালো গাইড নির্বাচন করুন। 

ঢাকা থেকে সুন্দরবন যাওয়ার উপায়

ঢাকা থেকে সুন্দরবন যাওয়ার জন্য আপনি বাস অথবা ট্রেন নির্বাচন করতে পারেন। ঢাকা থেকে খুলনা বাস টিকেটের মূল্য ৭০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হতে পারে এবং পৌঁছাতে সময় লাগবে ৫ ঘন্টা। ঢাকা থেকে খুলনা ট্রেনে যাত্রা করতে চাইলে টিকিটের মূল্য পড়বে ৫০০ থেকে ১০০০ টাকা এবং পৌঁছতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা। খুলনা থেকে সুন্দরবনে পৌঁছাতে হলে আপনাকে নৌকা ভাড়া করতে হবে এবং সেখানে দলগতভাবে থাকলে ভাড়া পড়বে ১০০০-৩০০০ টাকা।

শেষ কথা 

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা আপনাদের জন্য বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যারা সম্পূর্ণ দেশ ঘুরে দেখতে চান তাদের জন্য আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। সম্পূর্ণ আর্টিকেলটি যারা পড়েছেন তারা হয়তো বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান সম্পর্কে ধারণা লাভ করেছেন। সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এমন তথ্যবল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন

Copyright © 2024 PathokBD.com