সহজে মেহমানদারী বা ঘরোয়া যে কোন উৎসবের জন্য জেনে নিন সেরা ৫টি বাংলা রেসিপি। পরিবারের মানুষের মুখে সহজে হাসি ফোটানো যেতে পারে চমৎকার কিছু খাবারের মাধ্যমে। তেমনি সহজ পাঁচটি বাংলা রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো খুবই কম সময়ে সুস্বাদু উপায়ে তৈরি করা যায়। পরিবারের পছন্দের মানুষদের জন্য নিজ হাতে কিছু রান্না করা সব সময় আনন্দদায়ক হয়ে থাকে। আমরা আজকের পোস্টে চিকেন বিরিয়ানি, চুই ঝালের মুরগির মাংস, ক্ষুদের ভাত, ইলিশ ভাপা, বেসনের বরফি ইত্যাদি রেসিপিগুলো আপনাদের সামনে খুবই সহজ উপায়ে তুলে ধরব। চলুন তাহলে সেরা ৫টি বাংলা রেসিপি জেনে আসা যাক।
১) চিকেন বিরিয়ানি
চিকেন বিরিয়ানি বানানোর উপকরণ সমূহ:
- ১ কেজি পেঁয়াজ
- ১.৫ টেবিল চামচ রসুন বাটা
- ৪ টেবিল চামচ আদা বাটা
- ১/২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
- ১.৫ কেজি বিরিয়ানির চাল
- ১ কেজি মুরগির মাংস
- ১০ টুকরো(মাঝারি ) আলু
- ১ কাপ সাদা তেল
- 100 গ্রাম টক দই
- ৬-৭ টি তেজপাতা
- ১০ গ্রাম গোটা গরম মসলা
- স্বাদমতো লবণ
- ৭-৮ চা চামচ বিরিয়ানী মসলা
- ১ কাপ দুধ
- ১ কাপ গোলাপ জল ও কেওড়া জল
- সামান্য চিনি
- চার টেবিল চামচ ঘি।
রান্নার নির্দেশনা
প্রথমে পরিমাণ মতো চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর বিরিয়ানির ভাত রান্নার জন্য একটি পাত্র পরিমাণ মতো পানি নিয়ে চার চামচ চিনি, স্বাদমতো নুন, গোটা গরম মসলা, তেজপাতা, সাদা তেল দিয়ে পরিমাণ মতো তাপ দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে এর মধ্যে পরিমাণ মতো চাল এবং একটা লেবুর রস সম্পূর্ণ দিয়ে দিন। ভাত ৫/৭ মিনিট ফোটার পর পানি থেকে তুলে ফেলুন এবং একটি ভেজা কাপড়ের উপর বিছিয়ে রাখুন। খেয়াল রাখবেন ভাত যেন একটু শক্ত থাকে।
পরবর্তী ধাপে পরিমাণ মতো আলু কেটে নিয়ে সামান্য লবণ এবং কিছুটা ফুড কালার মিশিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে সেদ্ধ আলু গুলোকে ভালো করে ভেজে নিন। এবার এই তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে নিন। মুরগির মাংসের মধ্যে দই, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন এবং সম্পূর্ণ মুরগির মাংস ওই বেরেস্তা করে রাখা তেলের মধ্যেই ছেড়ে দিন। এরমধ্যে বাকি কুচি করে রাখা পেঁয়াজ, গরম মসলা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদাবাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে কষাতে থাকুন এবং কষানো মুরগির মধ্যে পরবর্তীতে বিরিয়ানির মসলা এবং ভেজে রাখা আলু দিয়ে দিন।
এবার একটু বড় ধরনের হাঁড়ি নিয়ে তার মধ্যে ঘি মালিশ করে দিন। তারপর হাঁড়ির নিচের অংশে ভাত এবং তার উপরের অংশে মাংস আবার মাংসের উপর ভাত এবং তার উপর আবার মাংসহ এভাবে করে তিনটি লেয়ার তৈরি করুন। উপরে কিছুটা ফুড কালার এবং কেশর ছড়িয়ে দিন, এবং খানিকটা আটা মেখে হাড়ের উপরে লাগিয়ে রাখুন যাতে ভাপ বেরিয়ে না যায়। ৩০ মিনিট দমে রাখলেই তৈরি গরম গরম চিকেন বিরিয়ানি।
২) চুই ঝালের মুরগির মাংস
চুই ঝালের মুরগির মাংসের জন্য উপকরন:
- এক কেজি মুরগির মাংস
- রসুন কুচি বড় সাইজের একটি
- পেঁয়াজ কুচি বড় সাইজের তিনটি
- ২ চা চামচ পেঁয়াজ বাটা
- ১ চা চামচ রসুন বাটা
- ২ চা চামচ আদা বাটা
- হলুদের গুঁড়ো, লবণ- পরিমাণ মতো।
- ২ চা চামচ মরিচের গুঁড়ো
- ধনিয়া গুড়ো ১চা চামচ
- লবণ পরিমাণ মত
- তেল আধা কাপ
- তেজপাতা ২/৩টি
- এলাচ ৩/৪টি
- লবঙ্গ ২/৩টি
- গরম মসলা ২/৩টুকরো
- জিরা বাটা আধা চা চাম
- ভাজা গরম মসলার গুড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ
রান্নার নির্দেশনা
প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিন। এরপরে চুই ঝাল গুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিন। তারপর চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একে একে পেঁয়াজ, রসুন কাটা, তেজপাতা,এলাচ, গরম মসলা,লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিন। এরপর আস্তে আস্তে সব বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে চুই ঝাল এবং মুরগির মাংস ছেড়ে দিন। মাংস ভালোভাবে কষানো হলে পরিমাণ মত পানি দিন এবং চুই ঝাল গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নামানোর আগে ভাজা গরম মসলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিন।
৩) ক্ষুদের ভাত
ক্ষুদের ভাত রান্নার উপকরণসমূহ:
- ১ কেজি ক্ষুদের চাল
- ১/২ কাপ পেয়াজ,আদা,রসুন কুচি
- ৫-৬ টি শুকনা মরিচ ভাজা
- কাচামরিচ কয়েকটি
- লবণ
- ২টি তেজপাতা
- ২টি এলাচ দারচিনি
- ফুটন্ত পানি পরিমানমত
- ১ চা চামচ হলুদ গুরা
- তেল
রান্নার নির্দেশনা
প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ,দারচিনি,তেজপতা,ও কুচি করা উপকরন একসাথে ভেজে নিন। এর মধ্যে পরিমাণ মতো পানি এবং কাঁচা মরিচ, হলুদ ও লবণ দিয়ে দিন। ভাত ফুটে উঠলে জাল কমিয়ে রাখুন এবং এর মধ্যে শুকনো গুড়া মরিচ দিয়ে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে নেড়েচেড়ে দিন। ভাত সেদ্ধ হয়ে গেলেই তৈরি গরম গরম খুদের ভাত।
৪) ইলিশ ভাপা
ইলিশ ভাপা বানানোর উপকরণ:
- ইলিশ মাছ,
- হলুদ সরিষা,
- কালো সরিষা,
- হলুদ গুঁড়ো,
- কাঁচা মরিচ,
- নারিকেল কোড়া
- কাজুবাদাম
- পরিমাণ মতো সরিষার তেল
রান্নার নির্দেশনা
২ চা চামচ সাদা সরিষা এবং ২.৫ চা চামচ কালো সরিষা, পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ, একা পরিমাণ কোরানো নারিকেল, ৪/৫ টি কাজুবাদাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ এবং কিছুটা পানি দিয়ে পেস্ট করে নিন। এবার এই মসলার পেস্টের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল, লবণ এবং কিছুটা টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটা টিফিন বক্সের মধ্যে এই মসলাগুলো নিয়ে পরিমাণ মতো ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিন। টিফিন বক্সের মুখ আটকে দিয়ে এটাকে ২০/২৫ মিনিট স্টিম করে নিন। সিস্টেম করার জন্য একটি পাত্রে গরম জল নিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে উপরে টিফিন বক্সটা দিয়ে দিন। ২০ মিনিট হয়ে গেল এই রেডি গরম গরম ইলিশ ভাপা।
৫) বেসনের বরফি
বেসনের বরফি তৈরির উপকরণ:
- ৩ কাপ বেসন
- ১ কাপ ঘি
- ২ কাপ চিনি
- ১ চা চামচ এলাচ গুঁড়ো
- ৩/৪ কাপ জল
- ড্রাই ফ্রুট গার্নিশিং এর জন্য
রান্নার নির্দেশনা
প্রথমে একটি ট্রেতে ভালো করে ঘি মাখিয়ে নিন। বেসনের কাঁচা গন্ধ ছাড়ানোর জন্য ১৫ মিনিট হালকা আঁচে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিন। এবার একটি প্যানে পরিমাণ মতো ঘি গরম করে তাতে বেসন দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করুন। ১০ মিনিট নাড়াচাড়ার পর মাখামাখা হয়ে আসলে সেখানে পরিমাণ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিন। এবার আরো পাঁচ মিনিট নাড়াচাড়া করে একটা ঘন পেস্ট এর মত তৈরি করুন।
অন্য একটি পাত্রে তিনি এবং পানি মিশিয়ে শিরা তৈরি করে নিন। এবং চুলা বন্ধ করে দিয়ে এই শিরার ভিতর বেসনের পেস্ট ঢেলে দিন। শিরা ভালো করে বেসনের সাথে মিশিয়ে ট্রেতে ঢেলে দিন এবং উপরে পছন্দমতো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন এবং সেট হতে দিন। ভালোমতো সেট হয়ে গেলে পছন্দ মতো সাইজ করে কেটে পরিবেশন করুন।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক, যারা আমাদের আজকের পোস্ট সেরা ৫টি বাংলা রেসিপি সম্পূর্ণ পড়েছেন তারা আশা করি এই রেসিপিগুলো খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।