পরীক্ষায় ভালো করতে চাইলে অবশ্যই লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাকে জেনে রাখতে হবে। লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল স্থান নির্বাচন করা। অর্থাৎ আপনি যদি আপনার পছন্দের স্থানে নিয়মিত পড়াশোনা করেন তাহলে মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকবে এবং মন স্থির থাকবে। পড়তে বসার পূর্বে যা যা প্রয়োজন তা হাতের কাছে রাখলে লেখাপড়ায় পূর্ণ মননিবেশ করা যায়।
আপনি যদি একটি নির্দিষ্ট স্থানে প্রতিদিন পড়তে বসেন তাহলে আপনার মস্তিষ্ক প্রাকৃতিকভাবে লেখাপড়ায় মনোযোগ বসানোর জন্য তৈরি থাকবে। বিভিন্ন পারিপার্শ্বিক, সামাজিক এবং শারীরিক কারণে অনেকেই দিন দিন লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলেন। আমরা আর্টিকেলের নিচের অংশে লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আলোচনা করব যা আপনাকে লেখাপড়ায় হারানো মনোযোগ ফিরিয়ে দিতে সাহায্য করবে।
পড়াশোনায় মনোযোগী হওয়ার উপায়
শারীরবৃত্তীয় বা মনোসামাজিক বিভিন্ন সমস্যার কারণে ছাত্র-ছাত্রীরা দিন দিন পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে ওঠে। লেখাপড়ায় মনোযোগ হারানোর কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো:
- পড়াশোনার রুটিন তৈরি না করা,
- ইন্টারনেটের প্রতি আসক্ততা,
- লক্ষ্য নির্ধারণ না করতে পারা,
- লেখাপড়ায় উৎসাহ না পাওয়া,
- পড়াশোনার ভালো পরিবেশ না থাকা,
- শারীরিক বিভিন্ন সমস্যা।
লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর গুরুত্বপূর্ণ কিছু টিপস নিচে উল্লেখ করা হলো:
১) ইন্টারনেটের ব্যবহার কমিয়ে আনুন
বর্তমান শিক্ষার্থীরা অধিক পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। ফলে অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেন। বর্তমান সময়ে শিক্ষার্থীরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এর পেছনে প্রচুর পরিমাণে সময় ব্যয় করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেশন বা বন্ধুদের বিভিন্ন মেসেজ শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটায়। তাই অন্তত পড়ার সময় মোবাইল ফোন দূরে রাখুন। প্রয়োজনে মোবাইল ফোন বন্ধ রেখে পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন।
২) সঠিক স্থান নির্বাচন করুন
প্রত্যেকটি ব্যক্তি আলাদা আলাদা পড়াশোনার স্থান পছন্দ করেন। অর্থাৎ কেউ একদম নিরিবিলি পরিবেশে পড়াশোনা করতে পছন্দ করেন এবং কেউ কোলাহলময় পরিবেশেও সুন্দরভাবে পড়াশোনা করতে পারেন।
তাই আপনি যদি পড়াশোনায় পূর্ণ মনোনিবেশ করতে চান তাহলে আপনার পছন্দ অনুযায়ী একটি জায়গা নির্বাচন করুন। এতে করে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকবে এবং মনের অস্থিরতা দূর হবে।
৩) প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখুন
পড়তে বসার পর পড়ার স্থান থেকে বারবার উঠে গেলে লেখাপড়ায় মনোযোগ ব্যাহত হয়। তাই পড়াশোনার জন্য আনুষাঙ্গিক যেসব জিনিসপত্র প্রয়োজন তা সবকিছুই হাতের কাছে রাখুন। পড়ার টেবিল এবং বই খাতা গুছিয়ে রাখুন। এতে করে পড়তে বসে আপনার পড়াশোনার উপর পূর্ণ মনোনিবেশ থাকবে বলে আমরা আশা করি।
৪) লেখাপড়ার মাঝে বিরতি নিন
বিজ্ঞানীদের মতে, পড়াশোনার মধ্যে কিছুটা সময় বিরতি দিলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাই ৩০ মিনিট একটানা লেখাপড়া করার পর অন্তত ১০ মিনিট এর একটি বিরতি নিন। এই বিরতির সময় আপনি আগের ৩০ মিনিট যা যা পড়েছেন তা মনে মনে পুনরাবৃত্তি করতে পারেন।
এতে করে পড়ার বিষয়গুলো দীর্ঘসময় মনে থাকবে। আবার বিরতির সময় আপনি চাইলে হালকা হাঁটাহাঁটি, হালকা নাস্তা, সামান্য কিছু সময় ব্যায়াম করে নিতে পারেন। আশা করছি, লেখা পড়ায় মনোযোগ বাড়ানোর এই টিপসটি আপনি অনুসরণ করে উপকৃত হবেন।
৫) নিজেকে পুরস্কার দিন
লেখাপড়া করতে বসার পূর্বে একটি লক্ষ্য নির্ধারণ করা উচিত। এবং লক্ষ্য পূরণ হলে নিজেকে ছোট হলেও একটি পুরস্কার দেওয়ার চেষ্টা করুন। করে আপনার পড়াশোনা করার আগ্রহ আরো কয়েকগুণ বেড়ে যাবে।
ছোটখাটো পুরস্কার দিয়ে উদযাপন করলে পরবর্তীতে আপনার লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। পুরস্কার হিসেবে নিজে কোথাও ঘুরতে যেতে পারেন বন্ধুদের নিয়ে, বন্ধুদেরকে ছোটখাটো ট্রিট দিতে পারেন অথবা নিজের শখের কোন জিনিস কিনতে পারেন।
৬) বিষয় ভিত্তিক অগ্রাধিকার দিন
পড়তে বসার আগে আপনি যে বিষয়ে দুর্বল সে বিষয়গুলো আগে পড়ার চিন্তাভাবনা করুন এবং যে বিষয়গুলো মোটামুটি সহজ মনে হয় সে বিষয়গুলো পরে পড়ুন।
অথবা আপনি যে বিষয়গুলো পড়তে একটু পছন্দ করেন ওই বিষয়গুলো আগে পড়ে ফেলে পরবর্তীতে পছন্দের বিষয়গুলো পড়তে পারেন। এতে করে আপনার পড়ার সময় দীর্ঘ হবে। ক্লাস টাক্স সম্পূর্ণ করার জন্য গুগল ক্যালেন্ডার, ক্লিকআপ অ্যাপস গুলো খুব হেল্পফুল হয়ে থাকে।
৭) কিছু স্মার্ট কৌশল মেনে চলুন
পড়াশোনার ক্ষেত্রে কিছু স্মার্ট কৌশল যেমন: ভাগ ভাগ করে পড়া, নিজের যে বিষয়গুলো বুঝতে পেরেছেন তা অন্য কাউকে বুঝিয়ে দেওয়া, নিজের ভাষায় সংক্ষেপে তথ্য লিখে রাখা, আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা ফ্লাশবোর্ড তৈরি করা ইত্যাদি মেনে চলতে পারেন।
এই প্রত্যেকটি কৌশল আপনার পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। প্রতিদিন শুধু নতুন পড়া পড়ে গেলেই হবে না, পুরানো পড়াগুলো নিয়মিত পুনরাবৃত্তি করতে হবে। পরীক্ষায় কোন কোন প্রশ্ন গুলো আসতে পারে এগুলো মনে মনে চিন্তা করতে পারেন। এতে করে ও পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পায়।
৮) পাস করার চিন্তা বাদ দিয়ে শেখার আনন্দে পড়াশোনা করতে হবে
নতুন কিছু শেখার সুযোগ থাকলে অবশ্যই সেই জায়গা থেকে নতুন কিছু শিখে নিন। এমন অনেক বিষয় বইতে থাকে যেগুলো পরীক্ষায় কমন পড়ে না কিন্তু সেগুলো পড়ে অনেক কিছু শেখা যায়। শিক্ষার্থী যখন শুধুমাত্র পাস করার চিন্তায় পড়াশোনা করে তখন সহজেই তার পড়াশোনার প্রতি অনীহা কাজ করা শুরু করে।
কিন্তু শিক্ষার্থী যখন শেখার আনন্দে পড়াশোনা করে তখন শুধুমাত্র সে নতুন নতুন তথ্য শেখার বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। পড়াশোনায় যখন এমন আগ্রহ জেগে উঠবে তখন আপনা আপনি পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। এবং আনন্দ নিয়ে পড়লে যা কিছু শিখছেন তা আজীবন মনে থাকবে।
৯) লক্ষ্য নির্ধারণ করুন
পড়তে বসার পূর্বে আগে নির্ধারণ করুন আজ সারাদিন আপনি কি কি বিষয়ে পড়তে চাচ্ছেন! যেমন পড়তে বসার আগে এরকম চিন্তা ভাবনা করতে পারেন “আজকে ইংরেজি বইয়ের অমুক চ্যাপ্টার শেষ করব”।
এরকম লক্ষ্য নির্ধারণ করে পড়তে বসে আপনি লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চেয়ার থেকে উঠবেন না এটাও মনে মনে ঠিক করে নিন। এতে করে মনের ভেতর একটা জেদ কাজ করবে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবেন।
১০) মনোযোগ নষ্ট করে এমন জিনিস গুলো দূরে রাখুন
পড়তে বসার সময় আপনার মনোযোগ নষ্ট করতে পারে এমন সব জিনিসগুলো হাতের কাছ থেকে সরিয়ে রাখুন। যেমন: ইন্টারনেট ব্যবহার করা যায় এমন সব ডিভাইস গুলো হাতের নাগালের বাইরে রাখুন।
এবং পড়তে বসার পর বাইরের যেকোনো আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখাই ভালো। যেমন: পড়তে বসার পর টিভি দেখার ইচ্ছা, গান শোনার ইচ্ছা, বন্ধুদের সাথে বাইরে খেলতে যাওয়ার ইচ্ছা ইত্যাদি থেকে নিজেকে সংযত রাখুন।
প্রিয় পাঠক/পাঠিকা, আজকের এই আর্টিকেলে আমরা লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা যে ১০ টি টিপস আপনাদের সামনে উপস্থাপন করেছি তা মেনে চললে আশা করি আপনাদের পড়াশোনায় অবশ্যই মনোযোগ বৃদ্ধি পাবে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার জন্য উপরের টিপস গুলো মেনে চলার পাশাপাশি হালকা ব্যায়াম, পুষ্টিকর খাবার গ্রহণ, ভালো বন্ধু নির্বাচন করা, শিক্ষকদের কথা মেনে চলা ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। উপরিউক্ত সব বিষয়গুলো মেনে চললে আপনার পড়াশোনায় শতভাগ মনোযোগ বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।
M
mdrakib04onsj@gmail.com
Password vule gesi
Cc
নগদ একাউন্টের সমস্যা