সেরা ৫টি ক্রোম এক্সটেনশন: যা শিক্ষার্থীদের জন্য খুব দরকারি

আর্টিকেল এর সূচিপত্র

আজকের এই আর্টিকেলে আমরা শিক্ষার্থীদের জন্য দরকারি সেরা ৫টি ক্রোম এক্সটেনশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা বিভিন্ন রকমের সুযোগ-সুবিধার জন্য ক্রোম এক্সটেনশন ব্যবহার করে থাকেন। বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের এসাইনমেন্ট করতে দেওয়া হলে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টগুলো গুগল থেকে সংগ্রহ করতে পারেন। 

আপনারা জেনে অবাক হবেন যে, বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৬০ ভাগ মানুষ মুঠোফোন এবং কম্পিউটারে গুগল ক্রোম প্রতিদিন ব্যবহার করে থাকেন। এর অন্যতম কারণ হলো অন্যান্য ব্রাউজার এর তুলনায় গুগল ক্রোম বেশ ফাস্ট কাজ করে থাকে। আজকের এই পোস্টে আমরা এমন পাঁচটি ক্রোম এক্সটেনশন নিয়ে কাজ করব যেগুলো শিক্ষার্থীদের শিক্ষাগত জীবনে অবশ্যই কাজে আসবে।

ক্রোম এক্সটেনশন কি?

ক্রোম এক্সটেনশন হল ছোট ছোট প্রোগ্রাম যা আপনার গুগল ক্রোম ব্রাউজারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এগুলো আপনার ব্রাউজিং করার অভিজ্ঞতা কে আরো সহজ করে তোলে। 

ক্রম ব্রাউজার ব্যবহারকারীদের অধিকাংশ কাজ শর্টকাট করার জন্য ক্রোম এক্সটেনশন ব্যবহৃত হয়। ক্রোম এক্সটেনশন ব্রাউজারের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন ফিচার যুক্ত করতে সাহায্য করে।

সেরা ৫টি ক্রম এক্সটেনশন

 শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ক্রোম এক্সটেনশন রয়েছে। তার মধ্যে শিক্ষার্থীদের জন্য সেরা ৫টি ক্রম এক্সটেনশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো: 

১) Grammarly 

Grammarly এক্সটেনশন আপনার লেখার গুণগত মান বাড়াতে সাহায্য করার জন্য ডিজাইন করা একটি সফটওয়্যার টুল। এটি আপনার লেখার মধ্যে ব্যাকরণগত ভুল, বানান ভুল, শব্দ ব্যবহারের ভুল, এবং শৈলীগত সমস্যা খুঁজে বের করে। এছাড়াও, এটি আপনাকে আপনার লেখা আরও স্পষ্ট, সংক্ষিপ্ত এবং সহজবোধ্য করতে সাহায্য করে থাকে। 

Grammarly হলো একটি কম্পোজিং সাহায্য যন্ত্র। Grammarly কম্পোজ করার দক্ষতা তৈরিতে একটি পার্থক্য তৈরি করে থাকে। Grammarly এর অন্যতম কাজ হল এক্সপোজিশন, ইমেল বা অন্য যেকোন ধরণের সঠিকভাবে কম্পোজিং তৈরি করতে সাহায্য করা।

ব্যবহার 

  • লেখার সময় Grammarly আপনার টেক্সটটি বাস্তব সম্মত উপায়ে পরীক্ষা করে এবং ভুলগুলি চিহ্নিত করে।
  • ব্যাকরণ, বানান, বিরামচিহ্ন, শব্দ ব্যবহার, স্পষ্টতা, প্রবাহ, এবং শৈলী সম্পর্কিত ভুলগুলি তুলে ধরতে সাহায্য করে,
  • প্রতিটি ভুলের জন্য আলাদা আলাদা ভাবে সংশোধন দেয়,
  • আপনার লেখা আরও পেশাদারী এবং বিশ্বাসযোগ্য করে তুলতে সাহায্য করে,
  • লেখার ভিতর নতুন শব্দ তৈরি করতে সাহায্য করে,
  • Grammarly ব্যবহার করলে সময় বাঁচে। কারণ এটি ভুল তুলে ধরে দ্রুত তার সমাধান করে দেয়,
  • সম্পূর্ণ ফ্রিতে Grammarly প্রিমিয়াম টুল ব্যবহার করা যায়,

Grammarly এক্সটেনশন ব্যবহার করে তৈরি করা কাজগুলো Google Docs, Microsoft Word, Gmail, Outlook, Facebook, Twitter এবং বিভিন্ন ওয়েবসাইটে লেখার সময় ব্যবহার করা যায়।

২) Forest

Forest এক্সটেনশন ব্যবহার করে আপনি ফোন ব্যবহারের অভ্যাস কমাতে এবং কাজে মনোযোগ দিতে পারবেন। এটি একটি টাইমারের মতো কাজ করে। আপনি যখন কোনো কাজ শুরু করবেন, তখন আপনি নির্ধারিত সময়ের জন্য ফোন ব্যবহার করতে পারবেন না। 

সহজ কথায় বলতে গেলে, Forest একটি কার্যকরী এক্সটেনশন যা একটি গাছ লাগানোর মত কাজ করে। অর্থাৎ সময়ের সাথে সাথে এই গাছের বিকাশ ঘটে। এই এক্সটেনশনটি আপনাকে কাজে ফোকাস করতে উৎসাহিত করে থাকে।

ব্যবহার 

  • পড়াশোনা, কাজ বা অন্য কোনো কাজে মনোযোগ দিতে সহায়তা করে।
  • কম সময়ে বেশি কাজ করতে সাহায্য করে,
  • ফোন ব্যবহার না করে যত বেশি কাজ করবেন, তত বেশি গাছ আপনার ফরেস্ট বাড়বে,
  • সোশ্যাল মিডিয়া, গেমস ইত্যাদি থেকে বিরতি নিতে সাহায্য করে,
  • Forest ব্যবহার করার সময় ফোন এর ব্যবহার বন্ধ রাখুন,
  • Google Chrome এবং অন্যান্য ব্রাউজারের জন্য Forest এক্সটেনশনটি ডাউনলোড করা যায়।

Forest এক্সটেনশনটি একটি মোটিভেশনাল টুল। এটি আপনার ফোন ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। যদি আপনার ফোন ব্যবহারের অভ্যাস খুব বেশি হয়, তাহলে আপনাকে নিজেকে পরিবর্তন করার জন্য Forest ব্যবহার করার পাশাপাশি অন্যান্য পদক্ষেপ গ্রহণ করুন।

৩) Kami

Kami বিভিন্ন ফাইল চেক করার জন্য ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা PDF, ছবি এবং অন্যান্য কাগজ পত্র চেক করার জন্য, হাইলাইট করার জন্য এবং বিভিন্ন কমেন্ট করার জন্য Kami এক্সটেনশনটি ব্যবহার করে থাকেন। 

Kami এক্সটেনশনটি মূলত একটি ডিজিটাল হাতের লেখার এবং ড্রয়িং টুল। এটি আপনাকে কম্পিউটারে সরাসরি হাতে লিখতে বা আঁকতে সাহায্য করে থাকে। Kami এক্সটেনশনটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে নিচে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব।

ব্যবহার

  • মিটিং, ক্লাস বা অন্য কোনো জায়গায় নোট নেওয়ার জন্য Kami খুবই উপযোগী।
  • যে শিল্পীরা সুন্দর ছবি আঁকতে পছন্দ করেন, Kami তাদের জন্য একটি দুর্দান্ত টুল হিসেবে কাজ করে,
  • আপনি যদি কোনো PDF ফাইলে খুঁজে পেতে চান বা আলাদা করে রাখতে চান তাহলে Kami দিয়ে এটি খুব সহজে করা যায়,
  • আপনি Kami কে একটি অনলাইন হোয়াইটবোর্ড হিসাবে ব্যবহার করতে পারেন এবং অন্যদের  সহযোগিতা করতে পারেন,
  • Kami-তে বিভিন্ন ধরনের পেন, ব্রাশ এবং হাইলাইটার রয়েছে যা আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন,
  • আপনার সব কাজ Kami ক্লাউডে স্বয়ংক্রিয়ভাবে সেভ হয় যাতে আপনি যেকোনো সময় যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন,

Kami মূলত একটি ওয়েব অ্যাপ্লিকেশন এবং এটি Chrome, Firefox এবং Edge ব্রাউজারে  এক্সটেনশন হিসাবে পাওয়া যায়।

৪) Google Keep

Google Keep এক্সটেনশন নোট নিতে, ছবি সংরক্ষণ করতে, লিঙ্ক সংগ্রহ করতে এবং তালিকা তৈরি করতে সাহায্য করে। এটা যেমন একটি ডিজিটাল স্টিকি নোট, যেখানে আপনি যেকোনো তথ্য দ্রুত সংরক্ষণ করে রাখতে পারেন। শিক্ষার্থীরা পাঠ এবং প্রথাগত কাজ সম্পন্ন করতে এই এক্সটেনশন ব্যবহার করে থাকেন।

ব্যবহার 

  • ওয়েবপেজ থেকে সরাসরি টেক্সট বা ছবি কপি করে নোটে যোগ করা যাবে,
  • Google Keep এক্সটেনশন ব্যবহার করে কেনাকাটা বা টু-ডু লিস্ট তৈরি করে রাখা যাবে,
  • ওয়েবসাইটের ছবি সরাসরি Google Keep-এ সংরক্ষণ করা যায়,
  • পছন্দের ওয়েবপেজের লিঙ্ক সংরক্ষণ করে রাখা যায়,
  • সব ধরনের নোট, লিস্ট এবং ছবি এক জায়গায় সংরক্ষণ করা যায়,
  • মোবাইল, কম্পিউটার যেকোনো জায়গা থেকে নোটগুলোর এক্সেস পাওয়া যায়,
  • ওয়েবসাইটে ঘুরতে ঘুরতেই সকল ধরনের তথ্য সংগ্রহ করা যায়।

Google Keep এক্সটেনশন ব্যবহার করে সহজেই আপনি অনায়াসে নোট তৈরি এবং পরিবর্তন করতে পারবেন। তাছাড়া তালিকা তৈরি করতে এবং কাজগুলিকে সংগঠিত রাখতে অন্যান্য এক্সটেনশন এর থেকেও Google Keep ভালো পারফরম্যান্স দিয়ে থাকে।

৫) Read Aloud

যেকোনো লেখা ওয়েব পেজ পড়ার জন্য Read Aloud এক্সটেনশন ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি কোনো ওয়েব পেজে থাকা লেখা শুনতে চান, এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের ভাষা দ্রুত গতিতে পড়ার জন্য Read Aloud এক্সটেনশনটি বেশ জনপ্রিয়। 

ব্যবহার 

  • চোখ বন্ধ করেও পড়া শুনতে পারবেন Read Aloud এক্সটেনশন ব্যবহার করে,
  • নতুন ভাষা শিখতে সাহায্য করে,
  • অনেক ভাষা একত্রে সমর্থন করে,
  • পড়ার গতি নিজের মতো করে সেট করতে পারবেন,
  • পড়া হয়ে গেছে এমন লেখা হাইলাইট করে রাখতে পারেন,
  • দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য উপকারী।

প্রিয় পাঠক / পাঠিকা, আজকের এই আর্টিকেলে আমরা শিক্ষার্থীদের জন্য দরকারি সেরা ৫টি ক্রোম এক্সটেনশন নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা যে ৫টি ক্রোম এক্সটেনশন নিয়ে আলোচনা করেছি আশা করছি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। আপনি যদি অনলাইনে অনেক বেশি ইন্টারনেট ব্রাউজ করেন তাহলে আজকের এই সেরা ৫টি ক্রোম এক্সটেনশন আপনার কাছে কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
1 মতামত
মতামত
নতুন পুরাতন
Abir
Abir
অতিথি
October 31, 2024 9:17 am

Nice post

Copyright © 2024 PathokBD.com