ছাত্রজীবনের ইনকাম হলো একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্নিং। এই সময়েই একজন শিক্ষার্থী তার ভবিষ্যৎ জীবনের জন্য ভিত্তি গড়ে তোলে। তাই ছাত্রজীবনে অর্থ উপার্জনের উপায় খুঁজে বের করা জরুরি। ছাত্রজীবনে অর্থ উপার্জনের জন্য অনেক উপায় রয়েছে। যা আপনাকে স্বাবলম্বী করে তুলতে পারে খুব সহজেই। তবে, ছাত্রজীবনে ইনকামের সহজ এবং কঠিন অনেক পন্থা রয়েছে। তারমধ্যে সবচেয়ে সহজ কিছু উপায় হল:
১. টিউশনি
টিউশনি ছাত্রজীবনে আর্নিং করার সবচেয়ে জনপ্রিয় একটি উপায়। আপনি যদি কোনো বিষয়ে ভালো হন এবং ছাত্রদের শেখানোর আগ্রহ থাকে, তাহলে টিউশনি করা শুরু করতে পারেন। টিউশনি করার জন্য আপনি আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, বা আপনার এলাকার স্কুল-কলেজের ছাত্রদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি যেখানে বসবাস করে সেই এলাকায় আপনি কোন বিষয় পড়াতে চান তা লিফলেট তৈরি করে দেয়ালে লাগিয়ে দিতে পারেন।
২. অনলাইন জব
অনলাইনে অনেক ধরনের পার্ট টাইম এবং ফুল টাইম জব পাওয়া যায় যেগুলো ছাত্ররা করতে পারে। তবে এই জব গুলো করার জন্য আপনাকে অবশ্য সেই বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। এই জবগুলোর মধ্যে রয়েছে:
আর্টিকেল লেখার নিয়ম – বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করার সেরা ১০ টি নিয়ম |
- ডেটা এন্ট্রি
- কন্টেন্ট রাইটিং
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- গ্রাফিক ডিজাইন
উপরোক্ত ধরণের জব করার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট যেমন Upwork, Fiverr, Freelancer, ইত্যাদি মাধ্যম ব্যবহার করতে পারেন।
৩. পার্ট-টাইম চাকরি
পার্ট-টাইম চাকরি ছাত্রজীবনে আর্নিং করার আরেকটি ভালো উপায়। আপনি যদি আপনার এলাকায় কোনো দোকান, রেস্তোরাঁ, বা অন্য কোনো প্রতিষ্ঠানে পার্ট-টাইম চাকরি পেতে পারেন তাহলে সেটা খুবই ভালো হবে। পড়াশোনার পাশাপাশি দৈনিক ৪/৫ ঘন্টা চাকরী করে ভালো একটি আর্নিং করা সম্ভব।
৪. এ্যাফিলিয়েট
আপনি যদি কোনো পণ্য বা সেবা বিক্রি করতে পারেন তাহলে সেটা দিয়েও আপনি ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। আপনি যদি কোনো ব্র্যান্ডের পণ্য বিক্রি করেন তাহলে আপনি কমিশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এছাড়াও, বিশ্বের নামি দামি এমন অনেক ওয়েবসাইট রয়েছে যাদের পণ্য আপনি সেল করে কমিশন নিতে পারবেন। যেমন- আমাজন, আলিবাবা, দারাজ, ১০ মিনিট স্কুল, বিডিশপ, থিমসবাজার ইত্যাদি।
৫. ব্লগিং
লিখালেখির মাধ্যমে খুব ভালো একটি প্রোফিট জেনারেট করা সম্ভব। আপনি যদি আপনার কোনো বিষয়ে ভালো জ্ঞান রাখেন তাহলে আপনি ব্লগিং করেও ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। আপনার ব্লগে যদি ভালো পরিমাণে ভিজিটর আসে তাহলে আপনি বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইত্যাদির মাধ্যমে আর্ন করতে পারবেন। বাংলা আর্টিকেল লিখে খুব সহজেই ছাত্র জীবনে আয় করতে পারবেন। এক্ষেত্রে মাসে আপনি ২০ থেকে ২৫ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন।
৬. ইউটিউবিং
আপনি যদি ভালো ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি ইউটিউবিং করেও ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। আপনার ভিডিও অথবা কনটেন্ট যদি ভালো হয় এবং ভালো পরিমাণে ভিউয়ার আসে তাহলে আপনি দিনশেষে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন।
৭. বই রিভিউ করে আয়
বইয়ের রিভিউ করে আয় করা কঠিন কোনো কাজ নয়। আপনি যদি বই পড়তে ভালোবাসেন তাহলে ছাত্র জীবনে বই রিভিউ করে আপনি ভালো টাকা আয় করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে বুক রিভিউ লিখতে পারেন এবং সেখান থেকে আর্নিং করতে পারবেন।
৮. অনলাইন রিসার্চ
অনলাইনে অনেক ধরনের কোম্পানি রয়েছে যারা অনলাইন রিসার্চের কাজ করে। আপনি যদি এই ধরনের কোম্পানিগুলোর সাথে কাজ করেন তাহলে আপনি ভালো পরিমাণে আর্ন করতে পারবেন।
৯. ডেটা এন্ট্রি
ডেটা এন্ট্রি একটি সহজ এবং ভালো বেতনের চাকরি। আপনি যদি ডেটা এন্ট্রি করতে পারদর্শী হন তাহলে আপনি এই ধরনের কাজ করে ইনকাম করতে পারবেন।
ডাটা এন্ট্রির কাজ কিভাবে পাবেন? ডাটা এন্ট্রির জব করার ওয়েবসাইট গুলো হল:
অনলাইন থেকে ইনকাম করার সেরা ১০টি পদ্ধতি |
- আপওয়ার্ক
- পিপল পার আওয়ার
- ফ্রিল্যান্সার
- গুরু ডট কম
- ফাইবার ডট কম
- ফ্লেক্সজবস
- স্মার্ট ক্রাউড
১০. অনলাইনে ছবি বিক্রি করে আয়
অনলাইনে আপনার তোলা ছবি বিক্রি করে আয় করা খুব সহজ একটি মাধ্যম। ছবি তোলা যদি আপনার প্যাশন হয়ে থাকে তাহলে প্যাশনটিকে কাজে লাগিয়ে ছাত্র জীবনে আয় শুরু করুন। এক্ষেত্রে যে সকল ওয়েবসাইটে আপনি ইমেজ বা ছবি বিক্রি করতে পারেন সেগুলো হলো।
- adobe Stock
- Shutterstock.com
- BigStocPhoto.com
- Alamy.com
- Freepik
- Vecteezy
- Pngtree
- istock
এই উপায়গুলো ছাড়াও ছাত্রজীবনে আর্ন করার আরও অনেক উপায় রয়েছে। আপনি আপনার দক্ষতা এবং আগ্রহ অনুযায়ী উপযুক্ত উপায় বেছে নিতে পারেন।
thank you for your information
ধন্যবাদ ভালো কিছু জানলাম
ধন্যবাদ পাঠক বিডি
এটি একটি খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল অ্যাপ। এখানে সবকিছুই সহজে বোঝা যায় এজন্য আমার এটি খুব ভালো লেগেছে
আপনার মতামতের জন্য ধন্যবাদ। পাঠক বিডির সাথে থাকুন।
nice post
good information