Element Manager কি? এর কার্যকারিতা ও ব্যবহার নিয়ে বিস্তারিত

আর্টিকেল এর সূচিপত্র

প্রিয় পাঠক,

আজকে আপনাদের সাথে আলোচনা করব Element Manager নিয়ে। সম্প্রতি এলিমেন্টর নতুন আপডেট নিয়ে আসছে সেখানে তারা এলিমেন্ট ম্যানেজার যুক্ত করেছে। আজকের ব্লগে আমরা সেটাই জানব, এলিমেন্ট ম্যানেজার কি এবং এর কাজ কি?

আমরা অনেকেই ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে থাকি। এই এলিমেন্টর এর পেজ বিল্ডার এর মধ্যে অনেক ফিচার রয়েছে যা আমরা সচরাচর ব্যবহার করি না। বিশেষ করে একটি ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা ২০ থেকে ৩০ টি ফিচার ব্যবহার করে থাকি। মাঝেমধ্যে ১০ থেকে ১৫ টি ফিচার দিয়ে একটি ওয়েবসাইট ডিজাইন সম্পন্ন হয়ে যায়। কিন্তু এলিমেন্টর পেজ বিল্ডার এর ফিচার সংখ্যা অনেক যা আমাদের ওয়েবসাইটের স্পিড কমিয়ে দেয়। যে সকল ফিচার আমরা ব্যবহার করি না সেগুলো ডিএক্টিভ রাখা যাবে Element Manager এর মাধ্যমে। যার ফলে ওয়েবসাইটের স্পিড আপ হবে।

বিস্ময়কর ৫ টি ওয়েবসাইট যা আপনাকে মুগ্ধ করবে

সুতরাং বুঝতেই পারছেন এলিমেন্ট ম্যানেজার এলিমেন্টর পেজ বিল্ডারের ফিচারগুলোকে বন্ধ কিংবা সচল রাখার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে দ্রুত করার কাজ সম্পন্ন করে থাকে। ধরুন, আমরা দশটি ফিচার ব্যবহার করছি এবং বাকি ফিচারগুলো ব্যবহার করছি না কিন্তু সেগুলো ওয়েবসাইটে অন রয়েছে। তার মানে সে ফিচারগুলো আমাদের ওয়েবসাইটে কিছুটা জায়গা দখল করে আছে এবং ওয়েবসাইটকে দ্রুত লোড হতে বাধা প্রদান করতেছে। এই Element Manager দিয়ে আমরা সে সকল ফিচারগুলোকে বন্ধ করে রাখবো। যার ফলে আমাদের ওয়েবসাইট সুপারফাস্ট হতে সহায়তা করবে। তাহলে চলুন দেখে নেয়া যাক Element Manager এর বিস্তারিত।

Element Manager

প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ড্যাশবোর্ডে যেতে হবে। সেখানে গিয়ে এলিমেন্টর এ মাউস হোভার করলে নিচের ছবির মত দেখতে পাবো।

তারপর আমরা এলিমেন্ট ম্যানেজার এ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এলিমেন্ট এর ফিচারগুলোর একটি তালিকা দেখতে পাবো।

প্রতিটা ফিচার এর পাশে শো বাটন লেখা থাকবে আমরা সেখানে ক্লিক করব

কোন ফিচারটি কতবার ব্যবহার হচ্ছে সেটি তখন দেখতে পাবো। একটু নিচের দিকে স্কুল করলে দেখতে পাবো অনেকগুলো ফিচার জিরো টাইমস দেখাচ্ছে। তার মানে আমরা সেই ফিচারগুলো ব্যবহার করছি না।

সর্বশেষ আমরা যদি চাই, যে ফিচার ব্যবহার করছি না সেগুলো বন্ধ রাখবো তাহলে ডিএক্টিভ আনইউজ এলিমেন্ট এ ক্লিক করব। দেখবেন একটিভ ফিচারগুলো ব্যতীত জিরো টাইমস ব্যবহৃত ফিচারগুলো ডিএক্টিভ হয়ে যাবে।

মনে রাখবেন ডিএক্টিভ করার ফলে আপনি নতুন একটি পেজ বিল্ড করতে গেলে তখন সেখানে ডিএক্টিভ ফিচারগুলো শো করবে না। কিন্তু আপনি যদি মনে করেন পেজ বিল্ডার করার সময় আপনার সবগুলো ফিচার দরকার তাহলে আপনি নিচের ছবিতে থাকা এনেবল অল বাটনে ক্লিক করে আবার সবগুলো ফিচার অন করতে পারবেন

কাজ শেষে আবার এখান থেকে বন্ধ করে রাখবেন। আপনি চাইলে নির্দিষ্ট করে কয়েকটি ফিচার অন কিংবা অফ রাখতে পারবেন।

 

আমি সাজেস্ট করব আপনারা এলিমেন্ট ম্যানেজার ব্যবহার করে অব্যবহৃত ফিচারগুলো বন্ধ রাখবেন তাতে আপনার সাইট লোড হওয়া থেকে মুক্ত থাকবে। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাঠক বিডির সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
1 মতামত
মতামত
নতুন পুরাতন
ফারজানা
ফারজানা
অতিথি
January 1, 2024 11:30 pm

পাঠক বিডির এত সুন্দর একটি আর্টিকেল সত্যি কাজে দিলো খুব।

Copyright © 2024 PathokBD.com