বিস্ময়কর ৫ টি ওয়েবসাইট নিয়ে আজকের ব্লগ-
আসসালামু আলাইকুম,
প্রিয় পাঠক আজকে আপনাদের সাথে এমন বিস্ময়কর ৫ টি ওয়েবসাইট পরিচয় করিয়ে দিব বা বিস্তারিত আলোচনা করব, যা দেখে সত্যিই আপনি বিস্মিত হয়ে যাবেন।
তাহলে চলুন, দেরি না করে জেনে নেওয়া যাক সেই সকল ওয়েবসাইট কি কি!! আর হ্যাঁ আপনি যদি আমাদের ওয়েব সাইটে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়েবসাইট টি সেভ করে রাখবেন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ সকল তথ্য এখানে পাবেন।
১। ইন্টারনেট ম্যাপ
প্রথমে কথা বলা যাক ইন্টারনেট ম্যাপ ওয়েবসাইট নিয়ে। এটি এমন একটি ওয়েবসাইট- যখন আপনি প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করবেন তখন আপনার কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে ছোট ছোট অসংখ্য বল দেখতে পাবেন। আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রতিটি বল হচ্ছে এক একটি ওয়েবসাইট। আপনি মাউস কার্সরের মাধ্যমে জুম করে প্রতিটি ওয়েবসাইটের নাম কিংবা ওয়েব এড্রেস দেখতে পাবেন। তার সাথে আপনি দেখতে পাবেন কোন ওয়েবসাইট বিশ্বের কত নাম্বার অবস্থানে রয়েছে।
২। টেন মিনিট মেইল
দুই নাম্বার যে ওয়েবসাইট নিয়ে কথা বলব সেটি হচ্ছে টেন মিনিট মেইল ডট কম। প্রায় সময় আমাদের টেম্পোরারি কিছু মেইল এড্রেসের প্রয়োজন হয়ে থাকে। অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে নিজেদের পার্সোনাল মেইল এড্রেস ব্যবহার করা নিরাপদ নয়। তখন পাঁচ মিনিট কিংবা ১০ মিনিটের জন্য আমাদের মেইল এড্রেসের দরকার হয়। উক্ত সময় আপনি টেম্পোরারি মেইল জেনারেট করার জন্য উপযুক্ত একটি ওয়েবসাইট হলো টেন মিনিট মেইল ডট কম। মনে রাখবেন মেইল এড্রেসগুলা ১০ মিনিটের জন্য অ্যাভেইলএ্যাবল থাকবে।
৩। প্লেটি
তিন নাম্বারে রয়েছে এমন একটি ওয়েবসাইট যা আমাদের বর্তমান সময়ে খুব বেশি প্রয়োজন হয়। আমাদের অনেক পুরনো ছবি রয়েছে যা সাদা কালো। সেই সকল ছবি সম্পূর্ণ ফ্রিতে কালারাইজ করতে এই ওয়েবসাইটটি ব্যবহার করা হয়ে থাকে। এ ওয়েবসাইটের বর্তমান ইউজার ২.৮ মিলিয়ন এর বেশি।
৪। ওয়াল্ডওমিটারস
এটি এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিশ্বের বর্তমান জনসংখ্যা সম্পর্কে জানতে পারবেন। ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনি আজকে কতজন মানুষ জন্মগ্রহণ করেছে এবং কতজন মানুষ মৃত্যুবরণ করেছে সেই তথ্য দেখতে পাবেন। প্রতিদিন ব্যতীত বছরে কতজন মানুষ জন্মগ্রহণ করেছে এবং মৃত্যুবরণ করেছে সেই তথ্যও এখানে দেখতে পাবেন।
৫। ইন্টারনেট লাইভ স্ট্যাটস
আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে বর্তমান সময়ে কত মানুষ ইন্টারনেট ব্যবহার করতেছে সেই তথ্য জানতে পারবেন। অবাক করা বিষয় হচ্ছে শুধু এই তথ্য ছাড়াও কতটি ওয়েবসাইট রয়েছে, প্রতিদিন কত মেইল সেন্ড হচ্ছে, গুগলে কি পরিমাণ গুগল সার্চ হচ্ছে, কতটি ব্লগ পোস্ট হচ্ছে, কতটি ছবি আপলোড হচ্ছে, কতটি ইউটিউব ভিডিও দেখা হচ্ছে ইত্যাদি বিষয়ক অনেক তথ্যে এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
বিস্ময়কর ৫ টি ওয়েবসাইট নিয়ে আজকের ব্লগ টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
সত্যিই অসাধারণ ওয়েবসাইট গুলো।
ওয়াও মুগ্ধ হয়েছি এসব দেখে
সত্যি অসাধারণ। আমার এই সাইট ও ঘুরে দেখার অনুরোধ রইল আজকের সোনার দাম ২২ ক্যারেট