কাহাফ গার্ড কি? Kahf Guard কিভাবে অশ্লীল কনটেন্ট থেকে নিরাপত্তা দেয়?

আর্টিকেল এর সূচিপত্র

কাহাফ গার্ড তুরস্কের হালালজ কর্তৃক নির্মিত হারাম কনটেন্ট ব্লকার DNS সিস্টেম। যা মিলিয়ন মিলিয়ন অশ্লীল কনটেন্ট থেকে মুক্তি দিবে। পরিবারবান্ধব ফিল্টার ব্যবহারে শিশু-কিশোরদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরি একটি অ্যাপস কাহাফ গার্ড। প্রতিনিয়ত আমরা গুগল, ফেসবুক, ইউটিউবে কত কিছু সার্চ করি। তখন আমাদের অনিচ্ছা সত্ত্বেও দুর্বৃত্তরা ইন্টারনেট জগতের বিভিন্ন পর্ণগ্রাফি, অশ্লীলতা, জুয়া ইত্যাদির মতো জঘন্য কনটেন্ট আমাদের সামনে হাজির করে। এসকল বাজে জিনিস থেকে মুক্তি লাভের অন্ততম উপায় কাহাফ গার্ড।

হারাম থেকে বাঁচার উপায়ঃ

আমরা মোবাইল ফোন কম ব্যবহার করি, হারাম/অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকি, অশ্লীলতা ছড়ায় এমন ব্যক্তি নিরাপদ দূরত্ব বজায় রাখি। কিন্তু, এতোসব চেষ্টা করার পরেও কি আদৌ আমরা নিরাপদ? আদৌ কি আমরা হারাম কন্টেন্ট, অশ্লীলতা, জুয়া, বেহায়াপনা এড়িয়ে যেতে পারি?

সেটা সম্ভব হয় না, কারণ এসব হারাম যারা বানায় আর যারা ছড়ায়, তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা জড়িত এসবের সাথে। সুতরাং আমি আর আপনি দেখতে না চাইলেও আমাদের টাইমলাইনে, আমাদের ভিডিওর মধ্যে, আমাদের পড়তে থাকা আর্টিকেলের মধ্যে তারা কখনো ‘সাজেশান’অথবা কখনো ‘পুশ’নোটিফিকেশন আকারে সেসব হারাম কন্টেন্ট ও তার উৎসকে প্রবেশ করিয়ে দেয়।

মোবাইল স্ক্রীনের এই হারাম দেখা থেকে বাঁচার ‍উপায় কি? তার জন্য দুটো উপায় হতে পারে। প্রথম উপায়— স্মার্টফোন ব্যবহারটা বাদ দিয়ে দেওয়া। কিন্তু আমরা জানি, স্মার্টফোন বর্তমানে আমাদের জীবনের সাথে এমন ওতোপ্রোতভাবে মিশে গেছে যে, এটাকে বাদ দিয়ে কাজ আর জীবনকে অনেক ক্ষেত্রে কল্পনাও করা যায় না।

দ্বিতীয় উপায় হলো— এমন কোনো প্রযুক্তির দ্বারস্থ হওয়া যারা আমার সামনে আসা হারাম জিনিসগুলোকে আটকে দেবে। কিন্তু, মুসলিম-ফ্রেণ্ডলি এই প্রযুক্তি কোথায় পাবেন আপনি, তাই তো? আপনার জন্য সেরকম একটা প্রযুক্তি নিয়েই হাজির হয়েছে কাহাফ গার্ড।

কাহাফ গার্ড কি?

কাহাফ গার্ড হলো গুগল, বিং সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্য নিরাপদ সার্চ ফিচার, যা হারাম Ad Blocker হিসাবে কাজ করে। Kahf Guard একটিভ থাকার কারণে অ্যাডাল্ট কনটেন্ট সার্চ করা যাবে না। উক্ত সফটওয়ারটিতে ইউটিউব রেস্ট্রিকশন মোড সুবিধা পাওয়া যাবে। যেকোনা আপত্তিকর কনটেন্ট, স্ক্যাম ও ফিশিং, ম্যালওয়ার, বিদ্বেষী কনটেন্ট, জুয়া ও নেশা জাতীয় কনটেন্ট, ভুয়া কনটেন্ট হিসেবে চিহ্নিত ৫০ লাখের বেশি হারাম ওয়েবসাইট থেকে সুরক্ষা দিবে কাহাফ গার্ড।

Kahf Guard এর প্রতিষ্ঠাতাঃ

হারাম কন্টেন্ট থেকে নিরাপদ রাখতে কাহাফ গার্ড নামক অ্যাপ ও ব্রাউজার এক্সেটেনশনটি তৈরি করেছে তুরস্কের উদ্যোক্তা প্রতিষ্ঠান (স্টার্টআপ) হালালজ। বিশ্বের প্রায় ২০০ কোটির বেশি মুসলমানদের চরিত্র, চোখের দৃষ্টি ও নৈতিক অবস্থান সমুন্নত রাখতে হারাম কনটেন্ট থেকে দূরে রাখার জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপসটি। সম্প্রতি এটি উন্মুক্ত করা হয়েছে।

অ্যাপসটি কিভাবে কাজ করে?

কাহাফ গার্ড অশ্লীল কনটেন্ট ব্লকার হিসেবে কাজ করে। আপনার সামনে আসতে পারে এমন সব ধরনের হারাম কনটেন্টকে প্রতিরোধ করে Kahf Guard। DNS সিস্টেমের মাধ্যমে ভার্চুয়াল জগতের সকল প্রকার অনৈতিক একটিভিটি আড়াল করে দেয়। নৈতিকতা বিকাশে এবং পরিবার ও শিশুদের নিরাপদ রাখতে কাজ করে এই অ্যাপসটি।

ব্যবহারে কতটা নিরাপদ?

যেহেতু অ্যাপসটি ডিএনএস সুরক্ষা এক্সটেনশন, তাই ব্যক্তিগত তথ্য হ্যাকিং কিংবা ক্ষতির সম্ভবনা নেই। হালালজের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন জানান, Kahf Guard এর মাধ্যমে প্রাইভেসির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের নৈতিক অবক্ষয় রোধে এমন উদ্যোগ গ্রহন করা হয়। বলাবাহুল্য যে, ২০২২ সাল থেকে ইন্টারনেটের অশ্লীল কনটেন্ট হতে মুক্তির উপায় নিয়ে কাজ শুরু করেন নাজিম উদ্দিন। তার ধারাবাহিকতায় তৈরি করেন কাহাফ গার্ড।

কাহাফ গার্ডের সুবিধা সমূহঃ

  • কোনো ধরনের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না। আর বিজ্ঞাপন ব্যতীত যেকোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয়। ফলে, আপনার জন্য যেকোনো সাইটে এক্সেস নেওয়া আগের চাইতে সহজতর হবে।
  • ৫৫ লাখ হারাম ওয়েবসাইট আপনার সামনে আসা সম্পূর্ণ বন্ধ থাকবে বাই ডিফল্ট। ফলে, গুগল বা অন্যান্য ব্রাউজার আমাদের সামনে রেগুলার বেইসিসে যেসব হারাম ওয়েবসাইটের কন্টেন্ট শো করতো, সেসবের অধিকাংশই আর আসতে পারবে না।
  • ইসলামের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ায় বা ইসলামবিদ্বেষ প্রচার করে এমন এন্টি-ইসলামিক ওয়েবসাইটগুলোকে কাহাফ গার্ড ব্লক করে দেবে।
  • পর্ণোগ্রাফিক ওয়েবসাইট, অশ্লীল ওয়েবসাইট, জুয়া বা প্রতারণা টাইপ ওয়েবসাইট, ফিশিং বা ড্রাগ ওয়েবসাইট সহ যাবতীয় হারাম ওয়েবসাইট ব্লক করে দেবে এই কাহাফ গার্ড।
  • গুগল/Bing এ দিবে সেইফ সার্চ নিশ্চয়তা, যা অশ্লীল কন্টেন্ট সামনে আসা থেকে বিরত রাখবে।
  • ইউটিউবে অ্যাডাল্ট বা অশ্লীল ভিডিও ব্লক করবে।

কাহাফ গার্ড ফ্রি নাকি পেইড?

মজার ব্যাপার হলো এমন অসাধারণ একটি অ্যাপস সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যে কেউ কোনো রকম মূল্য পরিশোধ ব্যতিত সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবে। বিনা মূল্যের এই অ্যাপসটি কম্পিউটার বা মোবাইল ফোন উভয়ে ব্যবহারযোগ্য। আরেকটি ব্যাপার হলো অ্যাপটিতে কোনো ধরনের এড আসবে না। নিজেকে সুরক্ষিত রাখতে, নিজের পরিবার ও সন্তানদের নিরাপত্তার কথা ভেবে কাহাফ গার্ড ব্যবহার অপরিহার্য।

ডাউনলোড পদ্ধতিঃ

অ্যাপসটি খুব সহজেই ডাউনলোড করা যায়। ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে- Kahf Guard। সার্চ করার পর সহজেই পেয়ে যাবেন। অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং মুক্ত থাকুন হারাম কনটেন্ট থেকে।

ভিডিওতে দেখুন- এখানে ক্লিক করুন

ডাউনলোড করুন- ক্লিক করুন

কাহাফ গার্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে (https://kahfguard.com) ওয়েবসাইট থেকে। প্লে স্টোর (https://kahf.to/android) ও আইওএস স্টোরে (https://kahf.to/ios) পাওয়া যাবে এই অ্যাপ।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
4 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন
Kazi Sofoya
Kazi Sofoya
অতিথি
May 1, 2024 12:02 am

খুবি উপকারী একটা তথ্য
খুবি ভালো হয়েছে

মাহফুজুর রহমান
মাহফুজুর রহমান
অতিথি
May 1, 2024 2:30 am
Ratting :
     

সত্যই হারাম থেকে বাঁচা কষ্টের। এমন অ্যাপস প্রয়োজন ছিলো। ধন্যবাদ।

মুফাসসিল ভূঁইয়া
মুফাসসিল ভূঁইয়া
অতিথি
May 7, 2024 3:28 pm
Ratting :
     

চমৎকার একটা অ্যাপস

Copyright © 2024 PathokBD.com