আজকের পোস্টে আমরা কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোনগুলো এবং সেই প্রতিষ্ঠানের শিক্ষার মান কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কারণ, শিক্ষার্থীদের এ সম্পর্কিত ধারণা না থাকলে তারা প্রায়শই বিরম্বনায় পড়েন। বর্তমান সময়ে কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই কম এবং এর প্রধান কারণ হল নিত্যনতুন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আবির্ভাব।
কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়
প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে প্রতিনিয়ত ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় কারণে প্রতিনিয়ত শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তা ঠিক করার আগে জানা দরকার সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনারমান, পড়াশোনারখরচ এবং সরকারি অনুমোদিত কিনা সে সম্পর্কে। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক বাংলাদেশে কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোনগুলো এবং সেখানকার পড়াশোনার মান সম্পর্কে।
১) ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দ্রুত উন্নতিশীল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঠ্যক্রম দ্বারা অনুমোদিত। EUB এর চান্সেলর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং যার আন্ডারে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২৪০০০ এবং অনুচ্ছেদ সংখ্যা ৪০০ টি। এখানে রয়েছে গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা। EUB এর বিভিন্ন বিভাগের খরচসমূহ নিচে দেওয়া হল
| Program | Total cost (BDT) |
| Bachelor of Business Administration (BBA) | 2,58,400 |
| BSc in Electrical & Electronic Engineering (EEE) | 2,44,742 |
| BSc in Civil Engineering | 2,47,500 |
| BA in English | 1,40,040 |
| Hotel and Tourism Management | 1,57,500 |
| LLB | 1,66,400 |
| BSc in Computer Science and Engineering (CSE)dip | 2,12,100 |
| BSc in Computer Science & Engineering (CSE) | 2,44,480 |
২) গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
গ্রীন ইউনিভার্সিটি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক এবং উন্নত মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয় যা অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে উন্নতমানের শিক্ষা প্রদান করে। কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রীন ইউনিভার্সিটি অন্যতম। এখানে কম খরচে পড়াশোনার পাশাপাশি এসএসসি এবং এইচএসসির জিপিএর উপর বৃত্তি প্রদান করা হয়। গ্রীন ইউনিভার্সিটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৮০০০ এরও বেশি এবং ক্লাব সংখ্যা ১৬ টি। গ্রীন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের খরচ সমূহ নিম্নে তুলে ধরা হলো:
| Program | Total cost (BDT) |
| BSC in CSE | 4,24,560 |
| BSc in EEE | 4,24,560 |
| BSC in Textile | 4,16,475 |
| BBA | 3,94,650 |
| LLB | 2,50,575 |
| BSS in Journalism & Media Communication | 2,92,440 |
| BA in English | 2,53,440 |
| BSS in sociology | 1,89,220 |
৩) সাউদার্ন ইউনিভার্সিটি
সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপর নির্দেশনার অধীনে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে। সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামে অবস্থিত এবং কম খরচে বিশ্ববিদ্যালয় পড়ার জন্য একটি উত্তম শিক্ষাপ্রতিষ্ঠান। সাউদার্ন ইউনিভার্সিটিতে রয়েছে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ এছাড়া সকল শিক্ষার্থীকে বৈষম্যহীনভাবে একই হারে টিউশন ফী প্রদান করতে হয়। সাউদের ইউনিভারসিটিতে ৫০০০ এর ও বেশি শিক্ষার্থী বর্গ রয়েছে। নিচে সাউদার্ন ইউনিভার্সিটির সকল বিভাগের খরচ উল্লেখ করা হলো:
| Program | Total cost (BDT) |
| Bachelor of Business Administration (BBA) | 2,75,058 |
| Hotel & Tourism Management | 2,25,030 |
| B.sc in Computer Science and Engineering (CSE) | 3,05,046 |
| B.sc in electrical and Electronic Engineering (EEE) | 3,05,046 |
| B.sc in Electrical and Communication Engineering (ECE) | 2,43,530 |
| B.sc in Civil Engineering | 3,05,046 |
| Bachelor of Pharmacy | 3,60,126 |
| B.sc in Computer Science and Engineering (CSE)dip | 2,70,084 |
| BA in English | 2,00,088 |
| LLB 4 years | 2,75,028 |
| LLB 2 years | 5,00,040 |
৪) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB) শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সরকার এবং ইউজিসি কর্তৃক অনুমোদিত। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সদস্য এবং অ্যাসোসিয়েশন অফ কমন ওয়েলথ, কোয়ালিটি অ্যাসিওরেন্স এন্ড ইমপ্রুভমেন্ট কাউন্সিলের সদস্য। এছাড়াও এটি ইউনেস্কো কর্তৃক বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ উপযোগী শিক্ষা প্রদানের নিমিত্তে কোর্স, ডিপ্লোমা এবং সার্টিফিকেট প্রদানের জন্য অনুমোদনপ্রাপ্ত। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা ছাড়াও যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক সহযোগিতা রয়েছে। নিচে বিভিন্ন বিভাগের খরচ সম্পর্কে আলোচনা করা হলো:
| Program | Total cost (BDT) |
| Bachelor of Business Administration (BBA) | 7,00,600 |
| Bachelor of Law (LLB) | 8,41,000 |
| Bachelor of Arts in English | 4,78,500 |
| BBA in Tourism and Hospitality Management | 5,52,000 |
| BSc in Computer Science and Engineering | 6,15,500 |
| BSc Electrical and Electronic Engineering | 6,67,300 |
| BSc in Civil Engineering | 6,64,500 |
| Bachelor of Architecture | 7,97,500 |
| BSc in Mechanical Engineering | 6,15,500 |
| BSc in Textile Engineering | 6,21,700 |
| Bachelor of Fashion Design & Apparel Technology | 6,14,500 |
| Bachelor of Pharmacy | 9,25,100 |
৫) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এটি ঢাকায় অবস্থিত এবং ১৯৯৬ সালে এই বিশ্ববিদ্যালয় তাদের যাত্রা শুরু করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অন্তর্ভুক্ত। ঢাকার রামপুরার আফতাবনগরে এই ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস রয়েছে এবং সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তে মোট তিনটি অনুষদ রয়েছে ১) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। ২) বাণিজ্য ও অর্থনীতি অনুষদ। ৩) কলা ও সমাজ বিজ্ঞান অনুষদ। বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে মোট ৮১৬২ জন শিক্ষার্থী রয়েছে। এবং এই ইউনিভার্সিটির নীতিবাক্য হচ্ছে শিক্ষায় শ্রেষ্ঠত্ব। মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য টিউশন ফি এর উপর রয়েছে বিশেষ ছাড়। নিচে ইউনিভার্সিটি সকল বিভাগের খরচ সমূহ উল্লেখ করা হলো:
| Program | Total cost (BDT) |
| Bachelor of Business Administration (BBA) | 8,27,800 |
| Bachelor of Arts in English | 7,30,800 |
| BSc in Computer Science and Engineering (CSE) | 9,06,788 |
| BSc in Electrical and Electronic Engineering (EEE) | 9,06,788 |
| BSc and Civil Engineering (CE) | 9,36,788 |
| BSS in Information Studies | 7,21,800 |
| BSc in Data Science & Analytics | 7,55,788 |
| Bachelor of Pharmacy | 11,54,800 |
| Bachelor of law (LLB) | 7,73,300 |
| BSS in Sociology | 7,24,800 |
| BSc (Hons.) in Mathematics | 5,19,788 |
| BSc in (PPHS) | 6,58,300 |
সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১) প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খরচ কত?
উঃ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন মাসিক খরচ হতে পারে ৩০০০ এবং সর্বোচ্চ খরচ হতে পারে ৯০০০।
২) কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে কম ফি?
উঃ ওডুডুওয়া বিশ্ববিদ্যালয় এবং আলহিকমাহ বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে সবচেয়ে কম পরিমাণে মুনাফা অর্জন করে থাকে।
৩) বাংলাদেশের ১ নম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
উঃ ইউজিসির পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের এক নম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় হল নর্থ সাউথ ইউনিভার্সিটি।
শেষ কথা
যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাচ্ছেন তাদের কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকা জরুরী। আজকে রাইটিকেলে আমরা পাঁচটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেছি যেখানে শিক্ষার্থীরা কম খরচে পড়তে পারে। আর্টিকেলটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।