দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় ও বহুবার চলচ্চিত্রায়িত উপন্যাস। এটি এক করুণ প্রেমের গল্প, যেখানে সমাজ ও পরিবার বাধা হয়ে দাঁড়ায় দুই ভালোবাসার মানুষের মিলনে। দেবদাস ও পার্বতীর শৈশবের বন্ধুত্ব এক সময় গভীর প্রেমে রূপ নেয়, কিন্তু অভিমান ও সামাজিক বাধা তাদের আলাদা করে দেয়। দেবদাস ধীরে ধীরে আত্মধ্বংসের পথে এগিয়ে যায়, মদ্যপান ও যন্ত্রণার মধ্যে সে নিজেকে ধ্বংস করে ফেলে।
পার্বতী বিয়ের পরেও তাকে ভুলতে পারে না। চরিত্রগুলোর গভীরতা, অনুভূতির তীব্রতা এবং সমাজের কপটতা উপন্যাসটিকে বিশেষ করে তুলেছে। শরৎচন্দ্রের ভাষা সহজ হলেও আবেগপূর্ণ। উপন্যাসটি প্রেম, ত্যাগ, আত্মহননের প্রতীক। এটি এক নিরব ভালোবাসার আর্তনাদ। উপন্যাসটি আজও বাংলা সাহিত্যে অমর প্রেমিকের প্রতীক।