ছাপ্পান্নো হাজার বর্গমাইল বাংলাদেশী লেখক হুমায়ুন আজাদ রচিত উপন্যাস। এই উপন্যাসের মাধ্যমে আজাদ ঔপন্যাসিক হিসাবে আত্মপ্রকাশ করেন। বাংলাদেশে সামরিক আইন জারীর প্রেক্ষাপটে রচিত উপন্যাসটি ১৯৯৪ সালের (ফাল্গুন, ১৪০০ বঙ্গাব্দ) একুশে বইমেলায় আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে হুমায়ুন আজাদের ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে।
আজাদ উপন্যাসটি উৎসর্গ করেছেন উপন্যাসের প্রধান চরিত্র রাশেদকে। তার বাবার নামও ছিলো রাশেদ, তিনি উপন্যাসের উৎসর্গ পাতায় লিখেছিলেন, ‘উৎসর্গ পরলোকগত পিতা, আমি একটি নাম খুঁজছিলাম, আপনার নামটিই-রাশেদ-মনে পড়লো আমার’।