বরফ গলা নদী – জহির রায়হান (Zahir Raihan) এর অনবদ্য এক উপন্যাস। ক্ষয়িঞ্চু নিম্ন – মধ্যবিত্ত একটি পরিবারের ঘাত – প্রতিঘাত, আনন্দ, বেদনা, পাওয়া – না পাওয়াগুলোকে উপজীব্য করে রচিত হয়েছে ‘বরফ গলা নদী’। ১৯৬৯ সালের একটি নিম্ন – মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা কেমন ছিল সেই ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যাবে উপন্যাসটি থেকে।
| Read More- bKash Live Chat – কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার উপায় |
“হাজার বছর ধরে” উপন্যাসটি বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমের আওতাভুক্ত হওয়ায় সবারই পড়া আছে। সেই সূত্রে জহির রায়হান নামটি নিশ্চয়ই অচেনা নয়। তাছাড়া মুক্তিযুদ্ধের বর্বরতা ও গণহত্যা নিয়ে জহির রায়হান নির্মিত ইংরেজি ডকুমেন্টারি “স্টপ জেনোসাইড” নামের একটি ডকুমেন্টরির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার নাম চর্চিত ছিল।
বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের কথা এলে অবধারিতভাবে জহির রায়হানের নাম চলে আসে। তিনি যেমন কাগজে-কলমে একটি কাহিনী সুন্দরভাবে বিশ্বাসযোগ্য উপায়ে ফুটিয়ে তুলতে পারতেন, ঠিক তেমনি দক্ষ ছিলেন সেই গল্পকে সিনেমার পর্দায় দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করার ক্ষেত্রেও। ১৯৬০ সালে তাঁর প্রথম উপন্যাস “শেষ বিকেলের মেয়ে” প্রকাশিত হয়। “বরফ গলা নদী” তাঁর রচিত চতুর্থ উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
Facebook- Pathok BD