পোস্টমাস্টার একটি সহজ, স্নিগ্ধ কিন্তু আবেগপূর্ণ গল্প, যেখানে শহরের একজন পোস্টমাস্টার ও গ্রামের কিশোরী রতনের মধ্যে এক নির্মল সম্পর্ক গড়ে ওঠে। গল্পটি প্রেম নয়, বরং একতরফা স্নেহ ও সম্পর্কের চিত্র। পোস্ট মাস্টার গ্রামের নিঃসঙ্গ পরিবেশে রতনের সরল সঙ্গ পেয়ে কিছুটা শান্তি খুঁজে পান। কিন্তু শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্তে সে রতনের মন ভেঙে দেয়।
রবীন্দ্রনাথ এখানে শ্রেণীভেদ, সম্পর্কের মূল্য এবং একাকীত্বকে সূক্ষ্মভাবে চিত্রিত করেছেন। ভাষা খুবই সংযত ও মর্মস্পর্শী। গল্পটির সৌন্দর্য এর পরিমিততায়। পাঠক বুঝতে পারেন, কখনো-কখনো মায়া থাকলেও মানুষ নিজ জীবনকেই প্রাধান্য দেয়। এটি বেদনাদায়ক, কিন্তু জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি। ‘পোস্ট মাস্টার’ বাংলা ছোটগল্প সাহিত্যের এক উজ্জ্বল রত্ন।
Read More- রয়েল গাইড সকল বিষয় (PDF)