ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। বর্তমানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যে ইউটিউব সবচেয়ে জনপ্রিয়। ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিওর মধ্যে আপনি আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে সেভ করে রাখতে পারেন। Youtube থেকে ভিডিও ডাউনলোড করার জন্য নিজস্ব কোন অফিসিয়াল নিয়ম নেই।
কিন্তু বর্তমানে ইন্টারনেটে বিভিন্ন মাধ্যম রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। সবচেয়ে ভালো কিছু সফটওয়্যার বা অ্যাপস এর নাম জানা থাকলে আপনি খুব সহজেই Youtube থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আমরা আশা করছি, আমাদের আজকের পোষ্টের মাধ্যমে আপনারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এবং কার্যকরি কৌশল সম্পর্কে এ টু জেড ধারণা পাবেন।
১) ওয়াই টু মেট ওয়েবসাইট দিয়ে ভিডিও ডাউনলোড
ওয়াইটুমেট একটি জনপ্রিয় ওয়েবসাইট যার মাধ্যমে আপনি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ভিডিওর ইউআরএল লিংক এড্রেস ব্যবহার করে মোবাইলে বা পিসিতে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে রাখা যায়।
ভিডিও ডাউনলোড করার জন্য ইউটিউবে ভিডিও প্লে করে ইউআরএল টি এড্রেসবার কপি করতে হবে। এরপর Y2mate ওয়েবসাইটে গিয়ে পেস্ট করতে হবে। এরপর সার্চ করলে আপনি ডাউনলোড অপশন দেখতে পারবেন এবং ভার্সন সিলেক্ট করে ভিডিওটি মোবাইল বা কম্পিউটারের সেভ করে রাখতে পারেন।
২) ফ্রিমেইক ভিডিও ডাউনলোডার
ফ্রিমেইক একটি জনপ্রিয় ওয়েবসাইট যা বিশেষ করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে সাহায্য করে। এটি ব্যবহারকারীদেরকে তাদের পছন্দের ভিডিওগুলোকে বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করে নিজের ডিভাইসে সংরক্ষণ করার সুযোগ প্রদান করে থাকে।
এক্ষেত্রে যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটির লিঙ্ক কপি করুন এবং ফ্রিমেইক ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটি পেস্ট করুন। আপনার পছন্দের ফরম্যাট এবং রেজোলিউশন নির্বাচন করে ডাউনলোড অপশন এ ক্লিক করলেই এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।
৩) আইরি
ইউটিউব বা অন্যান্য ভিডিও সাইট থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আইরি খুবই জনপ্রিয়। আইরি দিয়ে খুব সহজেই যেকোন ভিডিও ডাউনলোড করতে যায়। আইরি দিয়ে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওর লিংকটি কপি করুন। আইরি সফটওয়্যারটি ওপেন করে, তারপর উপরে থাকা অ্যাড্রেস বারে কপি করা লিংকটি পেস্ট করুন।
লিংক পেস্ট করার পর আইরি স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটি ডাউনলোড শুরু করবে। আইরি দিয়ে আপনি শুধু ভিডিওই নয়, অডিও ফাইলও ডাউনলোড করতে পারবেন। আইরিতে বিদ্যমান ওয়েব ব্রাউজার প্লাগইন পিসির সব ব্রাউজারে লিংকড করা যায় একসাথেই এবং এক ক্লিকের মাধ্যমেই ব্রাউজার থেকে সফটওয়্যার ভিডিও লিংক ট্রান্সফার করে নেওয়া যায়।
৪) ক্লিপকনভার্টার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড
ক্লিপকনভার্টার হল একটি জনপ্রিয় ওয়েবসাইট যার মাধ্যমে আপনি সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। এটি ব্যবহার করা খুব সহজ এবং বিভিন্ন ফরম্যাটে ভিডিও ডাউনলোড করা যায়। ক্লিপকনভার্টার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটির লিঙ্ক কপি করে নিন।
যেকোনো ব্রাউজারে ClipConverter.cc এই লিঙ্কটিতে ঢুকে ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় আপনি যে লিঙ্কটি কপি করেছিলেন, সেটি পেস্ট করুন। আপনি কোন ফরম্যাটে (MP4, MP3 ইত্যাদি) এবং কোন রেজোলিউশনে ভিডিওটি ডাউনলোড করতে চান, তা নির্বাচন করুন। সবশেষে,”Convert” বা “Download” বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে ভিডিওটি আপনার নির্ধারিত ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।
৫) ফোর কে ভিডিও ডাউনলোডার
ফোর কে ভিডিও ডাউনলোডার প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এই অ্যাপসটি ব্যবহার করে আপনি খুব সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। ফোর কে ভিডিও ডাউনলোডার ব্যবহার করে আপনি ইউটিউব থেকে বিভিন্ন ফরম্যাটের ইউটিউব ভিডিও সাবটাইটেল সহ ডাউনলোড করতে পারবেন এবং স্টোর করে রাখতে পারবেন।
আপনি যদি কোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এই অ্যাপস ব্যবহার করে আপনি এক ক্লিকের মাধ্যমে সবগুলো ভিডিও একসাথে ডাউনলোড করতে পারবেন। আপনারা জেনে খুশি হবেন যে, ইউটিউব ছাড়াও ফেসবুক এবং আরো অন্যান্য বেশ কিছু সাইট থেকে ফোর কে ভিডিও ডাউনলোডার এর মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
৬) গিহোস সফট টিউবগেট
গিহোস সফট টিউবগেট একটি ফ্রি সফটওয়্যার যা মানুষের কাছে খুবই জনপ্রিয়। ইউটিউব, ফেসবুক ছাড়াও প্রায় দশ হাজার সাইটের ভিডিও ডাউনলোড করার জন্য গিহোস সফট টিউবগেট ব্যবহার করা যেতে পারে।
গিহোস সফট টিউবগেট এর আরেকটি ভালো দিক হলো এতে রয়েছে বিল্ট ইন এমপি থ্রি কনভার্টার। গিহোস সফট টিউবগেট এ একসাথে পাঁচটি ভিডিও (এইচডি, এসডি, ফোর কে ভিডিও) ডাউনলোড করা যায়। প্রধানত অনেকগুলো সাইটের ভিডিও গিহোস সফট টিউবগেট দিয়ে ডাউনলোড করা যায় বলে সফটওয়্যারটি খুবই জনপ্রিয়।
৭) ওয়াইটিডি ভিডিও ডাউনলোডার
প্রায় পঞ্চাশটির বেশি ভিডিও হোস্টিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ওয়াইটিডি ভিডিও ডাউনলোডার ব্যবহার করা হয়ে থাকে। সেরা ফাংশনগুলো পাওয়ার জন্য আপনি ওয়াইটিডি ভিডিও ডাউনলোডার ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে বাৎসরিক সাবস্ক্রিপশন কিনে নিতে হবে।
ওয়াইটিডি ভিডিও ডাউনলোডার দিয়ে ভিডিও ডাউনলোড করার পাশাপাশি ডাইনলোড একসেলারেশন, এ্যাড ফ্রি ভিডিও পাবেন বাৎসরিক সাবস্ক্রিপশন কিনলে। সফটওয়্যারটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস এ্যাপ। কিন্তু এর মধ্যে শুধুমাত্র কাজ করে অ্যান্ড্রয়েড এ্যাপ। কিছু কিছু ব্রাউজার যেমন: ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এজ ব্রাউজার এর সাথে আপনি সফটওয়্যারটি সহজেই ইন্টগ্রেটেড করতে পারবেন।
৮) ডিএলনাউ ভিডিও ডাউনলোডার
এটি একটি এ্যাডলেস ভিডিও ডাউনলোডার সফটওয়্যার যা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা সম্ভব। ইউটিউব, ফেসবুকের পাশাপাশি ক আরো প্রায় ৫৭০ টি সাইট থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন এই সফটওয়্যারটি ব্যবহার করে। ইউটিউব ভিডিও ডাউনলোড করার পাশাপাশি আপনি এখান থেকে অডিও ফাইল ডাউনলোড করতে পারবেন।
সে ক্ষেত্রে অবশ্যই বিল্ট ইন এমপি থ্রি কনভার্টারের প্রয়োজন হবে। অনেকগুলো সাইট থেকে ভিডিও ডাউনলোড করলেও এই সফটওয়্যারটি ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে সর্বোচ্চ রেজুলেশন প্রদান করে। ফ্রিতে সর্বোচ্চ রেজুলেশনের ভিডিও ডাউনলোড করা যায় বলে বর্তমানে ইউটিউব ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে সফটওয়্যার টি খুবই জনপ্রিয়।
৯) টিউব নিনজা
টিউব নিনজা এর বর্তমান নাম হলো সার্ভিস কন্টিনিউ। টিউব নিনজা যখন সর্বপ্রথম যাত্রা শুরু করেছিল তখন এর নাম ছিল ইউটিউব ডাউনলোডার। এই সফটওয়্যারটির অন্যতম সুবিধা হল এটি বিভিন্ন হোস্টিং সাইট সাপোর্ট করার পাশাপাশি বিভিন্ন ভাষা সাপোর্ট করে।
ইউটিউব থেকে টিউব নিনজা থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ইউটিউব লিংকের আগে dl যোগ করে dlyoutube.com দেওয়ার পরপর প্রয়োজনীয় লিংকটি টিউব নিনজা সাইটে চলে আসবে।
১০) ইউটিউব গো
ইউটিউব গো গুগল এর অফিসিয়াল এপ্লিকেশন। এটি দিয়ে বৈধভাবে ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। আপনি যদি অফলাইনে ইউটিউব ভিডিও দেখতে চান তাহলে ইউটিউব গো তে ভিডিও ডাউনলোড করে রেখে দিতে পারেন।
তবে এই সফটওয়্যারটির একটি অসুবিধা হল, এটি দিয়ে শুধুমাত্র ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় কিন্তু অন্য কোন সাইটের ভিডিও ডাউনলোড করা যায় না। ইউটিউব গো দিয়ে youtube ভিডিও ডাউনলোড করার পাশাপাশি পেয়ে যাচ্ছেন দারুন সব ফিচার।
উপসংহার
প্রিয় পাঠক/পাঠিকা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা Youtube থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এবং কার্যকরি কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পিসি, ল্যাপটপ বা মোবাইলে সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন তা বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। যারা ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একটি সেরা সফটওয়্যার খুঁজছেন আশা করি আমাদের আজকের আর্টিকেলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।