স্প্যাম স্কোর আপনার ওয়েবসাইটের স্প্যামি আচরণকে নির্দেশ করে। অনলাইনে আপনার ওয়েবসাইটের সুনাম এবং গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার ওয়েবসাইটের Spam Score । আপনি হয়তো ভাবছেন, স্প্যাম স্কোর আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? চলুন বিস্তারিত জানি।
স্প্যাম স্কোর কি?
স্প্যাম স্কোর হলো একটি মেট্রিক্স বা পরিমাপক যা ওয়েবসাইটের স্প্যামি আচরণ নির্দেশ করে। এটি মূলত বিভিন্ন সিগন্যাল এবং প্যারামিটার নির্ধারণ করে ওয়েবসাইটের গুণমান যাচাই করে। একটি ওয়েবসাইটের স্প্যাম স্কোর ০ থেকে ১০০% হয়ে থাকে। যত কম স্কোর হবে আপনার ওয়েবসাইট তত ভালো আচরণকে নির্দেশ করে।
কিভাবে Spam Score চেক করা হয়?
সাধারণ চেকিং পদ্ধতি
Spam Score চেক করার জন্য বিভিন্ন অনলাইন টুল রয়েছে যা সহজেই ব্যবহার করা যায়। সে সকল টুলস ব্যবহার করে আপনার ওয়েবসাইটের স্প্যাম স্কোর চেক করে নিতে পারবেন। নিম্নে জনপ্রিয় টুলস সম্পর্কে আলোচনা করা হলো।
জনপ্রিয় টুলসমূহ
Moz’s Spam Score: এটি জনপ্রিয় একটি টুল যা ওয়েবসাইটের বিভিন্ন সিগন্যাল ব্যবহার করে ওয়েবসাইটের স্প্যাম স্কোর নির্ধারণ করে। ওয়েবসাইটের Spam Score চেক করার জন্য প্রথমে আপনাকে Moz এর ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে আপনার ওয়েবসাইট সাবমিট করলে Moz যাচাই-বাছাই করে স্কোর প্রদর্শন করবে।
Ahrefs: এটি আরেকটি জনপ্রিয় টুল যা ওয়েবসাইটের ব্যাকলিংক এবং অন্যান্য সিগন্যালের মাধ্যমে Spam Score নির্ধারণ করে। Ahrefs টুলটির মাধ্যমে ওয়েবসাইটের অনেক গুরুত্বপূর্ণ বিষয় চেক করা যায়। Ahrefs টুলটির মাধ্যমে এসইও স্কোর, ব্যাকলিংক, র্যাঙ্কিং, কিওয়ার্ড রিচার্স সহ অন্যান্য অনেক বিষয় যাচাই করা যায়।
কিভাবে Spam Score নির্ধারণ করা হয়?
অ্যালগরিদম এবং র্যাঙ্কিং ফ্যাক্টর
স্প্যাম স্কোর নির্ধারণ করতে বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করা হয়। এগুলো সাধারণত ওয়েবসাইটের কনটেন্ট, ব্যাকলিংক, এবং অন্যান্য সিগন্যাল বিশ্লেষণ করে। ওয়েবসাইটের বয়স, ওয়েবসাইটে ব্যবহৃত লিংক সহ কনটেন্টের মান যাচাই করে Spam Score নির্ধারণ করে।
গুণগত মান যাচাই
ওয়েবসাইটের গুণগত মান যাচাই করতে সাধারণত স্প্যাম সিগন্যাল ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, কম মানের ব্যাকলিংক, অতিরিক্ত কীওয়ার্ড ব্যবহার, এবং কনটেন্টের মান। ধরুন, আপনার ওয়েবসাইটে অনেক ব্যাকলিংক রয়েছে। কিন্তু ব্যাকলিংক কৃত ওয়েবসাইটের মান ভালো নয় তাহলে Spam Score বৃদ্ধি পেতে পারে। আবার আপনার ওয়েবসাইটে থাকা কনটেন্ট এর মান খুবই দুর্বল হলে অথবা মান সম্মত কনটেন্ট না হলে। যেমন- শব্দ সংখ্যা কম, ভুল তথ্য, কপি কনটেন্ট ইত্যাদি।
স্প্যাম স্কোর কমানোর উপায়
Spam Score হলো Moz এর একটি অ্যালগরিদম যার সাথে গুগলের কোন সম্পর্ক নেই। জ্বী হ্যাঁ ঠিকই শুনছেন। গুগল তাদের র্যাংকিং ফ্যাক্টরে স্প্যাম স্কোর বা DA বা ডোমেইন অথরিটি কোনটাই ব্যবহার করে না। এই স্প্যাম স্কোর নিয়ে মাথা ঘামানোর কোন প্রয়োজনই নেই। তারপরেও নিচের বিষয় গুলা মাথায় রাখা উচিত।
কনটেন্ট মান উন্নয়ন
আপনার ওয়েবসাইটের কনটেন্ট মান উন্নত করুন। মানসম্মত এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করুন যা ব্যবহারকারীদের জন্য মূল্যবান। অবশ্যই অন্যের ওয়েবসাইটের কনটেন্ট প্রকাশ করা থেকে দূরে থাকুন। কারণ কপি কনটেন্ট আপনার ওয়েবসাইটের গুনগত মান কমিয়ে দিবে।
লিংক বিল্ডিং কৌশল
সঠিক এবং মানসম্মত লিংক বিল্ডিং কৌশল ব্যবহার করুন। কম মানের ব্যাকলিংক থেকে বিরত থাকুন। ভালো মানের ওয়েবসাইট তথা পুরাতন এবং ডোমেইন অথরিটি বেশি এমন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিন।
ট্র্যাফিক এবং ব্যবহারকারীর আচরণ
আপনার ওয়েবসাইটের ট্র্যাফিক এবং ব্যবহারকারীর আচরণ নিয়ে সতর্ক থাকুন। ওয়েবসাইটে যাতে বট ভিজিটর প্রবেশ না করে সে বিষয় সতর্ক থাকুন। যথা সম্ভব কনটেন্ট এসইও করে গুগল থেকে তথা অর্গানিক ভিজিটর আনার চেষ্টা করুন। বট প্রতিরোধে ক্লাউডফ্লায়ারে আপনার ওয়েবসাইট যুক্ত রাখুন।
উপসংহার
Spam Score আপনার ওয়েবসাইটের সুনাম এবং গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিতভাবে স্প্যাম স্কোর চেক করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন করুন। যার ফলে গুগল আপনার ওয়েবসাইটকে তাদের অ্যালগরিদম অনুযায়ী ভালো পজিশনে নিয়ে যাবে এবং স্প্যাম স্কোর কম থাকবে।
FAQ
Spam Score কি?
একটি মেট্রিক্স যা ওয়েবসাইটের স্প্যামি আচরণ নির্দেশ করে।
Spam Score চেক করার জনপ্রিয় টুলগুলো কি কি?
Moz’s Spam Score এবং Ahrefs অন্যতম জনপ্রিয় টুল।
Spam Score নির্ধারণ কিভাবে করা হয়?
বিভিন্ন অ্যালগরিদম এবং র্যাঙ্কিং ফ্যাক্টর ব্যবহার করে Spam Score নির্ধারণ করা হয়।
Spam Score কমানোর উপায় কি?
কনটেন্টের মান উন্নয়ন, সঠিক লিংক বিল্ডিং কৌশল এবং ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করার মাধ্যমে।
Spam Score কেন গুরুত্বপূর্ণ?
ওয়েবসাইটের সুনাম এবং গুণগত মান বজায় রাখতে সাহায্য করে। তাই স্প্যাম স্কোর অতি গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইট হিট খেতে পারে স্প্যাম আপডেট এর সময় বা কোর আপডেট এর সময়।
মতামতের জন্য ধন্যবাদ