কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবেনা। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ নামক নতুন একটি প্রযুক্তি আমাদের সবাইকে আষ্টেপিষ্টে ঘিরে ধরেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যেখানে প্রযুক্তিকে মানুষের মতো করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উন্নত দেশগুলো ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্রাইম প্রেডিকশন, ট্রাফিক ম্যানেজমেন্ট, মাস ট্রানজিট সিস্টেম, নদীর গতিপথ পরিবর্তন, বন্যার আর্লি ডিটেকশন, মাস ট্রানজিট সিস্টেম, নদীর গতিপথ পরিবর্তন, বন্যার আর্লি ডিটেকশন ইত্যাদি কাজগুলো করে ফেলছে।
বর্তমানে আমাদের দেশেও স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের বড় বড় প্রকল্প তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার এবং মেশিনগুলি বুদ্ধিমান পদ্ধতিতে কাজ করতে সক্ষম হয়। আজকের আর্টিকেলে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধা, কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
কৃত্রিম বুদ্ধিমত্তা কি?
Artificial Intelligence বা AI অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বোঝায় কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধানের প্রবৃত্তি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মতো গুণাবলী কে মেশিনের মাধ্যমে অনুকরণের চেষ্টা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে কম্পিউটার প্রোগ্রাম বা অ্যালগরিদম তৈরি করা হয়। এই কম্পিউটার প্রোগ্রাম বা আলগারিদম তথ্য বিশ্লেষণ, ধারণা তৈরি এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদনে সক্ষম।
বর্তমান পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব
বর্তমান পৃথিবীতে শুধুমাত্র প্রযুক্তি ক্ষেত্রেই নয় বরং দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বড় একটি জায়গা দখল করে নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর প্রভাব এখন বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চলুন এক নজরে দেখে আসি বর্তমান পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব:
দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ খুব দ্রুততম সময়ের মধ্যে এবং সহজে করে ফেলা সম্ভব। যারা তথ্য বিশ্লেষণ, তথ্য সংগ্রহের কাজ করেন তাদের জন্য এআই প্রযুক্তির নতুন নতুন দিক উন্মোচন করছে প্রতিদিন। এ আই প্রযুক্তি ব্যবহারের ফলে যেহেতু প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে সেহেতু মানুষের সময় অনেকাংশে বেঁচে যায়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যেকোনো জটিল এবং কঠিন বিষয় সহজে সমাধানের জন্য এ আই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়ে থাকে, এতে করে মানুষের দক্ষতা বহুগুনে বৃদ্ধি পাচ্ছে।
নতুন নতুন সম্ভাবনা তৈরি করছে
এ আই প্রযুক্তি স্বাস্থ্য খাতে, চিকিৎসা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে এবং পরিবহন ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা তৈরি করছে। স্বাস্থ্য ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোগ নির্ণয়, ঔষধ আবিষ্কার, বিভিন্ন জটিল এবং কঠিন অপারেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্য নেওয়া হয়ে থাকে। অপরদিকে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষার জন্যও এ আই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে।
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন চমকপ্রদ পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিক্ষা গ্রহণ করা সম্ভব। কৃষি ক্ষেত্রে ফসলের উৎপাদন বাড়াতে, পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষা করতে, খাদ্যের গুণগতমান নিশ্চিত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে উন্নত বিশ্বের পরিবহন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অনন্য সারা ফেলতে সক্ষম হয়েছে।
তথ্য বিশ্লেষণের জন্য অত্যন্ত কার্যকর
কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। পদ্ধতি গুলো হল:
- ডিপ লার্নিং,
- ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং,
- মেশিন লার্নিং।
মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকেই তথ্য শিখে নেয়। বিভিন্ন ধরনের তথ্যের মধ্যে নিজের প্রয়োজনীয় তথ্য প্যাটার্ন হিসেবে খুঁজে বের করে এবং তা বিশ্লেষণ করে পরবর্তীতে আউটপুট হিসেবে ক্লায়েন্টের কাছে সরবরাহ করতে পারে। এবং এই মেশিন লার্নিং এর উন্নত রূপ হল ডিপ লার্নিং। ডিপ লার্নিং পদ্ধতিতে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে যত জটিল প্যাটার্ন আছে সব শনাক্ত করতে পারে এবং আউটপুট হিসেবে গ্রাহকের কাছে হস্তান্তর করতে পারে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মনের ভাষা বুঝতে পারে এবং বিশ্লেষণ করতে পারে।
স্ট্রিমিং সেবা প্রদান করছে
স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা এক অনন্য দিক উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পছন্দের সিনেমা, গান এবং যেকোনো ধরনের ভিডিও দেখা সম্ভব। ভিনদেশী যে কোন সিনেমা এবং গান নিজস্ব ভাষায় বিশ্লেষণ করার ক্ষমতা রাখে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং আপনার মনের মত যে কোন কনটেন্ট যেকোনো সময় তৈরি করে দিতে পারে। যেকোন ভিডিওর কোয়ালিটি উন্নত করতে, সাউন্ড কোয়ালিটি ভালো করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।
স্বয়ংক্রিয় কাজে ব্যবহৃত হচ্ছে
স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। যেমন: উন্নত বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয় ভাবে যান বাহন পরিচালনা করা হয় এবং এখানে কোনোরূপ ড্রাইভার এর প্রয়োজন হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অনলাইন শপিং করা সম্ভব যে কোন জায়গায় যেকোনো সময়েই। তবে স্বয়ংক্রিয়ভাবে এ আই প্রযুক্তির ব্যবহার কিছু কিছু সময় মারাত্মক বিপদ ডেকে আনতে পারে
কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা গুলো সম্পর্কে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। চলুন এবার কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু অসুবিধা দেখে নেয়া যাক:
- গোপনীয়তা বজায় রাখা সবসময় সম্ভব হয় না,
- কৃত্রিম বুদ্ধিমত্তা যেহেতু মানুষের পরিবর্তে বিভিন্ন কাজ একাই করে ফেলতে পারে সেহেতু এখানে চাকরির টানা পোড়েন তৈরি হতে পারে,
- এ আই শুধুমাত্র নিজস্ব তথ্যের উপর ভিত্তি করে ফলাফল প্রদান করে থাকে, এক্ষেত্রে এ আই একরকম পক্ষপাতিত্ব করে বলে ধরে নেওয়া হয়,
- কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত নির্ভরতা মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে,
- কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয়তা কিছু কিছু সময় বড় ধরনের বিপত্তি ঘটাতে পারে, যেমন: বড় কোন অ্যাক্সিডেন্ট, নিরাপত্তা জনিত ঘাটতি ইত্যাদি।
শেষ কথা
বর্তমান বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণভাবেই অস্বীকার করা যায় না। আজকের আর্টিকেলে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা কি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত অন্য কোন প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।