আপনার এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা তা সাধারণত ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে সহজেই জানা যায়। আজকের আর্টিকেলে আমরা ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম 2025 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করলে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়। Voter ID Card তৈরি হওয়ার এসএমএস মোবাইলে আসলে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনার মোবাইলে যদি এসএমএস না আসে তাহলে Voter ID Card হয়েছে কিনা তা চেক করার জন্য জানতে হবে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম। নিচে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।
নতুন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
যারা নতুন ভোটার হয়েছেন তাদের জন্য নতুন Voter ID Card চেক করা খুবই গুরুত্বপূর্ণ। অথবা যখন তখন বিশেষ কোন প্রয়োজনে ভোটার আইডি কার্ড চেক করার প্রয়োজন হয়ে থাকে। নতুন ভোটার আইডি কার্ড চেক করার জন্য যারা নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারা services.nidw.gov.bd এই সাইটে আইডি নাম্বার, জন্ম তারিখ এবং ফেস ভেরিফিকেশন করে এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। এরপর প্রোফাইলে লগইন করলে আপনার আইডি কার্ডের সকল তথ্যসমূহ দেখতে পারবেন। নিচে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
- Services.nidw.gov.bd/nid-pub/claim-account এই ওয়েবসাইটটি তে ভিজিট করতে হবে।
- NIDFN লিখে ভোটার স্লিপের নাম্বারটি টাইপ করতে হবে। যেমন – NIDFN123456789।
- DD-MM-YYYY ফরম্যাটটিতে আপনার জন্ম তারিখ টাইপ করতে হবে।
- এরপর যে কোডটি প্রদর্শিত হবে তা লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- পপআপ আসলে বহাল বাটনে ক্লিক করার পর যদি ঠিকানা চায় তাহলে বুঝতে হবে আইডি কার্ড তৈরি হয়ে গেছে।
এই পদ্ধতি অনুসরনের মাধ্যমে আপনার নতুন Voter ID Card অনলাইনে এসেছে কিনা সহজেই জানতে পারবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর যদি পপআপ না এসে “অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন” এইরকম একটি লেখা উঠে তাহলে আপনাকে বুঝতে হবে আইডি কার্ড এখনও তৈরি হয়নি সেক্ষেত্রে, আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে।
SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক
বাংলাদেশ নির্বাচন কমিশন প্রত্যেক নাগরিকের কাছে Voter ID Card পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করেছে। ২০১৯ সালের পরবর্তী সময় থেকে সরাসরি ভাবে যারা নতুন বাংলাদেশের নাগরিক হয়েছেন তারা স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করতে পেরেছেন। ঘরে বসে SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক তার মধ্যে অন্যতম একটি ফলপ্রসূ উদ্যোগ। SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করার জন্য প্রথমত আপনার হাতের ফোনটির মেসেজ অপশনে যান তারপর নিম্নলিখিত পদ্ধতিসমূহ একে একে অনুসরণ করুন:
- মোবাইলের ম্যাসেজ অপশনে লিখতে হবে NID Form Number DD-MM-YYYY।
- এসএমএসটি 105 এই নাম্বারে সেন্ড করতে হবে।
- পরবর্তী ম্যাসেজের উত্তরে আপনার এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হবে।
উদাহরণ স্বরূপ বলা যেতে পারে – NID 123456789 30-09-2001 লিখে 105 নাম্বারে সেন্ড করুন এবং মেসেজের উত্তরের জন্য অপেক্ষা করুন। ম্যাসেজ সেন্ড করলে এনআইডি কার্ডের নাম্বার জানতে পারবেন। তবে যদি এনআইডি কার্ড তৈরি না হয় সেটিও আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তবে উল্লেখ্য যে এসএমএস সেন্ড করার জন্য অবশ্যই আপনার সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন Voter ID Card চেক ২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত নতুন নীতিমালা যেখানে উল্লেখ করা হয়েছে যে কোন বাংলাদেশী নাগরিক থার্ড পার্টি কোন ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড বের করতে পারবে না এমনকি ভূমি মন্ত্রণালয় সহ কোন জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকেও না। তাই অন্যান্য পদ্ধতি সমূহ জানার পাশাপাশি বাংলাদেশ নির্বাচন কমিশন Voter ID Card চেক করার নিয়ম জেনে নেওয়া জরুরি। চলুন তা দেখে নেওয়া যাক:
- প্রথমেই বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট services.nidw.gov.bd এই লিংকটিতে প্রবেশ করতে হবে। তারপর রেজিস্টার করুন অথবা আবেদন করুন এই অপশন দুইটি সামনে আসবে।
- আপনার যদি আগে থেকে কোন অ্যাকাউন্ট করা না থাকে তাহলে রেজিস্টার করুন এই অপশনটিতে ক্লিক করবেন।
- তারপর জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড পূরণ করবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।
- এরপর বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। যেমন, বিভাগ, জেলা, উপজেলা ইত্যাদি।
- এরপর মোবাইল নাম্বার বসালে মোবাইলে একটি ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে। সেই করতে আপনার মোবাইলে যাওয়ার পর গুগল প্লে স্টোর থেকে NID WALLET এই অ্যাপটি ইন্সটল করে ফেস ভেরিফিকেশন করতে হবে।
উপরোক্ত ধাপ গুলি সম্পন্ন করার পর আপনাকে পুনরায় প্রথম পেজে নিয়ে আসবে। এবং আপনার দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে নিতে পারবেন। এভাবে লগইন করার পর আপনি সহজেই আপনার আইডি কার্ড সংক্রান্ত সকল তথ্য দেখতে পাবেন। এভাবে Voter ID Card চেক করার পাশাপাশি আপনি চাইলে আইডি কার্ড পুনরায় সংশোধন, যাচাই এবং পুনরায় আইডি কার্ডের জন্য আবেদনও করতে পারবেন।
মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক
আপনার হাতে থাকা মোবাইল সেটটি দিয়ে সহজেই নিজেই নিজের Voter ID Card চেক করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেয়া যাক কিভাবে মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করা সম্ভব:
- প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যান এবং টাইপ করুন SC।
- তারপর স্পেস দিয়ে F লিখতে হবে।
- তারপরে স্পেস দিয়ে ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আবারও স্পেস দিয়ে D লিখে নিজের জন্ম সাল টাইপ করে ফেলুন।
- তারপর মোবাইল নাম্বার থেকে ১০৫ এ মেসেজ পাঠালে ফিরতি মেসেজের মাধ্যমে আইডি কার্ডের সকল তথ্যসমূহ পেয়ে যাবেন।
এভাবে মোবাইল দিয়ে সহজেই Voter ID Card চেক করা সম্ভব। মনে রাখবেন মেসেজ অপশনে গিয়ে ভুল টাইপ করলে কোনভাবেই আপনি আপনার ভোটার আইডি কার্ড দেখতে পাবেন না। ঘরে বসেই যে কেউ মোবাইল দিয়ে উপরিউক্ত পদ্ধতি সমূহ ব্যবহার করে ভোটার আইডি কার্ড সংক্রান্ত সকল তথ্য সহজেই পেয়ে যাবেন।
সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১) NID কার্ড কিভাবে যাচাই করব?
উঃ মোবাইলে এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ড চেক করা যায়। মোবাইলে এনআইডি কার্ড চেক করার জন্য NID<Space>FROM NO<Space>dd- mm-yyyy এটি পাঠিয়ে দিতে হবে 105 এই নাম্বারে। আইডি কার্ড যদি তৈরি হয়ে থাকে তাহলে ফিরতি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
২) স্মার্ট কার্ড কিভাবে দেখব?
উঃ স্মার্ট কার্ড চেক করার জন্য SC <space> NID <space> লিখে পাঠিয়ে দিন 105 এই নাম্বারে। তবে এই এসএমএসের মাধ্যমে ৮৮১২৩৪৫৬৭৮ হলো ১০ ডিজিটের এন আই ডি কার্ড দেখতে পাবেন।
৩) জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কত বছর?
উঃ ১৮ বছর বয়সে যে কোন বাংলাদেশী নাগরিক জাতীয় পরিচয় পত্রের দাবিদার হয়ে থাকে। এবং জাতীয় পরিচয় পত্রের মেয়াদ হল প্রদানের তারিখ হতে পরবর্তী ১৫ বছর পর্যন্ত।
শেষ কথা
প্রিয় পাঠক পাঠিকা, আজকের আর্টিকেলে আমরা আপনাদের জন্য Voter ID Card চেক করার নিয়ম 2025 সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আর্টিকেলটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানান। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
এনআইডি কার্ড যাচাই
NID