গুগল এডসেন্স থেকে টাকা আয় করার পদ্ধতি

আর্টিকেল এর সূচিপত্র

গুগল এডসেন্স থেকে টাকা আয় করা অনেকেরই স্বপ্ন। তাই আর্টিকেল বা ভিডিও তৈরি করে ভিজিটরদের কাছ থেকে ওয়াচ টাইম সংগ্রহ করে গুগল এডসেন্স এর বিষয়ে কমবেশি সবার ধারণা আছে। আপনার পার্সোনাল ওয়েবসাইট বা Youtube চ্যানেল থেকে ইনকাম করার জন্য গুগল এডসেন্স একটি জনপ্রিয় মাধ্যম। ব্লগ বা ভিডিও মনিটাইজ করার জন্য আরও বিভিন্ন সিস্টেম রয়েছে কিন্তু Google এডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করা সবার প্রথম পছন্দের। 

সহজ কথায় বলতে গেলে, অ্যাডসেন্স হচ্ছে গুগলের নিজস্ব একটি এডভার্টাইসমেন্ট সিস্টেম। Google এডসেন্স থেকে আপনি তখনই ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারবেন যখন এখানে আপনার বেশ কিছু কনটেন্ট বা ভিডিও থাকবে। কনটেন্ট আপলোড দেওয়ার পর গুগলের নির্দিষ্ট কিছু শর্ত থাকে। শর্তগুলো পূরণ হলেই তারা ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন এর আওতায় নিয়ে আসে। আজকের আর্টিকেলে আমরা গুগল অ্যাডসেন্স কি? গুগল এডসেন্স থেকে টাকা আয় করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

গুগল অ্যাডসেন্স কি?

Google এডসেন্স হলো গুগলের একটি বিজ্ঞাপন প্রোগ্রাম যেখানে আপনি আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন। এটি একটি লাভ-অংশীদারী প্রকল্প, যেখানে গুগল আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখায় এবং সেই বিজ্ঞাপন থেকে যে আয় হয়, তার একটি অংশ আপনাকে দেয়। 

যখন কোনো ভিজিটর বিজ্ঞাপনে ক্লিক করে বা বিজ্ঞাপন দেখে, গুগল সেখান থেকে যে পরিমাণ অর্থ ইনকাম করে তার একটি অংশ আপনাকে দিয়ে থাকে। গুগোল একটি সার্চ ইঞ্জিন যা অ্যালফাবেট ইনকর্পোরেশন এর অন্তর্ভুক্ত একটি কোম্পানি যা গুগল অ্যাডওয়ার্ডস ও গুগল অ্যাডসেন্স আলফাবেট ইনকর্পোরেটেড এর শাখা প্রতিষ্ঠান। গুগলের এই দুইটি প্লাটফর্ম সর্বদা একত্রে কাজ করে। তবে মনে রাখবেন, গুগল এডসেন্স প্রদানের ক্ষেত্রে চুরি করা Content, এডাল্ট, গেম্বেলিং বা বাজি নিয়ে করা ওয়েবসাইট পাবলিশার এপ্রুভ করে না।

গুগল অ্যাডসেন্স এর কাজ কি?

আমরা অনেকেই প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট পড়ে থাকি এবং ভিডিও দেখে থাকি। আবার আমরা অনেকেই আছি যারা Google এ প্রবেশ করে বিভিন্ন ই-কমার্স থেকে প্রোডাক্ট ক্রয় করে থাকি। যেহেতু প্রতিনিয়ত প্রচুর মানুষ এখান থেকে প্রোডাক্ট ও সার্ভিস ক্রয় করে থাকে তাই অনলাইন কোম্পানিগুলো তাদের সাইডে বিজ্ঞাপন প্রদর্শন করে।

অন্যদিকে গুগল এডসেন্স বলতে বোঝায়, অ্যাডওয়ার্ডস এর সমন্বয় একটি স্বয়ংসম্পূর্ণ ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম। অর্থাৎ গুগল বিভিন্ন কোম্পানি থেকে বিজ্ঞাপনের কাজ নিয়ে সেগুলো পাবলিশার নেটওয়ার্ক এ থাকা ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে থাকে। এখান থেকে যে পরিমাণ অর্থ উপার্জিত হয় সেখান থেকে গুগল একটি নির্দিষ্ট অংশ কেটে রাখে এবং বেশিরভাগ অর্থ কন্টেন্ট ক্রিয়েটর কে প্রদান করে থাকে। তাই আপনি যদি একজন ব্লগার বা কনটেন্ট ক্রিকেটার হয়ে থাকেন তাহলে আপনিও Google এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।

Google AdSense ব্যবহারের সুবিধা কী?

গুগল এডসেন্স ব্যবহারের নানাবি সুবিধা রয়েছে। নিচে গুগল এডসেন্স ব্যবহারের কিছু সুবিধা তুলে ধরা হলো: 

সহজ ব্যবহার

গুগল এডসেন্স সেট আপ করা খুবই সহজ। আপনাকে শুধু একটি কোড আপনার ওয়েবসাইটে যোগ করতে হবে এবং গুগল সংক্রিয়ভাবে আপনার ওয়েবসাইটের কনটেন্টের সাথে মিলিয়ে বিজ্ঞাপন প্রদর্শন করবে।

বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের সহজলভ্যতা 

গুগল এডসেন্সে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পাওয়া যায়। যেমন: টেক্সট বিজ্ঞাপন, ডিসপ্লে বিজ্ঞাপন, ভিডিও বিজ্ঞাপন ইত্যাদি। আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইনের সাথে মিলিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করতে পারেন। আর এটি বেশ সহজ পদ্ধতি।

প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন সম্ভব 

গুগল আপনার ওয়েবসাইটের কনটেন্টের উপর ভিত্তি করে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে। এর ফলে আপনার ভিজিটররা বিরক্ত হওয়ার সম্ভাবনা কম থাকে এবং এতে করে আপনার কনটেন্টে এবং বিজ্ঞাপনে বেশি ক্লিক পেতে পারেন।

বিশ্বাসযোগ্য পেমেন্ট ব্যবস্থা

গুগল একটি বিশ্বাসযোগ্য কোম্পানি এবং এখানে যারা কনটেন্ট তৈরি করে আপলোড করে তারা এক প্রকার নিশ্চিত থাকতে পারে গুগল অবশ্যই তাদেরকে তাদের পেমেন্ট বুঝিয়ে দেবে। Google এডসেন্স একটি অন্যতম বিশ্বাসযোগ্য পেমেন্ট ব্যবস্থা। 

বিস্তারিত রিপোর্ট প্রদান করে

Google Adsense আপনাকে আপনার আয়, ক্লিক, ইমপ্রেশন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দেয়। এই রিপোর্টের সাহায্যে আপনি আপনার কাজগুলোকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন।

গুগল এডসেন্সের এসব সুবিধা থাকায় বর্তমানে প্রায় এক কোটি দশ লাখ এর বেশি ওয়েবসাইট Google এডসেন্স ইউজ করছে। এর অন্যতম কারণ হলো গুগল এডসেন্সের সিকিউরিটি এবং সেফটি ট্রান্সপারেন্সি অনেক ভালো।

Google Adsense একাউন্ট এর জন্য কীভাবে এপ্লাই করবেন?

গুগল থেকে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই গুগল এডসেন্স এর আওতাধীন হতে হবে। গুগল থেকে এডসেন্স পাওয়ার জন্য প্রথমে ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট অথবা অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইটে এড দেখাতে হবে। সাইড আপ করার জন্য এই দিনটির মধ্যে যেকোনো একটি অবশ্যই প্রয়োজন রয়েছে। এডসেন্স একাউন্ট এর মাধ্যমে ওয়েবসাইট এবং ভিডিওতে এডসেন্স অন হবে এবং এখানে আপনার ট্রাফিকের পরিমাণ যত বেশি হবে তত বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। 

যদি গুগল থেকে মনিটাইজেশনের মাধ্যমে টাকা উপার্জন করতে চান তাহলে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, ওয়েবসাইটের ডিজাইন Google খতিয়ে দেখবে। এছাড়া গুগল এডসেন্স প্রদানের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি সকল ধরনের নীতি মেনে তৈরি করা হয়েছে কিনা সে দিক পর্যালোচনা করে। ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার কনটেন্টে যত বেশি ভিউ হবে তার উপর ভিত্তি করে Google আপনাকে এডসেন্স প্রদান করবে।

গুগল এডসেন্স থেকে টাকা আয় করার পদ্ধতি

গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করতে গেলে তথ্যবহুল কনটেন্ট বা ভিডিও আপলোড করতে হবে। ওয়েবসাইটের কনটেন্ট থেকে আপনি কত টাকা আয় করতে পারবেন তা নির্ভর করে কনটেন্ট এর মান, ভিউয়ার্স এর সংখ্যা, বিজ্ঞাপনের ধরনের উপর ভিত্তি করে। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের কনটেন্ট যত বেশি মান-সম্মত হবে আপনার আয়ের পরিমাণ তত বৃদ্ধি পাবে। ভালো মানের কন্টেন্ট আপলোড দিয়ে প্রতিমাসে ঘরে বসে মোটা অংকের টাকা ইনকাম করা সম্ভব Google এডসেন্সের মাধ্যমে।

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন?

Google এডসেন্স একাউন্ট খোলার জন্য প্রথমে Gmail একাউন্টে লগইন করতে হবে। তারপর গুগল এডসেন্সের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ বাটনে ক্লিক করলে গুগল থেকে আপনাকে একটি ফর্ম পাঠানো হবে। গুগল এডসেন্সে একাউন্ট খোলার জন্য এই ফরমটি পূরণ করতে হবে। এডসেন্স খোলার জন্য আপনাকে যা যা করতে হবে তা নিচে পর্যায়ক্রমে উপস্থাপন করা হলো।

  • একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে Gmail দিয়ে এডসেন্স লগইন করতে হবে তবে এখানে যে পাসওয়ার্ড ব্যবহার করা যাবে সেটি আর কোথাও ব্যবহার করা যাবে না। 
  • নিজস্ব একাউন্ট হলে ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করতে হবে এবং কোম্পানির পক্ষ থেকে যদি এডসেন্স এপ্লাই করেন তাহলে কোম্পানি অপশনটি সিলেক্ট করতে হবে।
  • এরপর এনআইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা সিলেক্ট করতে হবে এবং যে নাম্বার দিয়ে জিমেইল ব্যবহার করেন সেই নাম্বারটি প্রবেশ করাতে হবে এবং সেখানে যে ভেরিফিকেশন কোড আসবে তা অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হবে।
  • এখানে অবশ্যই আপনার বর্তমান ঠিকানা দিতে হবে যাতে করে এডসেন্স চালু হওয়ার পর যে ডলার আসবে তা আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আসে।

উপরে উক্ত পদ্ধতি অনুসরণ করে গুগল এডসেন্স এ অ্যাকাউন্ট খোলা সম্ভব। তবে গুগলের শর্ত সমূহের সাথে আপনার ওয়েবসাইটের কনটেন্ট না মিললে তারা আপনাকে এডসেন্স প্রদান করবেনা।

সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নগুলি

১) এডসেন্স পেমেন্ট কিভাবে পাবো?

ব্যাংক একাউন্টে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে এডসেন্স পেমেন্ট পাওয়া যায়।

২) এডসেন্স পেমেন্ট কোন ব্যাংকে ভালো?

  • ডাচ-বাংলা ব্যাংক
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
  • ইস্টার্ন ব্যাংক
  • সিটি ব্যাংক
  • প্রাইম ব্যাংক ইত্যাদির মাধ্যমে সহজে পেমেন্ট তোলা যায়।

৩) অ্যাডসেন্স মাসের কোন দিন বেতন দেয়?

প্রতিমাসের ২১ থেকে ২৬ তারিখের মধ্যে এডসেন্স এর মাধ্যমে বেতন পাওয়া সম্ভব।

শেষ কথা

বর্তমানে লক্ষ লক্ষ মানুষ ঘরে বসে কনটেন্ট তৈরি করে বা ভিডিও আপলোড করে মাসে প্রচুর টাকা ইনকাম করছে google এডসেন্স এর মাধ্যমে। আপনিও তথ্যবহুল কনটেন্ট তৈরি করে এর অংশীদার হতে পারেন। আজকের আর্টিকেলে আমরা গুগল অ্যাডসেন্স কি? গুগল এডসেন্স থেকে টাকা আয় করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
0 মতামত সমূহ
মতামত
নতুন পুরাতন

Copyright © 2024 PathokBD.com