জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

আর্টিকেল এর সূচিপত্র

জন্ম নিবন্ধন ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলার জন্য জেনে নিন জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম। সময় মত জাতীয় পরিচয় পত্র তৈরি না হলে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা ব্যাংকের যেকোনো কাজ করতে সমস্যা হয়। আপনি জেনে খুশি হবেন যে এখন জাতীয় পরিচয় পত্র ছাড়াই জন্ম নিবন্ধন ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলা যায়। 

জন্ম সনদ ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিকাশ একাউন্ট খুলে আপনি পাবেন ১৩০ টাকা পর্যন্ত ওয়েলকাম অফার। বর্তমান সময়ে দেশজুড়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং বা বিকাশ ব্যবহারের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। যেহেতু স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই জাতীয় পরিচয় পত্র নেই তাই বিকাশ তাদের জন্য জন্ম নিবন্ধন এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করেছে। চলুন তাহলে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।

NID ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম

জাতীয় পরিচয় পত্র ছাড়াই জন্ম নিবন্ধন ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলা যায়। চলুন এক নজরে দেখে আসি NID ছাড়া বিকাশ একাউন্ট খুলতে কি কি লাগবে?

  • ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি,
  • একটি সচল মোবাইল নাম্বার,
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি,
  • যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তাকে বিকাশ এর কাস্টমার কেয়ারে যেতে হবে।

আইডি কার্ড ছাড়া বিকাশ একাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে বিকাশ অ্যাপস ডাউনলোড করে নিন। এক্ষেত্রে আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। বিকাশ অ্যাপস ডাউনলোড করে এর মধ্যে প্রবেশ করে আপনাকে “রেজিস্টার” ঘরে ক্লিক করতে হবে। 

জন্ম নিবন্ধন ব্যবহার করে বিকাশ অ্যাপস এ অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। নিচের অংশে আমরা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার শর্ত সমূহ কি কি?

একাউন্ট খোলার জন্য আপনার বয়স হতে হবে ১৪-১৮ বছরের মধ্যে। এবং এক্ষেত্রে আপনার ডিজিটাল জন্ম সনদ এর প্রয়োজন হবে। জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য যেসব শর্ত প্রদান করা হয়েছে তা হলো:

  • বয়স হতে হবে ১৪ থেকে ১৮ এর মধ্যে,
  • ডিজিটাল জন্ম সনদ এর নাম্বার ব্যবহার করতে হবে,
  • জন্ম নিবন্ধন দিয়ে যে এখন খুলছেন তার পিতা/মাতার অবশ্যই বিকাশ একাউন্ট থাকতে হবে।

যে জন্ম নিবন্ধন ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাইছেন তার পিতা-মাতার বিকাশ একাউন্ট থাকার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এর প্রধান কারণ হলো যে জন্ম নিবন্ধন ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলতে চাইছেন তার একাউন্টে নমিনি একাউন্ট হিসেবে গণ্য হবে। এবং পিতা-মাতার একাউন্ট থেকে তার একাউন্টের লেনদেন সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।

জন্ম নিবন্ধন ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪

প্রথমে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ইন্সটল হলে “open” বাটনে ক্লিক করুন। “Open” বাটনে ক্লিক করার পর এখানে কয়েকটি “Allow” এর অপশন আসবে। যে কয়টি “Allow” এর অপশন আসবে সবগুলোই Allow করে দিতে হবে। 

এরপরে আপনার সামনে “লগইন” অপশন আসবে। লগইন অপশনে যে মোবাইল নাম্বারটি চাওয়া হবে সেখানে অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার প্রবেশ করাতে হবে। কারণ এই নাম্বারেই আপনার বিকাশ একাউন্ট খোলা হবে। আপনি যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলতে চান এখানে সেই নাম্বারটি সঠিকভাবে প্রবেশ করান। নাম্বারটি সঠিকভাবে প্রবেশ করানোর পর “পরবর্তী” অপশনে ক্লিক করুন।

পর্যায়ে আপনি যে অপারেটর ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলতে চাচ্ছেন সেটি সিলেক্ট করা লাগবে। অর্থাৎ আপনার সিমটি রবি, এয়ারটেল, বাংলালিংক নাকি গ্রামীণফোন তা সিলেক্ট করুন। এখান থেকে “পরবর্তী” ধাপ এ ক্লিক করলে আপনি দুইটি অপশন দেখতে পাবেন।

  • জাতীয় পরিচয় পত্র,
  • জন্ম সনদ।

আপনি যেহেতু স্টুডেন্ট একাউন্ট খুলতে চাচ্ছেন তাই জন্ম সনদ এ ক্লিক করবেন। এ পর্যায়ে আপনার সচল মোবাইল নাম্বারে একটি OTP কোড যাবে। তবে ওটিপি কোড আপনাকে আলাদাভাবে বসাতে হবে না, স্বয়ংক্রিয়ভাবেই এটি বসবে। 

এ পর্যায়ে Allow বাটন আসলে সেটি Ok করে দিলেই আপনাকে পরবর্তী শর্তাবলির পেজে নিয়ে যাওয়া হবে। আপনি চাইলে এখান থেকে শর্তাবলী গুলো খুব ভালোভাবে পড়ে নিতে পারেন। শর্তাবলী যদি না পড়তে চান তাহলে স্কিপ করে ‘সম্মতি আছে’ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে তিনটি ধাপ থাকবে যেগুলো সঠিকভাবে পূরণ করলেই আপনার বিকাশ একাউন্ট খোলা হয়ে যাবে। চলুন জেনে নেই ধাপগুলো কি কি:

  • আবেদনকারীর পিতা ও মাতার তথ্য,
  • আবেদনকারীর মুখচ্ছবি দেখা যায় এমন স্পষ্ট একটি ছবি সাথে সাথেই তুলে দিতে হবে,
  • ডিজিটাল জন্ম সনদ এর একটি স্পষ্ট ছবি।

ধাপ ১: ডিজিটাল জন্ম সনদ এর একটি স্পষ্ট ছবি

এ পর্যায়ে আপনাকে জন্ম সনদের একটি স্পষ্ট ছবি তুলে জমা দিতে হবে। ছবি জমা দেওয়ার নিচের অপশন থেকে ‘পরবর্তী’ অপশনটিতে ক্লিক করুন। এবং এখান থেকে Allow করে দিলে আপনার মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে। এখান থেকে আপনাকে একটি স্পষ্ট ডিজিটাল জন্ম সনদের ছবি তুলতে হবে। 

ছবিটি যদি স্পষ্ট না হয় তাহলে গ্রহণযোগ্যতা পাবে না। এ পর্যায়ে “সাবমিট” বাটনে ক্লিক করে ছবিটি জমা দিয়ে দিন। পরের অপশনে আপনাকে জন্ম সনদের নাম ইংরেজি, জন্ম তারিখ ও জন্ম সনদ নাম্বার ইত্যাদি প্রবেশ করাতে হবে। এখানে যেসব ব্যক্তিগত তথ্যের প্রয়োজন হবে তা হল: 

  • পেশা,
  • মাসিক আয়,
  • আয়ের উৎস,
  • লিঙ্গ।

এবার পরবর্তী বাটনে ক্লিক করুন এবং দ্বিতীয় ধাপে প্রবেশ করুন।

ধাপ ২: পিতা/মাতার প্রয়োজনীয় তথ্য দিন

এ পর্যায়ে পিতা অথবা মাতার বিকাশ একাউন্ট নাম্বার প্রবেশ করাতে হবে। অর্থাৎ পিতা অথবা মাতা যার নামে বিকাশ একাউন্ট খোলা আছে তার ‌বিকাশ একাউন্ট নাম্বার এখানে বসান। এখানে ‘সম্পর্ক’ নামে একটি অপশন আসবে এবং এখানে আপনার বাবা/ মা, অথবা যার নামে বিকাশ একাউন্ট এড করতে যাচ্ছেন তা এখানে সিলেক্ট করুন। এখানে তার নামটি প্রবেশ করান এবং ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।

ধাপ ৩: আপনার একটি স্পষ্ট ছবি তুলুন

ছবি তোলার আগে এখানে যেসব ইন্সট্রাকশন দেওয়া থাকে তা ফলো করুন এবং সে অনুযায়ী একটি সেলফি তুলুন। ছবি তুলে নিচের অপশন থেকে ‘নিশ্চিত’ বাটনে ক্লিক করতে হবে। ‘সাবমিশন প্রক্রিয়াধীন’ নামক একটি মেসেজ আপনার সামনে আসলে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপর তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে সাবমিট হয়ে যাবে। 

আপনাকে ৪৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই সময়ের মধ্যেই আপনার পিতা-মাতার বিকাশ নাম্বারে ওটিপি কোড যাবে। এই ওটিপি কোড দিয়েই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে আপনাকে ধন্যবাদ লিখে একটি বার্তা পাঠানো হবে। এবং কয়েক মিনিট অপেক্ষা করলেই আপনার একাউন্টটি নিশ্চিত করা হবে।

ধাপ ৪: নতুন পিন সেট করুন

পর্যায়ে আপনাকে একটি নতুন পিন সেট করতে হবে বিকাশ একাউন্টের জন্য। ৫ সংখ্যার একটি আনকমন পিন সেট করে নিন। পিন নাম্বারটি যাতে ভুলে না যান সেজন্য কোথাও নোট করে রাখতে পারেন।

উপসংহার

প্রিয় পাঠক/পাঠিকা, আপনারা যারা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম নিয়ে সন্ধিহান ছিলেন আশা করি আমাদের আজকের আর্টিকেলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের বিশ্বাস, যদি কারো বিকাশ একাউন্ট খোলার প্রয়োজন হয় কিন্তু জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে আমাদের আর্টিকেল অনুসরণ করে সহজেই জন্ম নিবন্ধন ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। আর্টিকেলটি ভালো লাগলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

গুগল নিউজে পড়ুন- পাঠক বিডি

যোগ দিন পাঠক ফোরাম কমিউনিটিতে

আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন বিষয় জানুন, আপনার মতামত শেয়ার করুন এবং সমমনা পাঠকদের সাথে আলোচনা করুন।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Twitter
Email
Print
সাবস্ক্রাইব
নোটিফিকেশন
guest
Ratting
1 মতামত
মতামত
নতুন পুরাতন
Rajib
Rajib
অতিথি
January 28, 2025 7:15 pm

ami kotha bolte cahy

Copyright © 2024 PathokBD.com