প্রিয় পাঠক পাঠিকা, আজকের পোস্টে আমরা বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট, এবং ৫ টি ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব। উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে গিয়ে বাংলাদেশও ওয়েব জগৎ থেকে খুব একটা পিছিয়ে নেই। বাংলাদেশের এই ওয়েবসাইটে দুনিয়ায় বেশ কয়েকটি বাংলা ওয়েবসাইট ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। যে কোন দেশের ওয়েবসাইটে জনপ্রিয়তা নির্ভর করে কনটেন্ট, ভিজিটর এবং আর্টিকেলের মান এর উপর। বাংলাদেশে বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যারা বর্তমানে সমসাময়িক পরিস্থিতি এবং বিভিন্ন তথ্য মূলক আর্টিকেল তাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছে। আজকের পোস্টে আপনারা শিক্ষামূলক এবং বিনোদনমূলক সেরা পাঁচটি ওয়েবসাইট নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট গুলোর নাম কারণ তাদের সম্পর্কে তথ্য দেখে নেওয়া যাক।
১) পাঠক বিডি
বাংলাদেশের একটি জনপ্রিয় শিক্ষামূলক ওয়েবসাইট হলো পাঠক বিডি। পাঠক বিডি এর মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য এবং তথ্যপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করা। শিক্ষার্থীদের মাঝে পরিপূর্ণ জ্ঞান বিতরণের জন্য প্রতিনিয়ত এই ওয়েবসাইটটি বিজ্ঞান ও প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত তথ্য, স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রতিনিয়ত প্রকাশ করছে। এছাড়াও সমসাময়িক বিষয়গুলো ছাড়াও সাধারণ জ্ঞান, বাংলাদেশ পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, বাংলা, সাহিত্য, ব্যাকরণ, ইংরেজি সহ আরো নানা বিষয়ে প্রতিনিয়ত এমসিকিউ আকারে তথ্য প্রকাশ করছে পাঠক বিডি। এছাড়া জানা অজানা বিভিন্ন তথ্য প্রশ্ন উত্তর আকারে ওয়েবসাইটটি প্রকাশ করছে, যা সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের জন্য খুবই ফলপ্রসু। তাছাড়া পাঠক বিডি ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনারা একই সাথে আরো পাচ্ছেন: ক্যারিয়ার সম্পর্কিত তথ্য, সমসাময়িক সত্য খবর, পিডিএফ আকারে বিভিন্ন বই, সাহিত্য, লাইফস্টাইল, ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য, ইতিহাস সম্পর্কিত তথ্য। আপনিও চাইলে পাঠক বিডি ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে আর্টিকেল এবং এমসিকিউ প্রশ্ন প্রকাশ করার মাধ্যমে অর্থ রোজগার করতে পারেন।
২) টেকটিউনস
বাংলাদেশের অন্যতম আরো একটি বড় এবং জনপ্রিয় ওয়েবসাইট হল টেকটিউনস। টেকটিউনস হল বাংলা ভাষায় সর্বপ্রথম, সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক সোসিয়াল মিডিয়া, সোসিয়াল ও অনলাইন কমিউনিটি ও উন্মুক্ত ব্লগিং প্ল্যাটফরম, যেটি প্রতিনিয়ত পাঠকদের বিভিন্ন ধরনের তথ্য জানাতে সহযোগিতা করে আসছে।টেকটিউনসে যারা প্রতিনিয়ত আর্টিকেল পাবলিশ করে থাকেন তাদেরকে বলা হয় টেকটিউনার বা টিউনার আর টিউনারদের ব্লগ গুলোকে বলা হয় টিউন। এবং সবকিছু মিলিয়ে একসাথে একাধিক টিউনকে বহুবচনে বলা হয় টিউনস। টেকটিউনস এর মূল উদ্দেশ্য হলো সচেতন ভাবে প্রযুক্তি ব্যবহারের জন্য ব্যাপকভাবে প্রযুক্তি বিষয়ে জানাশোনার এবং মাতৃভাষায় তা চর্চা করা। তাছাড়া জনপ্রিয় এই ওয়েবসাইটের আরো একটি মূল উদ্দেশ্য হলো প্রযুক্তি সচেতনদের লেখালেখি আর আলোচনার মাধ্যমে ধীরে ধীরে সবাইকে আরো প্রযুক্তি বিষয়ে সচেতন করে তোলা। টেকটিউন যেহেতু একটি জনপ্রিয় এবং বড় ওয়েবসাইট তাই এখানে রাইটার হিসেবে নিজেকে প্রকাশিত করার জন্য নিবন্ধিত হতে হবে। নিবন্ধন করার পর আপনার টিউনার প্যানেল -এ লগইন করে টেকটিউনস নীতিমালা মেনে টেকটিউনসে টিউন করতে পারবেন।
৩) বাংলাহাব
বাংলা হাব বাংলাদেশের এমন একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে আপনি একটি ব্লগিং সাইট এর ভেতরে ঢুকলে যাবতীয় সব নিউজ একই সাথে দেখতে পাবেন। এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা পাচ্ছেন স্বাস্থ্য এবং ভ্রমণ সম্পর্কিত যাবতীয় তথ্য। এছাড়া বাংলা হাব ওয়েবসাইটের মধ্যে আরো থাকছে ক্যারিয়ার সম্পর্কিত যাবতীয় তথ্য যা আর্টিকেল আকারে প্রকাশ করা হয়েছে।
তাছাড়া এখানে ইতিহাস সম্পর্কিত তথ্য পাবেন, রূপচর্চা সম্পর্কিত তথ্য পাবেন, বিভিন্ন পণ্য বা দরকারি জিনিসপত্রের রিভিউ এখানে খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া গৃহিণীদের জন্য রান্না বান্না এবং রূপচর্চা বিষয়ক আর্টিকেল প্রতিনিয়ত এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য যাদের প্রয়োজন তারাও এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট তথ্য পাবেন। banglahub.com.bd ওয়েবসাইটে একাধিক রাইটার প্রতিনিয়ত তাদের লেখা আর্টিকেল পাবলিশ করার মাধ্যমে অর্থ ইনকাম করছেন। আপনি চাইলে উক্ত ওয়েবসাইটের কতৃপক্ষের সাথে যোগাযোগ করে বিভিন্ন বিষয়ের আর্টিকেল প্রকাশ করার মাধ্যমে অর্থ রোজগার করতে পারেন।
৪) ট্রিক বিডি
ট্রিক বিডি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্লগ সাইট। ট্রিক বিডি ওয়েবসাইটটি প্রযুক্তিভিত্তিক আর্টিকেল প্রকাশ করার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়। যেখানে শিক্ষা, ফেসবুক ট্রিকস, হ্যাকিং, প্রোগ্রামিং, টেকনোলজি আপডেট, ওয়েব ডেভেলপমেন্ট, ইউটিউবিং ইত্যাদি নিয়ে ব্লগ প্রকাশিত হয়। জেএসসি বোর্ড রেজাল্ট থেকে শুরু করে এইচএসসি বোর্ড রেজাল্ট ট্রিক বিডি ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।
এছাড়া আপনি আপনার পছন্দের পিডিএফ বুক পেয়ে যাচ্ছেন ট্রিক বিডি ওয়েবসাইটে। এছাড়া বিভিন্ন ধরনের হাদিস, কোরআন, এবং বিভিন্ন ধরনের ইসলামিক গল্প একদম ফ্রিতে ট্রিক বিডি থেকে সহজেই পড়ে আসতে পারেন। এছাড়া ব্লগিং এর বিভিন্ন নিয়ম কানুন, এসইও ট্রিক্স আর্টিকেল আকারে ট্রিক বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে। এই আর্টিকেল গুলোর বিনিময়ে রাইটার প্রতিমাসে নির্দিষ্ট অংকের অর্থ ইনকাম করে থাকেন। আপনি যদি এসব বিষয়ে লিখতে পারদর্শী হন তাহলে ট্রিকবিডি এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের সাথে কাজ করতে পারেন।
৫) টেক জানো
টেক জানো এমন একটি ওয়েবসাইট যেখানে প্রতিনিয়ত প্রযুক্তির বিভিন্ন আপডেট তুলে ধরা হয়। টেকজানো সাইটটি একটি ফ্রিল্যান্স নারী টেক লেখকদের দল দ্বারা একটি প্রযুক্তিগত লেখার প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হয়। তারা ক্যারিয়ার, প্রযুক্তি, জীবনধারা, গল্প, সংবাদ, পর্যালোচনা সম্পর্কে বিভিন্ন বিষয় লেখেন এবং কখনও কখনও বিভিন্ন উৎস থেকে পুনর্লিখন করেন। টেকজানোর লক্ষ্য হল নারী এবং সাধারণ মানুষের মধ্যে প্রযুক্তি এবং ক্যারিয়ার সচেতনতা তৈরি করা। এটি ব্লগের মতো একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যাতে কোনও ব্যক্তি তাদের চিন্তাভাবনা প্রকাশ করতে পারে।
টেক জানো ওয়েবসাইটটিতে নতুন পণ্য, ইকমার্স, মোবাইলফোন, ল্যাপটপ, টিপস, পরামর্শ, টেলিকম, গেমস, কম্পিউটার ব্যবহারের টিপস, মোবাইল, সফ্টওয়্যার, অ্যাপস, কীভাবে অর্থ উপার্জন করবেন, সফ্টওয়্যার ক্র্যাকিং, প্রোগ্রামিং, ৪জি, এআই, কর্পোরেট, এক্সপো, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া ইভেন্ট, উদ্ভাবন, ইন্টারনেট, বাইক, গাড়ি, মহাকাশ, বিজ্ঞান, বই, রাইড শেয়ারিং, ক্যাম্পাস সম্পর্কিত খবর প্রতিনিয়ত প্রকাশিত হয়। উক্ত বিষয়গুলোতে লিখতে পারদর্শী হলে টেক জানো এর সাথে কাজ করে আপনিও অর্থ রোজগার করতে পারেন।
সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১) সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনটি?
উঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট সার্চ ইঞ্জিন গুগল। এরপর ভিডিও স্ট্রিমিং এর জন্য রয়েছে ইউটিউব এবং তারই পরবর্তীতে রয়েছে ফেসবুক।
২) জনপ্রিয় শিক্ষামূলক ওয়েবসাইট কোনটি?
উঃ বাংলাদেশের জনপ্রিয় শিক্ষামূলক ওয়েবসাইট হলো: পাঠক বিডি, টেন মিনিট স্কুল, স্যাট একাডেমী, বহুব্রীহি, শিখো, স্টাডি প্রেস, ঘুড়ি লার্নিং ইত্যাদি।
৩) কিশোর-কিশোরীদের জন্য উপযোগী ওয়েবসাইটকে কী বলে?
উঃ বাংলাদেশের কিশোর কিশোরীদের জন্য উপযোগি যে ওয়েবসাইট রয়েছে তাকে বলা হয় কিশোর বাতায়ন। তাছাড়া কিশোর বাতায়ন অ্যাপস এর মাধ্যমে ও কিশোর কিশোরীদের জন্য তথ্য প্রকাশ করে থাকে।
শেষ কথা
আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট এবং ৫ টি ওয়েবসাইট নিয়ে। যারা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েছেন আশা করছি তারা বাংলাদেশের জনপ্রিয় পাঁচটি ব্লগ সাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। আর্টিকেলটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ আর্টিকেলটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
I really enjoyed reading your insights on responsive web design. Your tips about flexible layouts and optimized images are super helpful! I recently applied similar techniques while building my own portfolio, and it significantly improved the user experience.
ধন্যবাদ
ধন্যবাদ https://www.dikpal.org/